,

টস হেরে বোলিংয়ে বাংলাদেশ, দলে দুই পরিবর্তন

news-image

হারলেই শেষ বিশ্বকাপের সেমিফাইনালের স্বপ্ন- এমন সমীকরণ নিয়েই আজ (মঙ্গলবার) ভারতের বিপক্ষে খেলতে নামছে বাংলাদেশ। বাংলাদেশ সময় বেলা সাড়ে ৩ টায় বার্মিংহামের এজবাস্টনে শুরু হবে হাইভোল্টেজ এই ম্যাচটি।

মাত্র ৪৮ ঘণ্টা আগেই এজবাস্টনের এই উইকেটেই অনুষ্ঠিত হয়েছিল ভারত-ইংল্যান্ড ম্যাচ। সে কারণে টসে জিতলে আগে ব্যাটিং বেছে নেবেন না বোলিং- তা নিয়ে গতকাল সংবাদ সম্মেলনে দুশ্চিন্তা প্রকাশ করেছিলেন বাংলাদেশ দলপতি মাশরাফি বিন মর্তুজা। তবে টস করতে নেমে হারতে হলো মাশরাফিকে। টস জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নিয়েছেন ভারত অধিনায়ক বিরাট কোহলি। অর্থাৎ, ভারতের বিপক্ষে আগে বোলিং করছে বাংলাদেশ।

বাংলাদেশ একাদশ-তামিম ইকবাল্, সৌম্য সরকার, সাকিব আল হাসান, মুশফিকুর রহীম, লিটন দাস, সাব্বির রহমান, মোসাদ্দেক হোসেন সৈকত, মোহাম্মদ সাইফউদ্দীন, মাশরাফি বিন মর্তুজা, মোস্তাফিজুর রহমান, রুবেল হোসেন।

ভারতীয় একাদশ-রোহিত শর্মা, লোকেশ রাহুল, বিরাট কোহলি, রিশাভ পান্ত, এমএস ধোনি, দিনেশ কার্তিক, হার্দিক পান্ডিয়া, মোহাম্মদ শামি, ভুবনেশ্বর কুমার, ইউজবেন্দ্র চাহাল, জসপ্রিত বুমরাহ।

এ জাতীয় আরও খবর

সবকিছুর সমালোচনা না করে সরকারকে সহযোগিতার আহ্বান

নতুন অপরাধ ঠেকাতে পুরোনো আইন যথেষ্ট নয়: স্বরাষ্ট্রমন্ত্রী

মেট্রোরেলের দুই প্রকল্পে ব্যয় বাড়ল ১ লাখ ১০ হাজার কোটি টাকা

দোলাবাড়ি ঋষিপাড়া পঞ্চায়েত কমিটির সভাপতি কালীপদ ঋষি দুর্বৃত্তদের হামলায় গুরুতর আহত

ম্যাচ ছাড়াই সেমিফাইনালে উঠতে পারে বাংলাদেশ

হবু বরকে নিয়ে কী ইঙ্গিত দিলেন মিমি?

বিগত সময়ে শিক্ষাখাতের বরাদ্দে শুভঙ্করের ফাঁকি ছিল : শিক্ষামন্ত্রী

বাণিজ্য- বিনিয়োগ বাড়াতে বাংলাদেশ-ইইউর নতুন উদ্যোগ

আকাশ থেকে বাঘ দেখার সুযোগ, সুন্দরবনে ফাইভ-স্টার ট্রি-হাউস রিসোর্টের পরিকল্পনা

ক্রিকেটার রিংকুর জীবনসঙ্গী হতে যাচ্ছেন এমপি প্রিয়া

উত্তর কোরিয়াকে ৩২৫ কোটি ডলার ক্ষতিপূরণ দেওয়ার নির্দেশ দক্ষিণ কোরিয়ার আদালতের

ইয়েমেনে সৌদির এফ-১৫ যুদ্ধবিমান ভূপাতিতের দাবি হুথিদের