সোমবার, ১লা জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ১৮ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

জায়রার সিদ্ধান্তে নাখোশ তসলিমা

news-image

বিনোদন ডেস্ক : সম্প্রতি অভিনয় ছাড়ার ঘোষণা দিয়েছেন ‘দঙ্গল’খ্যাত অভিনেত্রী জায়রা ওয়াসিম। ধর্ম, ঈমান ও ধর্মীয় বিশ্বাস থেকে দূরে সরে যাওয়ার ভয়ে তিনি এমন সিদ্ধান্ত নিয়েছেন বলে জানান জায়রা। তার এই সিদ্ধান্তে বিশ্বব্যাপী তৈরি হয়েছে মিশ্র প্রতিক্রিয়া। তবে এই সিদ্ধান্তকে আবার স্বাগতও জানিয়েছেন অনেকে।

ঠিক এই সময়ই তাকে নিয়ে টুইটারে একটি বার্তা দিয়েছেন বাংলাদেশের বিতর্কিত লেখিকা তসলিমা নাসরিন। তিনি তার টুইট বার্তায় লিখেছেন, ‘বলিউডের মেধাবী শিল্পী জায়রা এখন সিনেমা ছাড়তে চাইছে কারণ অভিনয়ের কারণে আল্লাহর প্রতি তার বিশ্বাস নষ্ট হচ্ছে। এ কেমন নির্বোধের মতো সিদ্ধান্ত! মুসলিম সম্প্রদায়ের মানুষদের মেধাকে এমন জোরপূর্বক বোরকার অন্ধকারে ঢেকে দেয়া হচ্ছে।’

এদিকে,ক্যারিয়ারের প্রথম ছবি দিয়েই বাজিমাত করেন কাশ্মীরী তরুণী জায়রা ওয়াসিম। আমির খানের হাত ধরে ‘দঙ্গল’ ও ‘সিক্রেট সুপারস্টার’ দিয়ে বলিউডের আলোচনায় উঠে আসেন। এছাড়াও প্রিয়াঙ্কা চোপড়ার সঙ্গে ‘দ্য স্কাই ইন পিঙ্ক’ নামে একটি ছবিতেও অভিনয় করেন এই অভিনেত্রী।

এ জাতীয় আরও খবর

তাকওয়া মসজিদে হবে তোফায়েল আহমেদের প্রথম জানাজা

অনিয়মের অভিযোগে ডিএসসিসির নির্বাহী প্রকৌশলী বরখাস্ত

চামড়ার বাজারে আবারও ধস, দাম অর্ধেকে নেমে এসেছে

গরমের দাপট আরও বৃদ্ধির আভাস

ঈদ ব্যবস্থাপনায় সরকারের উদ্যোগে জবাবদিহিতা ও সমন্বয়ের দাবি মাহদী আমিনের

“মটকা গরম করবেন না, সামলাইতে পারবেন না”—জামায়াত এমপির মন্তব্য

৭৮ দিনে হাম ও উপসর্গে ৫৮৮ শিশুর মৃত্যু

জেনেভা ক্যাম্পে র‍্যাব-পুলিশের যৌথ অভিযান

এইচএসসি পরীক্ষা নিয়ে বোর্ডের জরুরি নির্দেশ

তোফায়েল আহমেদ: সংগ্রাম ও নেতৃত্বের দীর্ঘ পথচলা

মে তে এলো দ্বিতীয় সর্বোচ্চ রেমিট্যান্স

আইন মেনেই ইসলামী ব্যাংক নিয়ে সিদ্ধান্ত: বাংলাদেশ ব্যাংক