,

ইংল্যান্ডে মুশফিকপুত্রের ঝলক!

news-image

স্পোর্টস ডেস্ক : বিশ্বকাপে প্রিয় মানুষদের পাশে থেকে উৎসাহ বৃদ্ধিতে কেউ কেউ পাড়ি জমিয়েছেন ইংল্যান্ডে। মাঠে উপস্থিত থেকে সমর্থন ও অনুপ্রেরণা যোগাচ্ছেন তারা। ইংল্যান্ড বিশ্বকাপের শুরু থেকে জাতীয় দলের সঙ্গে রয়েছেন মাশরাফি বিন মুর্তজা, সাকিব আল হাসান, মুশফিকুর রহিম ও মাহমুদউল্লাহ রিয়াদের স্ত্রী-সন্তানরা। ওভাল, কার্ডিফ, ব্রিস্টল টনটন, নটিংহ্যাম, সাউদাম্পটন, এজবাস্টন কিংবা লর্ডস- জাতীয় দলের সঙ্গে থাকছেন তারা।

পরিবাররা অবসর সময়ে ঘুরে বেড়ান ইংল্যান্ডের বিভিন্ন স্থান। এই তালিকা থেকে বাদ যাননি মুশফিকের ছোট্ট ছেলে শাহরোজ রহিম মায়ান। জাতীয় দলের অভিজ্ঞ এই ক্রিকেটারের ১ বছর পাঁচ মাস বয়সী ছেলেকেও দেখা গেছে লন্ডনে ঘুরে বেড়ানোর মুডে।

সামাজিক যোগাযোগমাধ্যমে ইনস্ট্রাগ্রামে মুশফিকের স্ত্রী জান্নাতুল কিফায়াত মন্ডি তাদের পুত্র মায়ানের কয়েকটি ছবি শেয়ার করেছেন। যেখানে দেখা গেছে লাল রঙের টি-শার্টের উপর চেক শার্ট এবং চোখে কালো রঙের সানগ্লাস পরে নানা রকম পোজ দিয়েছেন ছোট্ট মায়ান। ছবির ক্যাপশনে মন্ডি লিখেন, ‘লন্ডন ভাইবস।’

২০১৪ সালের ২৫ সেপ্টেম্বর এই জুটি বিবাহবন্ধনে আবদ্ধ হয়। বিয়ের চার বছরের মাথায় ২০১৮ সালের ৫ ফেব্রুয়ারি এই তারকা দম্পতির ঘর আলো করে আসে ছেলে শাহরোজ রহিম মায়ান।

https://www.instagram.com/p/BzeThdtBCal/?utm_source=ig_embed

এ জাতীয় আরও খবর

ডাকসুর সংগ্রহশালায় জিন্নাহর ছবি কেন, জানালেন জিএস ফরহাদ

শিশুদের সম্ভাবনা বিকশিত করতে মুক্ত পরিবেশ নিশ্চিতের আহ্বান জুবাইদা রহমানের

‘বৃত্তি-উপবৃত্তিতে সমতা নয়, প্রয়োজনের ভিত্তিতে অগ্রাধিকার’

রাজউকে দুদকের হানা

বীমা খাতে ৭ হাজার কোটি টাকার দাবি বকেয়া

অস্ট্রেলিয়ার পররাষ্ট্রমন্ত্রীর দ্বারস্থ ৭ সাবেক অধিনায়ক

ট্রাম্পের সমঝোতার ঘোষণার পরই কিয়েভে পেট্রল স্টেশনে হামলা

এস কে সুরের স্ত্রীর দুই বছরের কারাদণ্ড

সাদ্দাম-ইনানসহ ৭ আসামির মৃত্যুদণ্ডের রায়ে ঢাবিতে মিষ্টি বিতরণ

সৎ থাকাটাই সবচেয়ে বড় অপরাধ: আসিফ মাহমুদ

পশ্চিমবঙ্গে বিজেপির প্রভাবে সংকটে গরুর মাংসের বাজার

যেসব অভিযোগে ওবায়দুল কাদেরসহ সাতজনের মৃত্যুদণ্ড