,

স্বামী মালিককে নিয়ে সানিয়ার আবেগঘন পোস্ট

news-image

স্পোর্টস ডেস্কঃ চলতি বিশ্বকাপে বাংলাদেশের বিপক্ষে জয় পেয়েও বাড়ি ফিরছে পাকিস্তান ক্রিকেট দল। তবে তার আগে ওয়ানডে ক্রিকেট থেকে অবসরে গেলেন দলের অলরাউন্ডার শোয়েব মালিক। গতকাল শুক্রবার টাইগারদের বিপক্ষে মূল স্কোয়াডে ছিলেন না পাকিস্তানের বহু ম্যাচ জয়ের এই নায়ক। ম্যাচ শেষে তাকে ‘গার্ড অব অনার’ দিয়েছেন সতীর্থরা।

স্বামীর অবসর নিয়ে আবেগ আপ্লুত তার স্ত্রী সানিয়া মির্জা। ভারতীয় এই টেনিস সুপারস্টার টুইটারে শোয়েব মালিককে নিয়ে আবেগঘন পোস্ট করেন। সেখানে তিনি লিখেছেন, ‘সব কাহিনীরই একটা শেষ আছে। তবে জীবনে সব শেষের মধ্যেই যে শুরুর ইঙ্গিত থাকে। গত ২০ বছর ধরে তুমি সম্মানের সঙ্গে দেশকে গর্বিত করেছো। তুমি যা অর্জন করেছো তা নিয়ে তো বটেই, তোমাকেও নিয়েও ইজান ও আমি গর্বিত।’

১৯৯৯ সালে আন্তর্জাতিক ওয়ানডে ম্যাচে অভিষেক হয় শোয়েব মালিকের। এরপর টানা বিশ বছর দলকে সেবা দিয়েছেন তিনি। যদিও মাঝে দুই একবার দল থেকে ছিটকে পড়তে হয়েছিল তাকে। কিন্তু প্রতিবারেই দলে ফিরে আস্থার প্রতিদান দিয়েছেন এই অলরাউন্ডার।

একদিনের ক্রিকেটে ২৫৮টি ইনিংসে ৯ সেঞ্চুরি ও ৪৪টি হাফসেঞ্চুরির সাহায্যে ৭,৫৩৪ রান করেছেন ৩৭ বছর বয়সী শোয়েব। পাশাপাশি বল হাতে নিয়েছেন ১৫৮টি উইকেট।

এ জাতীয় আরও খবর

ডাকসুর সংগ্রহশালায় জিন্নাহর ছবি কেন, জানালেন জিএস ফরহাদ

শিশুদের সম্ভাবনা বিকশিত করতে মুক্ত পরিবেশ নিশ্চিতের আহ্বান জুবাইদা রহমানের

‘বৃত্তি-উপবৃত্তিতে সমতা নয়, প্রয়োজনের ভিত্তিতে অগ্রাধিকার’

রাজউকে দুদকের হানা

বীমা খাতে ৭ হাজার কোটি টাকার দাবি বকেয়া

অস্ট্রেলিয়ার পররাষ্ট্রমন্ত্রীর দ্বারস্থ ৭ সাবেক অধিনায়ক

ট্রাম্পের সমঝোতার ঘোষণার পরই কিয়েভে পেট্রল স্টেশনে হামলা

এস কে সুরের স্ত্রীর দুই বছরের কারাদণ্ড

সাদ্দাম-ইনানসহ ৭ আসামির মৃত্যুদণ্ডের রায়ে ঢাবিতে মিষ্টি বিতরণ

সৎ থাকাটাই সবচেয়ে বড় অপরাধ: আসিফ মাহমুদ

পশ্চিমবঙ্গে বিজেপির প্রভাবে সংকটে গরুর মাংসের বাজার

যেসব অভিযোগে ওবায়দুল কাদেরসহ সাতজনের মৃত্যুদণ্ড