,

আমার দেখা এই বাংলাদেশই সেরা : শচিন টেন্ডুলকার

news-image

স্পোর্টস ডেস্কঃ নিজেদের ইতিহাসের সেরা দল নিয়েই এবার বিশ্বকাপ খেলতে গেছে বাংলাদেশ, স্বপ্ন ছিল কমপক্ষে সেমিফাইনাল খেলার। কিন্তু গতকাল (মঙ্গলবার) ভারতের কাছে ২৮ রানে হারের পরে সেই স্বপ্ন শেষ হয়ে গেছে। টুর্নামেন্ট থেকে নিশ্চিত হয়ে গেছে বিদায়। তবে বিশ্বকাপ থেকে বিদায় নিলেও সাহসী ক্রিকেট খেলে ঠিকই ক্রিকেট বোদ্ধাদের প্রশংসা কুড়াচ্ছে বাংলাদেশ। টাইগারদের পারফরম্যান্সের প্রশংসা করছেন শচিন টেন্ডুলকারের মতো কিংবদন্তিও।

আন্তর্জাতিক ক্রিকেটে বাংলাদেশের উত্থানটা চোখের সামনেই দেখেছেন শচিন। টাইগারদের বিপক্ষে অনেক ম্যাচ খেলেছেন, করেছেন অনেক রেকর্ড। এমনকি খেলোয়াড়ি জীবনে বাংলাদেশের কাছে ভারতকে কয়েকবার হারতেও দেখেছেন এই মাস্টার ব্লাস্টার। যার মধ্যে অন্যতম হলো ২০০৭ বিশ্বকাপের লজ্জাজনক হার।সেই বাংলাদেশকেও দেখেছেন, যারা মাঝেমধ্যে দুই একটি ম্যাচ জিততো। এখন এই বাংলাদেশকেও দেখছেন, যারা বলে কয়ে বড় দলকে হারাচ্ছে। টাইগারদের এই উত্থানের উচ্ছ্বসিত প্রশংসাই করলেন কিংবদন্তি এই ক্রিকেটার।

বাংলাদেশের সর্বশেষ ম্যাচটা ছিল ভারতের বিপক্ষে। স্বভাবতই নিজের দেশের এই ম্যাচটি বাড়তি মনোযোগ দিয়ে দেখেছেন শচিন। যে ম্যাচে শেষপর্যন্ত লড়াই করে হেরেছে টাইগাররা।মাশরাফি-সাকিবদের এমন পারফরম্যান্স মনে ধরেছে শচিনের। আসর থেকে বিদায় নিলেও বাংলাদেশ এই টুর্নামেন্টে অসাধারণ খেলেছে বলে তিনি মনে করেন। তার মতে, এই দলটাই বাংলাদেশের সেরা দল।

ভারতের এক সংবাদমাধ্যমকে দেয়া সাক্ষাৎকারে শচিন বলেন, ‘বাংলাদেশ এই টুর্নামেন্টে খুব ভালো খেলেছে। শুধুমাত্র একটি ভালো পারফরমেন্স নয় ধারাবাহিকভাবেই ভালো খেলেছে তারা। তাদেরকে কৃতিত্ব দেয়া উচিত। এমনকি আজ (মঙ্গলবার) যদি সেই জুটিগুলো দাঁড়িয়ে যেত, তাহলে এই ম্যাচটা আরো ক্লোজ হয়ে যেতে পারত। আমরা বাংলাদেশ ক্রিকেটের ব্র্যান্ড নিয়ে কথা বলছি। আমার দেখা এই বাংলাদেশই সেরা।’

এ জাতীয় আরও খবর

সবকিছুর সমালোচনা না করে সরকারকে সহযোগিতার আহ্বান

নতুন অপরাধ ঠেকাতে পুরোনো আইন যথেষ্ট নয়: স্বরাষ্ট্রমন্ত্রী

মেট্রোরেলের দুই প্রকল্পে ব্যয় বাড়ল ১ লাখ ১০ হাজার কোটি টাকা

দোলাবাড়ি ঋষিপাড়া পঞ্চায়েত কমিটির সভাপতি কালীপদ ঋষি দুর্বৃত্তদের হামলায় গুরুতর আহত

ম্যাচ ছাড়াই সেমিফাইনালে উঠতে পারে বাংলাদেশ

হবু বরকে নিয়ে কী ইঙ্গিত দিলেন মিমি?

বিগত সময়ে শিক্ষাখাতের বরাদ্দে শুভঙ্করের ফাঁকি ছিল : শিক্ষামন্ত্রী

বাণিজ্য- বিনিয়োগ বাড়াতে বাংলাদেশ-ইইউর নতুন উদ্যোগ

আকাশ থেকে বাঘ দেখার সুযোগ, সুন্দরবনে ফাইভ-স্টার ট্রি-হাউস রিসোর্টের পরিকল্পনা

ক্রিকেটার রিংকুর জীবনসঙ্গী হতে যাচ্ছেন এমপি প্রিয়া

উত্তর কোরিয়াকে ৩২৫ কোটি ডলার ক্ষতিপূরণ দেওয়ার নির্দেশ দক্ষিণ কোরিয়ার আদালতের

ইয়েমেনে সৌদির এফ-১৫ যুদ্ধবিমান ভূপাতিতের দাবি হুথিদের