সোমবার আখাউড়া স্থলবন্দরে আমদানি-রপ্তানি বন্ধ
ভারতে প্রজাতন্ত্র দিবস উপলক্ষে সোমবার(২৬ জানুয়ারি) ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া স্থলবন্দরে আমদানি-রপ্তানি কার্যক্রম বন্ধ থাকবে।আখাউড়া চেকপোস্টের ইমিগ্রেশন কর্মকর্তা বাচ্চু মিয়া সোমবার বন্দরে আমদানি-রপ্তানি কার্যক্রম বন্ধ থাকার বিষয়টি নিশ্চিত করেছেন।
আখাউড়া স্থলবন্দর সিঅ্যান্ডএফ এজেন্ট অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক মনির হোসেন বাবুল বলেন, ভারতে প্রজাতন্ত্র দিবস উপলক্ষে সরকারি ছুটি থাকায় সেদেশের ব্যবসায়ীরা সোমবার পণ্য নিতে অনিহা প্রকাশ করেছে।
তবে, পরদিন মঙ্গলবার থেকে বন্দরে আবারো কার্যক্রম শুরু হবে। সেদিন শুধু পাথর রপ্তানি বন্ধ থাকবে।











