,

বিশ্বকাপে সেমি খেলতে না পারার দায়ভার নিয়ে দেশে ফিরে যা বললেন মাশরাফি

news-image

স্পোর্টস ডেস্ক : বিশ্বকাপ মিশন শেষে দেশে ফিরেছেন মাশরাফি বাহিনী। বিশ্বকাপে সেমিফাইনাল না খেলতে পারায় সম্পূর্ণ দায়ভার নিজের কাঁধেই নিচ্ছেন মাশরাফি বিন মুর্তজা। প্রায় সোয়া দুই মাসের লম্বা সফর শেষে রবিবার বিকেলে দেশে ফিরে মিডিয়ার সামনে এমনটা জানিয়েছেন মাশরাফি। ‘প্রথমতো দলকে যখন অধিনায়ক হিসেবে সেই যায়গায় নিতে না পারব তখন আমাকে দায়ভার নিতেই হবে, আমি সেই দায়ভার নিচ্ছি।’

সেমিফাইনাল নিশ্চিত না করতে পারলেও গ্রুপ পর্বের শেষ ম্যাচে পাকিস্তানকে হারিয়ে পয়েন্ট তালিকায় পাঁচ নম্বরে থেকে বিশ্বকাপ শেষ করতে পারত বাংলাদেশ। এই ব্যাপারে মাশরাফির বলেন, ‘পাঁচে যাওয়ার সুযোগ ছিল এবং সেটা শেষ ম্যাচ পর্যন্ত। শেষ ম্যাচটা ভালো করলে অবশ্যই পাঁচ নম্বরে থাকতে পারতাম। সবার আশা ছিল সেমিফাইনাল খেলব। কিন্তু শেষ চারে না খেললে বিশ্বকাপ অর্থহীন।’

এবারের বিশ্বকাপ মিশনটা ভালো যায়নি বাংলাদেশ দলের। আসরে মাত্র তিনটি ম্যাচে জিতে সেমিফাইনালে খেলার স্বপ্ন অধরা রেখেই দেশে ফিরেছে টাইগাররা। তবে দল হিসেবে পারফর্ম করতে না পারলেও এবারের আসরে বাংলাদেশ দলকে একাই টেনে নিয়ে গিয়েছেন অলরাউন্ডার সাকিব আল হাসান। পুরো আসরে ৮ ম্যাচে ৬০৬ রান করার পাশাপাশি ১১ উইকেট নিয়েছেন তিনি।

এ জাতীয় আরও খবর

ডাকসুর সংগ্রহশালায় জিন্নাহর ছবি কেন, জানালেন জিএস ফরহাদ

শিশুদের সম্ভাবনা বিকশিত করতে মুক্ত পরিবেশ নিশ্চিতের আহ্বান জুবাইদা রহমানের

‘বৃত্তি-উপবৃত্তিতে সমতা নয়, প্রয়োজনের ভিত্তিতে অগ্রাধিকার’

রাজউকে দুদকের হানা

বীমা খাতে ৭ হাজার কোটি টাকার দাবি বকেয়া

অস্ট্রেলিয়ার পররাষ্ট্রমন্ত্রীর দ্বারস্থ ৭ সাবেক অধিনায়ক

ট্রাম্পের সমঝোতার ঘোষণার পরই কিয়েভে পেট্রল স্টেশনে হামলা

এস কে সুরের স্ত্রীর দুই বছরের কারাদণ্ড

সাদ্দাম-ইনানসহ ৭ আসামির মৃত্যুদণ্ডের রায়ে ঢাবিতে মিষ্টি বিতরণ

সৎ থাকাটাই সবচেয়ে বড় অপরাধ: আসিফ মাহমুদ

পশ্চিমবঙ্গে বিজেপির প্রভাবে সংকটে গরুর মাংসের বাজার

যেসব অভিযোগে ওবায়দুল কাদেরসহ সাতজনের মৃত্যুদণ্ড