,

পাকিস্তানের বিপক্ষে শেষ ম্যাচটি জিতে সমাপ্তিটা দারুণভাবে করতে চান মাশরাফি

news-image

স্পোর্টস ডেস্ক : মাশরাফি মুর্তজা।বিশ্বকাপে ভারতের বিপক্ষে হারলেও পাকিস্তানের বিপক্ষে শেষ ম্যাচটি জিতে সমাপ্তিটা দারুণভাবে করতে চান বাংলাদেশের অধিনায়ক মাশরাফি মুর্তজা। ম্যাচের পর বললেন সে কথা, ‘যা হওয়ার হয়ে গেছে। আশা করছি দারুণ একটা সমাপ্তি নিয়ে বিশ্বকাপ শেষ করতে পারব।’

অবশ্য ম্যাচের শুরুতে ভালো কিছুর সুযোগ ছিল তাদের সামনে। ভারতের ইনিংসে বিপজ্জনক ব্যাটসম্যান রোহিত শর্মাকে মাত্র ৯ রানেই ফেরাতে পারতেন মোস্তাফিজ। কিন্তু তামিমের কল্যাণে জীবন পান তিনি। এক জীবনেই ১০৪ রানের ইনিংস খেলে ভারতকে এনে দেন বিশাল পুঁজির ভিত। ম্যাচ শেষে পুরস্কার বিতরণী মঞ্চে তামিমের এই ক্যাচ ড্রপকে হতাশাজনক বললেন ওয়ানডে অধিনায়ক মাশরাফি মুর্তজা, ‘রোহিতের ক্যাচ ড্রপ অবশ্যই হতাশার। তবে মাঠে এ ধরনের ঘটনা ঘটতেই পারে।’

কেবল মাশরাফিই না, হেড কোচও মনে করেন রোহিত শর্মার এই ক্যাচ ড্রপে চড়া মূল্য দিতে হয়েছে পুরো দলকে। প্রধান কোচ স্টিভ রোডস তাই বললেন, ‘ক্যাচ ড্রপ হলে তার মাশুল দিতে হবে। রোহিতের মতো ব্যাটসম্যানের ক্যাচ ড্রপ করলে তার মূল্যটা একটু বড়ই দিতে হবে। তামিমের ক্যাচ ড্রপে আমি কিছুটা বিস্মিত হয়েছি।’

এ জাতীয় আরও খবর

সবকিছুর সমালোচনা না করে সরকারকে সহযোগিতার আহ্বান

নতুন অপরাধ ঠেকাতে পুরোনো আইন যথেষ্ট নয়: স্বরাষ্ট্রমন্ত্রী

মেট্রোরেলের দুই প্রকল্পে ব্যয় বাড়ল ১ লাখ ১০ হাজার কোটি টাকা

দোলাবাড়ি ঋষিপাড়া পঞ্চায়েত কমিটির সভাপতি কালীপদ ঋষি দুর্বৃত্তদের হামলায় গুরুতর আহত

ম্যাচ ছাড়াই সেমিফাইনালে উঠতে পারে বাংলাদেশ

হবু বরকে নিয়ে কী ইঙ্গিত দিলেন মিমি?

বিগত সময়ে শিক্ষাখাতের বরাদ্দে শুভঙ্করের ফাঁকি ছিল : শিক্ষামন্ত্রী

বাণিজ্য- বিনিয়োগ বাড়াতে বাংলাদেশ-ইইউর নতুন উদ্যোগ

আকাশ থেকে বাঘ দেখার সুযোগ, সুন্দরবনে ফাইভ-স্টার ট্রি-হাউস রিসোর্টের পরিকল্পনা

ক্রিকেটার রিংকুর জীবনসঙ্গী হতে যাচ্ছেন এমপি প্রিয়া

উত্তর কোরিয়াকে ৩২৫ কোটি ডলার ক্ষতিপূরণ দেওয়ার নির্দেশ দক্ষিণ কোরিয়ার আদালতের

ইয়েমেনে সৌদির এফ-১৫ যুদ্ধবিমান ভূপাতিতের দাবি হুথিদের