,

১২ বছর পর কোপা চ্যাম্পিয়ন হতে রাতে মাঠে নামছে ব্রাজিল

news-image

স্পোর্টস ডেস্ক : আজ মধ্যরাতে কোপার ফাইনালে নামছে আয়োজক ব্রাজিল। ১২ বছর পর লাতিন আমেরিকা সেরা হওয়ার সুযোগ সেলেকাওদের সামনে। মেগা ফাইনালে ব্রাজিলের সামনে পেরু। মারাকানা স্টেডিয়ামে ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় রাত ২টায়।

গ্রুপ লিগে এই পেরুকেই ৫-০ গোলে উড়িয়ে দিয়েছিল ব্রাজিল। ফাইনালের আগে সেসব কথা মাথায় রাখতে চাইছে না তিতের দল। উইলিয়ান, ক্যাসেমিরো, দানি আলভেজরা স্পষ্ট জানাচ্ছেন, ফাইনালে কেউ ফেভারিট হয় না। ফাইনাল ম্যাচে যা খুশি হতে পারে। সেমিফাইনাল পর্যন্ত এখনও কোনও গোল হজম করেনি ব্রাজিল। মেসিদের হারিয়ে ফাইনালে উঠেছে উইলিয়ানরা। অন্যদিকে গতবারের চ্যাম্পিয়ন চিলিকে ৩-০ গোলে হারিয়ে ফাইনালে পৌঁছেছে পেরু। তাই ধারে ভারে ব্রাজিল এগিয়ে থাকলেও চ্যালেঞ্জ ছুঁড়ে দিতে প্রস্তুত পেরুও।

২০১৬ সালে কোপা আমেরিকায় এই পেরুর কাছে হেরেই গ্রুপ পর্ব থেকে ছিটকে গিয়েছিল ব্রাজিল। তারপরই দুঙ্গাকে সরিয়ে ব্রাজিলের কোচ করা হয় তিতেকে। ২০০৭ সালে শেষবার কোপা আমেরিকায় চ্যাম্পিয়ন হয়েছিল ব্রাজিল। ১২ বছর পর মারাকানায় লাতিন আমেরিকা সেরা হওয়ার সুযোগ ফিরমিনো, জেসুসদের সামনে।

এ জাতীয় আরও খবর

ডাকসুর সংগ্রহশালায় জিন্নাহর ছবি কেন, জানালেন জিএস ফরহাদ

শিশুদের সম্ভাবনা বিকশিত করতে মুক্ত পরিবেশ নিশ্চিতের আহ্বান জুবাইদা রহমানের

‘বৃত্তি-উপবৃত্তিতে সমতা নয়, প্রয়োজনের ভিত্তিতে অগ্রাধিকার’

রাজউকে দুদকের হানা

বীমা খাতে ৭ হাজার কোটি টাকার দাবি বকেয়া

অস্ট্রেলিয়ার পররাষ্ট্রমন্ত্রীর দ্বারস্থ ৭ সাবেক অধিনায়ক

ট্রাম্পের সমঝোতার ঘোষণার পরই কিয়েভে পেট্রল স্টেশনে হামলা

এস কে সুরের স্ত্রীর দুই বছরের কারাদণ্ড

সাদ্দাম-ইনানসহ ৭ আসামির মৃত্যুদণ্ডের রায়ে ঢাবিতে মিষ্টি বিতরণ

সৎ থাকাটাই সবচেয়ে বড় অপরাধ: আসিফ মাহমুদ

পশ্চিমবঙ্গে বিজেপির প্রভাবে সংকটে গরুর মাংসের বাজার

যেসব অভিযোগে ওবায়দুল কাদেরসহ সাতজনের মৃত্যুদণ্ড