স্পর্শিয়ার ‘বন্ধন’ ঈদুল আযহায়
বিনোদন প্রতিবেদক : গত ঈদুল ফিতরে বড় পর্দায় অভিষেক হয় মডেল ও অভিনেত্রী। প্রথম ছবি দিয়েই বেশ আলোচনায় আসেন তিনি। পেয়েছেন বেশ প্রশংসাও। এবার সেই ধারাবাহিকতায় আসছে ঈদুল আযহায় মুক্তি পেতে যাচ্ছে স্পর্শিয় অভিনীত চলচ্চিত্র ‘বন্ধন’।
অনন্য মামুন পরিচালিত ‘বন্ধন’ ছবিটিতে অর্চিতা স্পর্শিয়া জুটি বেধেছেন সাঞ্জু জন। পাশাপাশি আরো আছেন শিপন, এমি তানভীর ও কলকাতার মৌমিতা।
পাঁচ বন্ধু হঠাৎ নিখোঁজ হওয়ার পর শহরজুড়ে তোলপাড় সৃষ্টি হয়। তাদের খুঁজে পেতে মরিয়া পরিবার। এদিকে জোকার বেশে একটি লোক ঘুরছেন সর্বত্র। কিন্তু কেউ তার পরিচয় জানেন না। কে ওই ব্যক্তি? এবং পাঁচ বন্ধুই বা কোথায় হারালো? এমনই রহস্যঘেরা গল্পে ‘বন্ধন’ নির্মিত হয়েছে।
মুক্তির বিষয়টি নিশ্চিত করে অনন্য মামুন বলেন, দর্শকদের কাছ থেকে ‘আবার বসন্ত’র প্রশংসা পেয়েছি। সিনেমাটির গল্প সবাই পছন্দ করেছেন। বড় বাজেটের সিনেমার সঙ্গে এটিও মানুষ দেখেছেন, এটাই ভালো লাগা। এবার আসন্ন ঈদুল আযহায় ‘বন্ধন’র মুক্তি চূড়ান্ত করেছি। এই সিনেমাটিও সবার ভালো লাগবে বলে আমার বিশ্বাস।
জানা গেছে, বৃহস্পতিবার ‘বন্ধন’ সেন্সর বোর্ডে জমা দেবো। সেন্সর ছাড়পত্র হাতে পেলেই প্রচারণার কাজ হবে।










