,

বিশ্বকাপে কেমন করলেন বাংলাদেশের ব্যাটসম্যানরা?

news-image
বিশ্বকাপে বাংলাদেশের হয়ে ব্যাট করতে নেমেছেন ১৪ জন। বাংলাদেশের ব্যাটসম্যানদের মোট রান ২১৪৫। ৩টি সেঞ্চুরি ১১টি ফিফটি। ২১০টি চার ও ২১টি ছক্কা মেরেছেন। বাংলাদেশের ব্যাটসম্যানদের মোট রানের ৪৫.৩৬ শতাংশ এসেছে সাকিব ও মুশফিকের ব্যাটে। এই দুজন ছাড়া আর কেউ সেঞ্চুরি পাননি, লিটন এক ইনিংসে ৯৪ রানে অপরাজিত ছিলেন।

১৪টি পঞ্চাশোর্ধ্ব ইনিংসের সাতটিই খেলেছেন সাকিব। বাংলাদেশের ৫ ব্যাটসম্যানের স্ট্রাইক রেট ছিল এক শর ওপরে। আরও ৫ জনের স্ট্রাইক রেট ছিল ৯০ থেকে ৯৮। দুজন ব্যাটসম্যানের স্ট্রাইক রেট ছিল আশির ঘরে। স্ট্রাইক রেটের দিক দিয়ে তামিম ইকবালের (৭১.৬৪) নিচে কেবল একজনই ছিলেন—মোস্তাফিজ (১৪.২৮)।

রান তোলায় সাকিব বিশ্বকাপের সব ব্যাটসম্যানের মধ্যেই শীর্ষে। ১১ নম্বরে মুশফিক। ত্রিশে তামিম। তেত্রিশে মাহমুদউল্লাহ। ৪৩-এ লিটন দাস। ৪৭-এ সৌম্য সরকার।

বিশ্বকাপে বাংলাদেশের ব্যাটিং

খেলোয়াড় ম্যাচ রান সর্বোচ্চ গড় ১০০/৫০
সাকিব ৬০৬ ১২৪* ৮৬.৫৭ ২/৫
মুশফিক ৩৬৭ ১০২* ৫২.৪২ ১/২
তামিম ২৩৫ ৬২ ২৯.৩৭ ০/১
মাহমুদউল্লাহ ২১৯ ৬৯ ৪৩.৮০ ০/১
লিটন ১৮৪ ৯৪* ৪৬.০০ ০/১
সৌম্য ১৬৬ ৪২ ২০.৭৫ ০/০
মোসাদ্দেক ১১৭ ৩৫ ১৯.৫০ ০/০
সাইফউদ্দিন ৮৭ ৫১* ২৯.০০ ০/১
মিঠুন ৪৭ ২৬ ১৫.৬৬ ০/০
মিরাজ ৩৭ ১২ ১২.৩৩ ০/০
সাব্বির ৩৬ ৩৬ ১৮.০০ ০/০
মাশরাফি ৩৪ ১৫ ৮.৫০ ০/০
রুবেল ৯.০০ ০/০
মোস্তাফিজ ০.৩৩ ০/০

 

 

এ জাতীয় আরও খবর

ডাকসুর সংগ্রহশালায় জিন্নাহর ছবি কেন, জানালেন জিএস ফরহাদ

শিশুদের সম্ভাবনা বিকশিত করতে মুক্ত পরিবেশ নিশ্চিতের আহ্বান জুবাইদা রহমানের

‘বৃত্তি-উপবৃত্তিতে সমতা নয়, প্রয়োজনের ভিত্তিতে অগ্রাধিকার’

রাজউকে দুদকের হানা

বীমা খাতে ৭ হাজার কোটি টাকার দাবি বকেয়া

অস্ট্রেলিয়ার পররাষ্ট্রমন্ত্রীর দ্বারস্থ ৭ সাবেক অধিনায়ক

ট্রাম্পের সমঝোতার ঘোষণার পরই কিয়েভে পেট্রল স্টেশনে হামলা

এস কে সুরের স্ত্রীর দুই বছরের কারাদণ্ড

সাদ্দাম-ইনানসহ ৭ আসামির মৃত্যুদণ্ডের রায়ে ঢাবিতে মিষ্টি বিতরণ

সৎ থাকাটাই সবচেয়ে বড় অপরাধ: আসিফ মাহমুদ

পশ্চিমবঙ্গে বিজেপির প্রভাবে সংকটে গরুর মাংসের বাজার

যেসব অভিযোগে ওবায়দুল কাদেরসহ সাতজনের মৃত্যুদণ্ড