,

বাংলাদেশ-পাকিস্তান ম্যাচ দেখতে টিকিট খরচ লাগবে না!

news-image

স্পোর্টস ডেস্কঃ লর্ডসকে বলা হয় ক্রিকেটের তীর্থস্থান। এই ভেন্যুতে অনুষ্ঠিত সব ম্যাচের দায়িত্ব মেরিলিবোন ক্রিকেট ক্লাবের (এমসিসি)। শুক্রবার (৫ জুলাই) এ লর্ডসেই রাউন্ড রবিন লিগে নিজেদের শেষ ম্যাচে মুখোমুখি হবে বিশ্বকাপের দুই দল বাংলাদেশ ও পাকিস্তান। তবে ম্যাচটি নিয়ে স্বস্তিতে নেই এমসিসি।

অন্যান্য ম্যাচগুলোর তুলনায় এই ম্যাচের টিকেটের মূল্য বেশি। দর্শকরা তাই আগ্রহও দেখিয়েছেন কম। শেষদিকে এসে বাংলাদেশ ছিটকে গেছে সেমিফাইনাল থেকে। পাকিস্তানের সেমিফাইনালের সম্ভাবনা এখনো রয়েছে বটে, তবে অনেক কঠিন সেই সম্ভাবনা শুধুই সমীকরণের বিচারে।

আর এ কারণে দুই দলের সমর্থকরাও মাঠে বসে ম্যাচ দেখার আগ্রহ হারিয়ে ফেলেছেন। ম্যাচের ৫০ শতাংশ টিকেট এখনো রয়ে গেছে। তাই বিনা পয়সায় স্কুলপড়ুয়া শিক্ষার্থীদের মাঝে টিকিট বিরতণ করবে এমসিসি। এমন উদ্যোগই নিয়েছে ক্রিকেটের আইনপ্রণেতা সংস্থা মেরিলিবোন ক্রিকেট ক্লাব (এমসিসি)।লর্ডসে অনুষ্ঠিত খেলাগুলোর তত্ত্বাবধানে থাকা এমসিসি বাংলাদেশ-পাকিস্তান ম্যাচে গ্যালারি ফাঁকা থাকার আশঙ্কা করছেন। যা লর্ডসের জন্য খুবই অপমানজনক।

বিশ্বকাপ ছাড়া অন্য ম্যাচগুলো এমসিসির সদস্যরা বিনামূল্যে দেখতে পারেন। বিশ্বকাপের ম্যাচ দেখার জন্য তাদের খরচ করতে হয় ৪৫ পাউন্ড। এমসিসির সদস্যদের জন্য এই অর্থ যৎসামান্যই বটে!এর আগে ২০১৭ সালে নারী বিশ্বকাপের ফাইনাল ম্যাচটি লর্ডসে অনুষ্ঠিত হয়। ওই ম্যাচে ভারতকে হারিয়ে শিরোপা জিতেছিল স্বাগতিক ইংল্যান্ড। সেই ম্যাচটিতে হাতেগোনা কিছু দর্শক উপস্থিত ছিলেন। যে কারণে কঠোর সমালোচনা হয়েছিল।

বাংলাদেশ-পাকিস্তান ম্যাচেও যাতে লর্ডসের গ্যালারি ফাঁকা না থাকে সেজন্য টিকিট বিনামূল্যে বিতরনের উদ্যোগ নিয়েছে এমসিসি। সূত্র: দ্য গার্ডিয়ান।

এ জাতীয় আরও খবর

সবকিছুর সমালোচনা না করে সরকারকে সহযোগিতার আহ্বান

নতুন অপরাধ ঠেকাতে পুরোনো আইন যথেষ্ট নয়: স্বরাষ্ট্রমন্ত্রী

মেট্রোরেলের দুই প্রকল্পে ব্যয় বাড়ল ১ লাখ ১০ হাজার কোটি টাকা

দোলাবাড়ি ঋষিপাড়া পঞ্চায়েত কমিটির সভাপতি কালীপদ ঋষি দুর্বৃত্তদের হামলায় গুরুতর আহত

ম্যাচ ছাড়াই সেমিফাইনালে উঠতে পারে বাংলাদেশ

হবু বরকে নিয়ে কী ইঙ্গিত দিলেন মিমি?

বিগত সময়ে শিক্ষাখাতের বরাদ্দে শুভঙ্করের ফাঁকি ছিল : শিক্ষামন্ত্রী

বাণিজ্য- বিনিয়োগ বাড়াতে বাংলাদেশ-ইইউর নতুন উদ্যোগ

আকাশ থেকে বাঘ দেখার সুযোগ, সুন্দরবনে ফাইভ-স্টার ট্রি-হাউস রিসোর্টের পরিকল্পনা

ক্রিকেটার রিংকুর জীবনসঙ্গী হতে যাচ্ছেন এমপি প্রিয়া

উত্তর কোরিয়াকে ৩২৫ কোটি ডলার ক্ষতিপূরণ দেওয়ার নির্দেশ দক্ষিণ কোরিয়ার আদালতের

ইয়েমেনে সৌদির এফ-১৫ যুদ্ধবিমান ভূপাতিতের দাবি হুথিদের