,

প্রেমিকের সঙ্গে স্ত্রীকে বিয়ে দিলেন স্বামী

news-image

আন্তর্জাতিক ডেস্কঃ স্ত্রী অন্য এক যুবকের সাথে সম্পর্কে জড়িয়ে পড়েছেন এমন সন্দেহের বসে তাদের বিয়ে দিয়েদিয়েছেন স্বামী। ভারতের পশ্চিমবঙ্গের পশ্চিম বর্ধমান জেলার আসানসোলে ‘অদ্ভুত’ এ ঘটনা ঘটেছে। পরকীয়া প্রেমিকের সঙ্গে স্ত্রীকে বিয়ে দিয়ে দিয়েছেন স্বামী।

ডেইলি হান্ট এর খবরে বলা হয়, স্থানীয় যুবক সুনীল চৌধুরীর সঙ্গে নীতুর পরকীয়া নিয়ে কানাঘুষা চলছিল কয়েকদিন ধরেই। বাড়িতে নানা সময় বুঝিয়ে, অশান্তি করেও লাভ হয়নি। সারাদিনই ফোনে কথা, এমনকি লোকচক্ষুর আড়ালে দেখাও করতেন সুনীল ও নীতু। তাই আর তাদের মাঝে বাধা হয়ে দাঁড়াতে চাননি স্বামী সবলু শর্মা।

সম্প্রতি স্থানীয় মন্দিরে নীতু এবং তার প্রেমিক সুনীল চৌধুরীর চার হাত এক করে দেন তিনি। কেবল তাই নয়, একেবারে অভিভাবকের মতোই ‘বিদায়’ দেন চার বছর আগে বিয়ে করা স্ত্রীকে।

এ ঘটনার পর স্বামী সবলু শর্মা একেবারেই চুপচাপ। বাইরের কাউকে বা ক্যামেরার সামনে কিছু বলতে চাননি। আর নীতু জানিয়েছেন, স্বেচ্ছায় স্বামীর অনুমতি নিয়ে প্রেমিককে বিয়ে করেছেন। এ বিয়ের আগে স্বামী তাকে ছেড়ে দেওয়ার প্রতিশ্রুতি দেন।

এ জাতীয় আরও খবর

প্রোপাগান্ডাকে অভিযোগ হিসেবে নেওয়ায় দুদকের দক্ষতা নিয়ে প্রশ্ন নাহিদের

অডিও ফাস: ক্যান্টনমেন্ট থানার ওসি প্রত্যাহার

এসআই আলতাফ হত্যায় জড়িতদের দ্রুত গ্রেপ্তারের নির্দেশ স্বরাষ্ট্রমন্ত্রীর

বাংলাদেশিদের জন্য ভিয়েতনামের ভিসা সহজ করার আহ্বান রাষ্ট্রপতির

সন্ত্রাসবিরোধী মামলায় কারাগারে আইনজীবী আবুল বাশার

কসবায় বিষাক্ত কেরির বড়ি সেবনে দুইজনের মৃত্যু

নবীনগরে এলসিএস কর্মীদের সঞ্চয়কৃত টাকার চেক বিতরণ

শিক্ষার্থীদের শিক্ষাবান্ধব পরিবেশ নিশ্চিতে কাজ করছে সরকার: এমপি মান্নান

সংসদের তিন অধিবেশনে ব্যয় ৭০৩ কোটি টাকা, প্রতি সেকেন্ডে খরচ সাড়ে ৫ হাজারের বেশি

ট্রাইব্যুনালে বিস্ফোরক সাক্ষ্য: বিডিআর হত্যার প্রত্যক্ষদর্শীকে গুলি করে পেট চিরে নদীতে ফেলেন জিয়াউল আহসান

৫৫ বছর বয়স থেকেই তোলা যাবে পেনশনের টাকা

৫০ বছর পর ফের লজ্জার হারের সাক্ষী ইউনাইটেড