মঙ্গলবার, ২রা জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ১৯শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

ইসরায়েলের সৈকতজুড়ে হাজারো জেলিফিশ, সতর্কতা জারি

news-image

আন্তর্জাতিক ডেস্কঃ জেলিফিশ তো অনেকেই দেখেছেন। কিন্তু জল ছেড়ে সমুদ্রের পারে ভেসে উঠছে লাখ লাখ জেলিফিশ- এমন কখনও শুনেছেন? শান্ত সমুদ্রের পারে সে এক অদ্ভুত দৃশ্য। সমুদ্রের বালির উপর লাখ লাখ জেলিফিশ। প্রতিটা ঢেউয়ের সঙ্গেই ভেসে আসছে আরও জেলিফিশ। বিচে ঘুরতে গিয়ে অসতর্কতার বশে জেলিফিশের আকর্ষে আহতও হচ্ছেন অনেকে।

অদ্ভুত এই ঘটনা ইজরায়েলের একাধিক সমুদ্র পার জুড়ে। গত কয়েক সপ্তাহ ধরেই এমন দৃশ্য দেখছেন স্থানীয় ও পর্যটকরা। সমুদ্রে স্নানে গিয়ে জেলিফিশের আকর্ষে আহতও হয়েছেন অনেকে। সমুদ্রের পারে যাওয়া পর্যটকদের সতর্ক করছে প্রশাসন। প্রথমদিকে তেমন নজরে না পড়লেও পর্যটক ও স্থানীয়দের দৃষ্টি যায় স্ট্রিংসসহ বিষাক্ত জেলিফিশের মৃতদেহের উপর। তারপর গোটা সৈকত জুড়েই এই প্রাণীর মৃত দেহ ভেসে আসতে থাকে।

উল্লেখ্য, প্রতিবছরই জেলিফিসের বিষাক্ত ছোবলে বহু মানুষ মারা যায়। ফলে সৈকত জুড়ে জেলিফিসের এই মৃত্যু ঘিরে অনেক পর্যটকই ইসরায়েল ভ্রমণ বাতিল করেছেন।

এ জাতীয় আরও খবর

তাকওয়া মসজিদে হবে তোফায়েল আহমেদের প্রথম জানাজা

অনিয়মের অভিযোগে ডিএসসিসির নির্বাহী প্রকৌশলী বরখাস্ত

চামড়ার বাজারে আবারও ধস, দাম অর্ধেকে নেমে এসেছে

গরমের দাপট আরও বৃদ্ধির আভাস

ঈদ ব্যবস্থাপনায় সরকারের উদ্যোগে জবাবদিহিতা ও সমন্বয়ের দাবি মাহদী আমিনের

“মটকা গরম করবেন না, সামলাইতে পারবেন না”—জামায়াত এমপির মন্তব্য

৭৮ দিনে হাম ও উপসর্গে ৫৮৮ শিশুর মৃত্যু

জেনেভা ক্যাম্পে র‍্যাব-পুলিশের যৌথ অভিযান

এইচএসসি পরীক্ষা নিয়ে বোর্ডের জরুরি নির্দেশ

তোফায়েল আহমেদ: সংগ্রাম ও নেতৃত্বের দীর্ঘ পথচলা

মে তে এলো দ্বিতীয় সর্বোচ্চ রেমিট্যান্স

আইন মেনেই ইসলামী ব্যাংক নিয়ে সিদ্ধান্ত: বাংলাদেশ ব্যাংক