আর্জেটিনার জালে ব্রাজিলের গোল, খেলাটি সরাসরি দেখুন
স্পোর্টস ডেস্ক।। ফুটবলে ব্রাজিল-আর্জেন্টিনা মুখোমুখি মানেই বিশেষ কিছু, ফুটবলের সবচেয়ে বড় মহারণ বলা হয় যাকে। কোপা আমেরিকায় লিওনেল মেসি এখনও নিজেকে মেলে ধরতে পারেননি। তাই আজ বার্সেলোনার মেসিকে দেখতে চান ভক্তরা। এদিকে আর্জেন্টিনার ফরোয়ার্ডকে হালকাভাবে নিচ্ছে না ব্রাজিল। দলটির ডিফেন্ডার থিয়াগো সিলভা জানিয়েছেন, সেমিফাইনালে মেসির ওপর বিশেষ নজর রাখবেন তারা।
কিন্তু এমন মহারণ সরাসরি টিভিতে দেখার সুযোগ হচ্ছে না বাংলাদেশের ভক্ত-সমর্থকদের। বাংলাদেশে প্রচারিত খেলার চ্যানেলগুলোর কোনোটিতেই দেখা যাচ্ছে না এবারের কোপা আমেরিকার খেলা। খেলাগুলো দেখানো হচ্ছে মধ্যপ্রাচ্যভিত্তিক স্পোর্টস চ্যানেল বেইন স্পোর্টসে। এছাড়া পিপিটিভি নামক একটি চ্যানেলেও সরাসরি সম্প্রচার করা হচ্ছে লাতিন আমেরিকার জমজমাট এই লড়াই। খেলাটি দেখুন সরাসরি….
https://www.youtube.com/watch?v=mDd7V7w-JXQ










