সোমবার, ১লা জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ১৮ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

বিয়ে না করেও সন্তানের মা এই অভিনেত্রী!

news-image

বিনোদন ডেস্কঃ খুব বেশি ছবিতে কাজ না করলেও বলিউডে এসেই বেশ নজর কেড়েছিলেন মাহি গিল। ‘সাহেব বিবি অউর গ্যাংস্টার’ ছবির সিরিজে তার অভিনয় যথেষ্ট জনপ্রিয় হয়েছিল। ঝুলিতে আছে ‘দেব ডি’, ‘দাবাং’ এর মতো ছবিও। সেই অভিনেত্রীই এবার নিজের সম্পর্কে বিস্ফোরক তথ্য ফাঁস করলেন। মাহি গিল এমন একজন অভিনেত্রী যার অভিনয় ও কাজের কথা জানা গেলেও ব্যক্তিগত জীবনের খবর সেভাবে জানা যায় না। সম্প্রতি ব্যক্তিগত জীবন নিয়েই মুখ খুলেছেন অভিনেত্রী।

এক সাক্ষাৎকারে মাহি জানিয়েছেন তার ‘বয়ফ্রেন্ড’ আছে এবং তিনি লিভ-ইন সম্পর্কে রয়েছেন। শুধু তাই নয়, তার এক বছর তিনেকের মেয়েও রয়েছে। তার মেয়ের নাম ভেরোনিকা।

অভিনেত্রী জানান, তিনি বিয়ে করেননি, তবে মেয়ের মা হিসেবে তিনি গর্বিত। মুম্বইতেই থাকেন মেয়েকে নিয়ে। আর তার প্রেমিক থাকেন গোয়াতে। মাঝে মধ্যেই মেয়েকে নিয়ে গোয়ায় যান মাহি। যেদিন ইচ্ছা করবে, সেদিনই বিয়ে করবেন বলে জানিয়েছেন মাহি। তবে বিয়ে না করেও পরিবার সন্তান সবই পাওয়া যায়। তাই আলাদা করে বিয়ের প্রয়োজনীয়তা আছে বলেও তিনি মনে করেন না। তবে ভেরোনিকা তার নিজের সন্তান নাকি তাকে তিনি দত্তক নিয়েছেন সে বিষয়টি স্পষ্ট করেননি মাহি গিল।

এ জাতীয় আরও খবর

তাকওয়া মসজিদে হবে তোফায়েল আহমেদের প্রথম জানাজা

অনিয়মের অভিযোগে ডিএসসিসির নির্বাহী প্রকৌশলী বরখাস্ত

চামড়ার বাজারে আবারও ধস, দাম অর্ধেকে নেমে এসেছে

গরমের দাপট আরও বৃদ্ধির আভাস

ঈদ ব্যবস্থাপনায় সরকারের উদ্যোগে জবাবদিহিতা ও সমন্বয়ের দাবি মাহদী আমিনের

“মটকা গরম করবেন না, সামলাইতে পারবেন না”—জামায়াত এমপির মন্তব্য

৭৮ দিনে হাম ও উপসর্গে ৫৮৮ শিশুর মৃত্যু

জেনেভা ক্যাম্পে র‍্যাব-পুলিশের যৌথ অভিযান

এইচএসসি পরীক্ষা নিয়ে বোর্ডের জরুরি নির্দেশ

তোফায়েল আহমেদ: সংগ্রাম ও নেতৃত্বের দীর্ঘ পথচলা

মে তে এলো দ্বিতীয় সর্বোচ্চ রেমিট্যান্স

আইন মেনেই ইসলামী ব্যাংক নিয়ে সিদ্ধান্ত: বাংলাদেশ ব্যাংক