মঙ্গলবার, ২রা জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ১৯শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

চিলিকে বিদায় করে ৪৪ বছর পর কোপার ফাইনালে পেরু

news-image

স্পোর্টস ডেস্ক : টানা দুইবারের চ্যাম্পিয়ন চিলিকে ৩-০ গোলে হারিয়ে দীর্ঘ ৪৪ বছর পর কোপা আমেরিকার ফাইনালে উঠেছে পেরু। শিরোপা নির্ধারণী ম্যাচে তাদের প্রতিপক্ষ শক্তিশালী ব্রাজিল।

বৃহস্পতিবার বাংলাদেশ সময় ভোর সাড়ে ৬টায় মুখোমুখি হয় ফেভারিট চিলি ও পেরু। তবে চিলিকে হতাশ করে ম্যাচের ২১ মিনিটের মাথায় গোল করে এগিয়ে যায় ১৯৭৫ সালে সর্বশেষ কোপা আমেরিকার শিরোপা জেতা পেরু। আন্দ্রে কারিয়ো কুয়েভাকে ডান সাইড ধরে বল দিলে সেখান থেকে স্ট্রাইকার এডিসন ফ্লোরেস বল জালে জড়ান।

বিরতির আগে ব্যাবধান দ্বিগুণ করে ম্যাচের নিয়ন্ত্রণ নেয় পেরু। সতীর্থের লম্বা করে বাড়ানো বল কারিলো নিয়ন্ত্রণ নেওয়ার আগে বিপদমুক্ত করতে পোস্ট ছেড়ে বেরিয়ে যান চিলির গোলরক্ষক গাব্রিয়েল আরিয়াস। কিন্তু আটকাতে পারেননি। কারিলোর ক্রস বুক দিয়ে নামিয়ে ৩৮ মিনিটে দলকে ২-০ গোলে এগিয়ে দেন জসিমার জোতুন। আর দ্বিতীয়ার্ধে যোগ করা সময়ে লা রোহাদের কফিনে শেষ পেরেকটি ঠুকে দেন পাওলো গুয়েরেরো।

ফলে আর্জেন্টিনার রেকর্ড টানা তিন শিরোপা জয়ে ভাগ বসানো থেকে বঞ্চিত হতে হলো অ্যালেক্সিস সানচেজ-আরতুরো ভিদালরা। আর ১৯৭৫ সালের পর প্রথমবার ফাইনাল নিশ্চিত করলো পেরুভিয়ানরা। আগামী শনিবার ফাইনালে বিখ্যাত মারাকানা স্টেডিয়ামে স্বাগতিক ব্রাজিলের মুখোমুখি হবে পেরু।

এ জাতীয় আরও খবর

তাকওয়া মসজিদে হবে তোফায়েল আহমেদের প্রথম জানাজা

অনিয়মের অভিযোগে ডিএসসিসির নির্বাহী প্রকৌশলী বরখাস্ত

চামড়ার বাজারে আবারও ধস, দাম অর্ধেকে নেমে এসেছে

গরমের দাপট আরও বৃদ্ধির আভাস

ঈদ ব্যবস্থাপনায় সরকারের উদ্যোগে জবাবদিহিতা ও সমন্বয়ের দাবি মাহদী আমিনের

“মটকা গরম করবেন না, সামলাইতে পারবেন না”—জামায়াত এমপির মন্তব্য

৭৮ দিনে হাম ও উপসর্গে ৫৮৮ শিশুর মৃত্যু

জেনেভা ক্যাম্পে র‍্যাব-পুলিশের যৌথ অভিযান

এইচএসসি পরীক্ষা নিয়ে বোর্ডের জরুরি নির্দেশ

তোফায়েল আহমেদ: সংগ্রাম ও নেতৃত্বের দীর্ঘ পথচলা

মে তে এলো দ্বিতীয় সর্বোচ্চ রেমিট্যান্স

আইন মেনেই ইসলামী ব্যাংক নিয়ে সিদ্ধান্ত: বাংলাদেশ ব্যাংক