,

ছোট হারে বড় স্বপ্ন শেষ টাইগারদের

news-image

মাথায় ওপর ৩১৫ রানের বড় লক্ষ্য। তবে বুঝে-শুনে খেললে এজবাস্টনে এই রান তাড়া করা অসম্ভব ছিল না। বাংলাদেশের দুই ওপেনার তামিম এবং সৌম্য সরকার সাবধানী শুরুও করেন। এরপরই সেট হয়ে আউট হন তামিম। দল ভরসা খুঁজছিল সাকিব ও সৌম্যে। কিন্তু একপাশে সাকিবকে রেখে সৌম্য, মুশফিক, লিটন ও মোসাদ্দেক আউট হন। সাকিব ফিরলে সাইফউদ্দিন ব্যাট বেশ কিছু পথ পাড়ি দেয় বাংলাদেশ। তোলে ২৮৬ রান। শেষ পর্যন্ত হারে ২৮ রানে। এই হারে বাংলাদেশের সেমিফাইনালে খেলার স্বপ্ন শেষ হয়ে গেলো।

প্রথমে ব্যাট করে ভারত ৯ উইকেট হারিয়ে ৩১৪ রান তোলে। জবাবে তামিম ইকবাল ফেরেন ২২ রান করে। সৌম্য সরকার ৩৩ রানে ক্যাচ দিয়ে ফেরেন। এরপর সাকিবের সঙ্গে ৪৭ রানের জুটি গড়ে ফেরেন মুশফিক। তিনি করেন ২৪ রান। সাকিব আল হাসান বিদায় নিয়েছেন ৬৬ রান করে। বাংলাদেশের স্বপ্ন ওখানেই শেষ হয়ে যায়। তার আগে লিটন দাস ২২ রান করে আউট হন। এরপরই ফিরে যান মোসাদ্দেক।

সাকিব দলের ১৭৬ রানে আউট হন। লক্ষ্য তখনও অনেক দূরে। সম্মানজনই হারই ভালো বলে মনে হচ্ছিল। তবে সাইফউদ্দিন এবং সাব্বির রহমান দারুণ এক জুটি গড়েন। তাদের ব্যাট থেকে আসে ৬৬ রান। সাব্বির রহমান ৩৬ বলে ৩৬ করে ফেরেন। কিন্তু অপরাজিত থেকে ৫১ রান করে হতাশা নিয়ে মাঠ ছাড়েন সাইফউদ্দিন। দারুণ ইনিংস খেলার পথে সাইফউদ্দিন নয়টি চার মারেন। বাংলাদেশ দল দুই ওভার থাকতে অলআউট হয়।

এ জাতীয় আরও খবর

সবকিছুর সমালোচনা না করে সরকারকে সহযোগিতার আহ্বান

নতুন অপরাধ ঠেকাতে পুরোনো আইন যথেষ্ট নয়: স্বরাষ্ট্রমন্ত্রী

মেট্রোরেলের দুই প্রকল্পে ব্যয় বাড়ল ১ লাখ ১০ হাজার কোটি টাকা

দোলাবাড়ি ঋষিপাড়া পঞ্চায়েত কমিটির সভাপতি কালীপদ ঋষি দুর্বৃত্তদের হামলায় গুরুতর আহত

ম্যাচ ছাড়াই সেমিফাইনালে উঠতে পারে বাংলাদেশ

হবু বরকে নিয়ে কী ইঙ্গিত দিলেন মিমি?

বিগত সময়ে শিক্ষাখাতের বরাদ্দে শুভঙ্করের ফাঁকি ছিল : শিক্ষামন্ত্রী

বাণিজ্য- বিনিয়োগ বাড়াতে বাংলাদেশ-ইইউর নতুন উদ্যোগ

আকাশ থেকে বাঘ দেখার সুযোগ, সুন্দরবনে ফাইভ-স্টার ট্রি-হাউস রিসোর্টের পরিকল্পনা

ক্রিকেটার রিংকুর জীবনসঙ্গী হতে যাচ্ছেন এমপি প্রিয়া

উত্তর কোরিয়াকে ৩২৫ কোটি ডলার ক্ষতিপূরণ দেওয়ার নির্দেশ দক্ষিণ কোরিয়ার আদালতের

ইয়েমেনে সৌদির এফ-১৫ যুদ্ধবিমান ভূপাতিতের দাবি হুথিদের