,

পরিবার থেকে মুসলিম শিশুদের বিচ্ছিন্ন করছে চীন

news-image

আন্তর্জাতিক ডেস্কঃ ইচ্ছাকৃতভাবে মুসলিম শিশুদের তাদের পরিবার থেকে বিচ্ছিন্ন করছে চীন। ফলে এই শিশুরা তাদের ধর্মীয় বিশ্বাস এবং ভাষা থেকেও বঞ্চিত হচ্ছে। নতুন এক গবেষণা অনুযায়ী, পশ্চিমাঞ্চলীয় শিনজিয়াং প্রদেশে ওই শিশুদের রাখা হয়েছে।

হাজার হাজার প্রাপ্তবয়স্ক উইঘুর মুসলিমকে বন্দী করে রাখার খবর সামনে আসার পাশাপাশি এবার শিশুদেরও বিচ্ছিন্ন করে রাখার জন্য বোর্ডিং স্কুল তৈরির খবর পাওয়া গেছে। এ সব স্কুলে মুসলিম শিশুদের তাদের পরিবার থেকে বিচ্ছিন্ন করে রাখা হচ্ছে। ওই অঞ্চলের শিশুদের সঙ্গে কি ঘটেছে সে বিষয়ে জানতে বেশ কিছু নথিপত্র এবং শিশুদের পরিবারের সদস্যদের সাক্ষাতকার নিয়ে ব্যাপক প্রমান জোগাড় করতে সক্ষম হয়েছে বিবিসি।

বিভিন্ন দলিল যাচাই করে বিবিসির এক প্রতিবেদনে বলা হয়েছে, জিনজিয়াংয়ের একটি শহরের চার শতাধিক শিশু নিখোঁজ রয়েছে। তাদের বাবা-মাকেও বিভিন্ন ক্যাম্প অথবা কারাগারে আটকে রাখা হয়েছে। উইঘুর মুসলিমদের পরিচয় নিশ্চিহ্ন করার পাশাপাশি শিশু সন্তানদেরও তাদের মূল থেকে সরানোর প্রক্রিয়া হিসেবে এমন পদক্ষেপ নেয়া হয়েছে।

শিনজিয়াংয়ে কড়াকড়ি আরোপ করে রেখেছে চীন। সেখানে ২৪ ঘণ্টাই বিদেশি সাংবাদিকদের পর্যবেক্ষণে রাখা হয়।ফলে সেখান থেকে কোন ধরনের তথ্য খুঁজে বের করা সম্ভব নয়। তবে তুরস্কে আশ্রয় নেওয়া অনেক উইঘুর চীনে থাকা অবস্থায় তাদের ওপর নির্যাতন-নিপীড়নের অভিজ্ঞতা জানিয়েছেন।

ইস্তাম্বুলের বড় একটি হলে বেশ কয়েকজন মুসলিম তাদের সন্তানদের ছবি দেখিয়েছেন। ওই শিশুরা সবাই নিখোঁজ রয়েছেন। এক মা তার তিন বছর বয়সী মেয়ের ছবি দেখিয়ে বলেন, আমি জানিনা আমার সন্তানকে এখন কে দেখাশুনা করছে। তার সঙ্গে তার সন্তানের কোন যোগাযোগ নেই।

আরেকজন মা তার তিন ছেলে ও এক মেয়ের ছবি হাতে নিয়ে কাদঁতে কাঁদতে বলেন, আমি শুনেছি তাদেরএকটি এতিমখানায় নিয়ে যাওয়া হয়েছে।ওই নিখোঁজ শিশুদের বাবা-মা অথবা আত্মীয় এমন ৬০ জনের সাক্ষাতকার নিয়েছে বিবিসি। তারা জানিয়েছেন, শিনজিয়াং থেকে শতাধিক শিশু নিখোঁজ রয়েছে।

এ জাতীয় আরও খবর

জিন্নাহর ভূমিকা অস্বীকারের সুযোগ নেই: নাসীরুদ্দীন পাটওয়ারী

শাহজালালের ৩য় টার্মিনালে ১২ মিলিয়ন ডলার বিনিয়োগ করবে মেনজিস

রাজশাহীতে পদ্মায় হঠাৎ উঁচু ঢেউ, দেবে গেছে ৭৫ মিটার বাঁধ

জাতিসংঘে প্রধানমন্ত্রীর ভাষণ দেশের জন্য গুরুত্বপূর্ণ: প্রেস সচিব

৯৯ বিচারককে একযোগে বদলি

ডাকসু থেকে কোনো টাকা নেননি ভিপি-জিএস-এজিএস

প্রবাসীদের ভোটাধিকার হরণের চেষ্টার অভিযোগ জামায়াত আমিরের

৬ জুনের আগেই ইউপি নির্বাচন শেষ করার তাগিদ ইসির

বাদশাকে নিয়ে ইশার বিস্ফোরক দাবি

প্রোপাগান্ডাকে অভিযোগ হিসেবে নেওয়ায় দুদকের দক্ষতা নিয়ে প্রশ্ন নাহিদের

অডিও ফাস: ক্যান্টনমেন্ট থানার ওসি প্রত্যাহার

এসআই আলতাফ হত্যায় জড়িতদের দ্রুত গ্রেপ্তারের নির্দেশ স্বরাষ্ট্রমন্ত্রীর