,

চলতি মাসেই ওয়ানডে সিরিজ খেলতে শ্রীলঙ্কা যাচ্ছে বাংলাদেশ

news-image

কিছুদিন আগে ইস্টার সানডের দিনে শ্রীলঙ্কায় ভয়াবহ সন্ত্রাসী হামলার পরে শ্রীলঙ্কায় খেলা গড়াবে কিনা সেটা নিয়ে সন্দেহের ডালপালা মেলতে শুরু করেছিল। আপাতত স্বস্তির নিঃশ্বাস ফেলতে পারে শ্রীলঙ্কা ক্রিকেট বোর্ড। বাংলাদেশ থেকে যাওয়া নিরাপত্তা পর্যবেক্ষক দল সবুজ সংকেত দিয়েছে। আর তাদের প্রতিবেদনে সন্তুষ্ট হয়ে শ্রীলঙ্কায় দল পাঠাতে সম্মত হয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।

এ ব্যাপারে বিসিবির উর্ধ্বতন এক কর্মকর্তা শ্রীলঙ্কা সফর হচ্ছে এমন তথ্য নিশ্চিত করেছেন। বিশ্বকাপ মিশন শেষে চলতি মাসের ২০ জুলাই শ্রীলঙ্কার উদ্দেশ্যে রওয়ানা হবেন টাইগাররা। এ ব্যাপারে তিনি এক অনলাইন ক্রিকেট পোর্টালকে বলেছেন, ‘তিন ম্যাচের ওয়ানডে সিরিজ খেলতে বাংলাদেশ দল ২০ জুলাই শ্রীলঙ্কা সফরে যাবে। ২৬, ২৯ ও ৩১ জুলাই সিরিজের ম্যাচগুলো অনুষ্ঠিত হবে। সবগুলো ম্যাচ’ই প্রেমাদাসা স্টেডিয়ামে আয়োজন করা হবে।’

তবে এফটিপি অনুযায়ী বছরের শেষদিকে সিরিজটি খেলার কথা ছিল বাংলাদেশের। কিন্তু সন্ত্রাসী হামলার পর শ্রীলঙ্কান বোর্ড সিরিজটি জুলাই মাসে আয়োজনের আগ্রহ প্রকাশ করে। তবে নিরাপত্তা পর্যবেক্ষক দলের সবুজ সংকেতের পর যাতে রাজি হয়েছে বিসিবি। খুব শীঘ্রই এই সফর সম্পর্কে বিস্তারিত ও আনুষ্ঠানিক ঘোষণা আসবে।

এদিকে লঙ্কান ক্রিকেট বোর্ডের আগ্রহের পর সেদেশে নিরাপত্তা পর্যবেক্ষক দল পাঠিয়েছিল বিসিবি। গত ২৯ জুন দেশে ফেরে সেই পর্যবেক্ষক দল। পর্যবেক্ষক দলের দেওয়া প্রতিবেদন আমলে নিয়ে নিজেদের সিদ্ধান্ত জানিয়েছে বিসিবি। এর আগে গত ২০১৭ সালে মাশরাফি বিন মর্তুজার নেতৃত্বাধীন দল শ্রীলঙ্কায় গিয়েছিলো ৩ ম্যাচের ওয়ানডে সিরিজ খেলতে। ১-১ ব্যবধানে শেষ হয়েছিলো সেই সিরিজ। ১ম ম্যাচ জিতেছিল বাংলাদেশ, শেষ ম্যাচ জিতেছিল স্বাগতিক শ্রীলঙ্কা। বাকি ম্যাচ ভেস্তে গিয়েছিলো বৃষ্টিতে।

এ জাতীয় আরও খবর

সবকিছুর সমালোচনা না করে সরকারকে সহযোগিতার আহ্বান

নতুন অপরাধ ঠেকাতে পুরোনো আইন যথেষ্ট নয়: স্বরাষ্ট্রমন্ত্রী

মেট্রোরেলের দুই প্রকল্পে ব্যয় বাড়ল ১ লাখ ১০ হাজার কোটি টাকা

দোলাবাড়ি ঋষিপাড়া পঞ্চায়েত কমিটির সভাপতি কালীপদ ঋষি দুর্বৃত্তদের হামলায় গুরুতর আহত

ম্যাচ ছাড়াই সেমিফাইনালে উঠতে পারে বাংলাদেশ

হবু বরকে নিয়ে কী ইঙ্গিত দিলেন মিমি?

বিগত সময়ে শিক্ষাখাতের বরাদ্দে শুভঙ্করের ফাঁকি ছিল : শিক্ষামন্ত্রী

বাণিজ্য- বিনিয়োগ বাড়াতে বাংলাদেশ-ইইউর নতুন উদ্যোগ

আকাশ থেকে বাঘ দেখার সুযোগ, সুন্দরবনে ফাইভ-স্টার ট্রি-হাউস রিসোর্টের পরিকল্পনা

ক্রিকেটার রিংকুর জীবনসঙ্গী হতে যাচ্ছেন এমপি প্রিয়া

উত্তর কোরিয়াকে ৩২৫ কোটি ডলার ক্ষতিপূরণ দেওয়ার নির্দেশ দক্ষিণ কোরিয়ার আদালতের

ইয়েমেনে সৌদির এফ-১৫ যুদ্ধবিমান ভূপাতিতের দাবি হুথিদের