,

ব্রিজ নির্মাণে অনিয়ম, ইঞ্জিনিয়ারের মাথায় কাদা ঢাললেন এমপি (ভিডিও)

news-image

আন্তর্জাতিক ডেস্কঃ ব্রিজ সংস্কারের কাজ পরিদর্শনে গিয়ে রাস্তার ওপর একাধিক খানাখন্দ থাকায় মেজাজ খারাপ হয়ে যায় মহারাষ্ট্রের বিধায়কের (সংসদ সদস্য)। পরে ক্ষিপ্ত হয়ে গণপূর্ত দফতরের ইঞ্জিনিয়ারের মাথায় বালতি ভর্তি কাদাপানি ঢেলে দেয়ার অভিযোগ ওঠে কংগ্রেস বিধায়ক নীতেশ রাণে ও তার সমর্থকদের বিরুদ্ধে।

বৃহস্পতিবার ভারতের মহারাষ্ট্রের মুম্বাই-গোয়া হাইওয়েতে এমন ঘটনা ঘটেছে। এমন দৃশ্যের ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়। ঐ ইঞ্জিনিয়ারকে এক ব্রিজের খুঁটির সঙ্গে বাঁধতেও চেষ্টা করেছিলেন তাঁরা।

ভারতীয় সংবাদমাধ্যম দ্য ওয়ালের খবর অনুযায়ী, কানকাভেলির কাছে গাদ নদীর ওপরে একটি ব্রিজের নির্মাণকার্য তদারক করতে গিয়েছিলেন নীতেশ রানে। তাঁর সঙ্গে ছিলেন কানকাভেলি পুর পরিষদের সভাপতি ও এনডিএ-র শরিক মহারাষ্ট্র স্বাভিমান পার্টির সমর্থকরা। পথে তাঁদের সঙ্গে ইঞ্জিনিয়ার প্রকাশ শেদেকরের তর্ক হয়। তাঁরা ইঞ্জিনিয়ারকে প্রশ্ন করেন, রাস্তার এমন ভাঙাচোরা অবস্থা কেন? মানুষকে কেন প্রতিদিন কাদার মধ্যে দিয়ে হাঁটাচলা করতে হয়?

তারপরেই নীতেশ বলেন, মানুষকে তো রোজ রাস্তা চলতে গেলেই কাদা মাখতে হয়। এবার তুমি দেখ, কাদা মাখতে কেমন লাগে। এই বলে তিনি ইঞ্জিনিয়ারকে ধাক্কাধাক্কি করতে থাকেন। তাঁর অনুগামীরা প্রকাশের গায়ে এক বালতি কাদা ঢেলে দেন।

তাঁরা ইঞ্জিনিয়ারের কাছে জানতে চান, পুরোকে কানকাভেলিকে কাদায় ডুবিয়ে দেওয়ার অধিকার তোমাদের কে দিয়েছে? কয়েকজন মিলে বিধায়ককে টেনে কাদার ওপরে নিয়ে যান। একসময় দেখা যায়, নীতেশ ও আরও কয়েকজন মিলে ইঞ্জিনিয়ারকে ব্রিজের খুঁটির সঙ্গে বাঁধার চেষ্টা করছেন। এই ঘটনার ভিডিও ভাইরাল হয়ে যায়। অনেকেই নীতেশের নিন্দা করেন। নীতেশ মহারাষ্ট্রের প্রাক্তন মুখ্যমন্ত্রী নারায়ণ রানের ছেলে।

এ জাতীয় আরও খবর

জিন্নাহর ভূমিকা অস্বীকারের সুযোগ নেই: নাসীরুদ্দীন পাটওয়ারী

শাহজালালের ৩য় টার্মিনালে ১২ মিলিয়ন ডলার বিনিয়োগ করবে মেনজিস

রাজশাহীতে পদ্মায় হঠাৎ উঁচু ঢেউ, দেবে গেছে ৭৫ মিটার বাঁধ

জাতিসংঘে প্রধানমন্ত্রীর ভাষণ দেশের জন্য গুরুত্বপূর্ণ: প্রেস সচিব

৯৯ বিচারককে একযোগে বদলি

ডাকসু থেকে কোনো টাকা নেননি ভিপি-জিএস-এজিএস

প্রবাসীদের ভোটাধিকার হরণের চেষ্টার অভিযোগ জামায়াত আমিরের

৬ জুনের আগেই ইউপি নির্বাচন শেষ করার তাগিদ ইসির

বাদশাকে নিয়ে ইশার বিস্ফোরক দাবি

প্রোপাগান্ডাকে অভিযোগ হিসেবে নেওয়ায় দুদকের দক্ষতা নিয়ে প্রশ্ন নাহিদের

অডিও ফাস: ক্যান্টনমেন্ট থানার ওসি প্রত্যাহার

এসআই আলতাফ হত্যায় জড়িতদের দ্রুত গ্রেপ্তারের নির্দেশ স্বরাষ্ট্রমন্ত্রীর