,

সাকিবকে হারিয়ে হারের শঙ্কায় টাইগাররা

news-image

স্পোর্টস ডেস্কঃ দলের মূল ভরসা সাকিব আল হাসানও গেলেন। পুরো বিশ্বকাপ জুড়েই বাংলাদেশকে ব্যাট হাতে নির্ভরতা দেয়া এই অলরাউন্ডার ফিফটির পর বেশিদূর এগোতে পারলেন না। তাতেই লর্ডসে পাকিস্তানের বিপক্ষে এখন হারের শঙ্কায় পড়ে গেছে টাইগাররা।

লক্ষ্য ৩১৬ রানের। দুই ওপেনার সৌম্য সরকার (২২) আর তামিম ইকবাল (৪) সেভাবে দলকে এগিয়ে নিতে পারেননি। এরপর হতাশ করেছেন মুশফিকুর রহীমও (১৪)। তবে চতুর্থ উইকেটে দারুণ ব্যাটিং করে যাচ্ছিলেন সাকিব আল হাসান আর লিটন দাস।

তাদের ৫৮ রানের জুটিটি শেষ পর্যন্ত ভেঙে দেন শাহীন শাহ আফ্রিদি। ৪০ বলে ৩ বাউন্ডারিতে ৩২ রান করা লিটনকে স্লোয়ার ডেলিভারিতে আউট করেন পাকিস্তানি এই পেসার। পরের সর্বনাশটাও করেন তিনি। সাকিব আল হাসান আরও একটি ফিফটি তুলে নিয়ে এগিয়ে যাচ্ছিলেন বড় ইনিংসের পথে। কিন্তু তার ৭৭ বলে ৬ বাউন্ডারিতে গড়া ৬৪ রানের ইনিংসটি থামিয়ে দেন শাহীন আফ্রিদি, উইকেটের পেছনে ক্যাচ বানিয়ে।

এই রিপোর্ট লেখা পর্যন্ত ৩৬.২ ওভার শেষে বাংলাদেশের সংগ্রহ ৫ উইকেটে ১৭৩ রান।

এ জাতীয় আরও খবর

ডাকসুর সংগ্রহশালায় জিন্নাহর ছবি কেন, জানালেন জিএস ফরহাদ

শিশুদের সম্ভাবনা বিকশিত করতে মুক্ত পরিবেশ নিশ্চিতের আহ্বান জুবাইদা রহমানের

‘বৃত্তি-উপবৃত্তিতে সমতা নয়, প্রয়োজনের ভিত্তিতে অগ্রাধিকার’

রাজউকে দুদকের হানা

বীমা খাতে ৭ হাজার কোটি টাকার দাবি বকেয়া

অস্ট্রেলিয়ার পররাষ্ট্রমন্ত্রীর দ্বারস্থ ৭ সাবেক অধিনায়ক

ট্রাম্পের সমঝোতার ঘোষণার পরই কিয়েভে পেট্রল স্টেশনে হামলা

এস কে সুরের স্ত্রীর দুই বছরের কারাদণ্ড

সাদ্দাম-ইনানসহ ৭ আসামির মৃত্যুদণ্ডের রায়ে ঢাবিতে মিষ্টি বিতরণ

সৎ থাকাটাই সবচেয়ে বড় অপরাধ: আসিফ মাহমুদ

পশ্চিমবঙ্গে বিজেপির প্রভাবে সংকটে গরুর মাংসের বাজার

যেসব অভিযোগে ওবায়দুল কাদেরসহ সাতজনের মৃত্যুদণ্ড