সোমবার, ১লা জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ১৮ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

যুবরাজের পার্টিতে তারার মেলা

news-image

স্পোর্টস ডেস্ক : কিছুদিন আগেই আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসরের ঘোষণা দিয়েছেন ভারতীয় কিংবদন্তি ক্রিকেটার যুবরাজ সিং। তাই আপাতত বেশিরভাগ সময় ক্রিকেটের বাইরেই কাটাতে হচ্ছে সাবেক এই ক্রিকেটারকে। তবে ক্রিকেটের স্মৃতিগুলো রোমন্থন করতে নিজের অবসর উপলক্ষ্যে এক জমকালো এক পার্টির আয়োজন করেছেন যুবরাজ।

শনিবারে তার দেয়া জমকালো এক পার্টিতে বসে তারার মেলা। ভারতের একের এর এক তারকা ক্রিকেটাররা অংশ নিয়েছেন সেখানে। সদ্য ইনজুরির কারণে বিশ্বকাপ স্কোয়াড থেকে বাদ পড়া ব্যাটসম্যান শিখর ধাওয়ানকে দেখা গিয়েছে সেখানে।

ধাওয়ান ছাড়াও যুবরাজের অবসর পার্টিতে অংশ নেয়া ক্রিকেটাররা হলেন- মোহাম্মদ কাইফ, জহির খান, আশিষ নেহরা, অজিত আগারকার, ইরফান পাঠান। এরা সবাই একসময় ভারতীয় দলে যুবরাজের সতীর্থ ছিলেন।

ক্রিকেট আর বলিউড যেন একে অপরের মিলবন্ধন। যুবরাজের অবসর পার্টিতে মিল পাওয়া গেছে সেই উক্তির। কেননা সেখানে উপস্থিত ছিলেন- ফারহান আখতার, রাবিনা টান্ডন, সাগরিকা গাটকে, কিম শর্মার (যুবরাজের সাবেক প্রেমিকা) মতো তারকারা।

এছাড়াও সেখানে উপস্থিত ছিলেন ভারতের বিখ্যাত কোম্পানি রিলায়েন্স ফাউন্ডেশনের চেয়ারপারসন নীতা আম্বানি ও ভারতীয় টেনিস তারকা সানিয়া মির্জা।

অবসর নেয়ার আগে যুবরাজ ভারতের হয়ে ওয়ানডে ক্রিকেটে ৩০৪ ম্যাচে ব্যাটিংয়ে ৩৬.৫৫ গড়ে করেছেন ৮৭০১ রান এবং বল হাতে নিয়েছেন ১১১টি উইকেট। এছাড়া টেস্ট ক্রিকেটে ৩৩.৯৩ গড়ে ১৯০০ রানের পাশাপাশি নিয়েছেন ৯ উইকেট এবং টি-টোয়েন্টিতে ৫৮ ম্যাচ খেলে ২৮.০২ গড়ে ৮৬৩ রানের সাথে আছে ২৮ উইকেটও।

তবে অবসর নিলেও ফ্রাঞ্চাইজি ক্রিকেট খেলে যাবেন যুবরাজ। ২৫ জুলাই কানাডায় অনুষ্ঠিত হতে যাওয়া গ্লোবাল টি টোয়েন্টি লিগে সাকিব আল হাসান, শহিদ আফ্রিদি, আন্দ্রে রাসেলের মতো তারকা ক্রিকেটারদের সঙ্গে খেলতে অংশ নিবেন তিনিও।

এ জাতীয় আরও খবর

তাকওয়া মসজিদে হবে তোফায়েল আহমেদের প্রথম জানাজা

অনিয়মের অভিযোগে ডিএসসিসির নির্বাহী প্রকৌশলী বরখাস্ত

চামড়ার বাজারে আবারও ধস, দাম অর্ধেকে নেমে এসেছে

গরমের দাপট আরও বৃদ্ধির আভাস

ঈদ ব্যবস্থাপনায় সরকারের উদ্যোগে জবাবদিহিতা ও সমন্বয়ের দাবি মাহদী আমিনের

“মটকা গরম করবেন না, সামলাইতে পারবেন না”—জামায়াত এমপির মন্তব্য

৭৮ দিনে হাম ও উপসর্গে ৫৮৮ শিশুর মৃত্যু

জেনেভা ক্যাম্পে র‍্যাব-পুলিশের যৌথ অভিযান

এইচএসসি পরীক্ষা নিয়ে বোর্ডের জরুরি নির্দেশ

তোফায়েল আহমেদ: সংগ্রাম ও নেতৃত্বের দীর্ঘ পথচলা

মে তে এলো দ্বিতীয় সর্বোচ্চ রেমিট্যান্স

আইন মেনেই ইসলামী ব্যাংক নিয়ে সিদ্ধান্ত: বাংলাদেশ ব্যাংক