,

র‍্যাংকিং এ সেরা সুখবর পেলেন সাকিব

news-image

স্পোর্টস ডেস্ক : এবারের বিশ্বকাপটা দল হিসেবে বাংলাদেশের তেমন একটা ভালো কাটেনি। ১০ দলের বিশ্বকাপে ৯ ম্যাচের মধ্যে মাত্র ৩টিতে জিতেছে টাইগাররা, বৃষ্টিতে পরিত্যক্ত হয়েছে ১টি ম্যাচ। সবমিলিয়ে ঝুলিতে জমা পড়েছে মাত্র ৭ পয়েন্ট, বিদায় নিতে হয়েছে প্রথম পর্ব থেকেই।

তবে ব্যক্তি খেলোয়াড় হিসেবে দুর্দান্ত এক টুর্নামেন্ট কাটিয়েছেন দলের সহ-অধিনায়ক সাকিব আল হাসান। ক্রিকেট ইতিহাসের মাত্র তৃতীয় ব্যাটসম্যান হিসেবে ৬০০ রান করেছেন এক আসরে। ভাগ বসিয়েছেন শচিন টেন্ডুলকারের এক বিশ্বকাপে গড়া ৭টি পঞ্চাশোর্ধ্ব রানের ইনিংসেও। এর সঙ্গে বল হাতেও ছিল ১১টি উইকেট।

বাংলাদেশ দল বিশ্বকাপে ব্যর্থ হলেও, খেলোয়াড় হিসেবে পুরোপুরি সফল ছিলেন সাকিব। দল ভালো না করলে ব্যক্তিগত অর্জনের মূল্য কমে যায় বলেই মানেন তিনি। তবে দলের জন্য সর্বোচ্চটা দিতে পেরে নিজেকে ভাগ্যবান মনে করছেন সাকিব। এরই ফলে এবার দারুণ সুখবর পেয়েছেন তিনি। ওয়ানডেতে সেরা ব্যাটসম্যানদের র‍্যাঙ্কিংয়ে ১০ ধাপ এগিয়েছেন তিনি। ৩২ নম্বর অবস্থান থেকে এগিয়ে তিনি এখন উঠে এসেছেন ২২ নম্বরে।

সাকিব ছাড়াও ওয়ানডে র‍্যাঙ্কিংয়ে এগিয়েছেন মুশফিকুর রহিম ও মাহমুদউল্লাহ রিয়াদ। ৮ ইনিংসে ১ সেঞ্চুরি ও ২ হাফসেঞ্চুরিতে ৩৬৭ রান করেন মুশফিক। ২০ নম্বর পজিশন থেকে একধাপ এগিয়ে ১৯ নম্বর পজিশনে উঠে এসেছেন তিনি।অন্যদিকে মাহমুদউল্লাহ রিয়াদ তিন ধাপ এগিয়েছেন। ৪৮তম পজিশন থেকে ৪৫ নম্বর পজিশনে উঠে এসেছেন তিনি।

এ জাতীয় আরও খবর

ডাকসুর সংগ্রহশালায় জিন্নাহর ছবি কেন, জানালেন জিএস ফরহাদ

শিশুদের সম্ভাবনা বিকশিত করতে মুক্ত পরিবেশ নিশ্চিতের আহ্বান জুবাইদা রহমানের

‘বৃত্তি-উপবৃত্তিতে সমতা নয়, প্রয়োজনের ভিত্তিতে অগ্রাধিকার’

রাজউকে দুদকের হানা

বীমা খাতে ৭ হাজার কোটি টাকার দাবি বকেয়া

অস্ট্রেলিয়ার পররাষ্ট্রমন্ত্রীর দ্বারস্থ ৭ সাবেক অধিনায়ক

ট্রাম্পের সমঝোতার ঘোষণার পরই কিয়েভে পেট্রল স্টেশনে হামলা

এস কে সুরের স্ত্রীর দুই বছরের কারাদণ্ড

সাদ্দাম-ইনানসহ ৭ আসামির মৃত্যুদণ্ডের রায়ে ঢাবিতে মিষ্টি বিতরণ

সৎ থাকাটাই সবচেয়ে বড় অপরাধ: আসিফ মাহমুদ

পশ্চিমবঙ্গে বিজেপির প্রভাবে সংকটে গরুর মাংসের বাজার

যেসব অভিযোগে ওবায়দুল কাদেরসহ সাতজনের মৃত্যুদণ্ড