,

স্ত্রী-সন্তানসহ ৯ জনকে হত্যা পরকীয়া সন্দেহে

news-image

নিউজ ডেস্ক।। স্ত্রী পরকীয়া করছেন সন্দেহে তাকেসহ শ্বশুরবাড়ির কয়েক সদস্যকে হত্যা করেছেন মোহাম্মদ আজমল নামে এক ব্যক্তি। গতকাল সোমবার এ ঘটনার পর তাকে গ্রেপ্তার করেছে পুলিশ। পাকিস্তানের মুলতানে নারকীয় এ হত্যাযজ্ঞ সংঘঠিত হয়েছে। স্ত্রীসহ নিজের দুই সন্তান, তিন শ্যালিকা ও তাদের দুই সন্তান শাশুড়িকে হত্যা করেন আজমল। পরে শ্বশুরবাড়িতে আগুন লাগিয়ে দেন তিনি।

বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছে, এ ঘটনার পর আজমল ও তার বাবাকে গ্রেপ্তার করেছে মুলতান পুলিশ। তার এক ভাইকেও খুঁজছে পুলিশ। প্রাথমিক জিজ্ঞাসাবাদে হত্যাকাণ্ডের ব্যাপারে স্বীকারোক্তি দিয়েছেন আজমল।

মুলতানের জেলা পুলিশ কর্মকর্তা ইমরান মেহমুদ বিষয়টি নিশ্চিত করে বলেছেন, ‘এটা অনার কিলিং। আজমল তার স্ত্রী কিরণের সঙ্গে এক ব্যক্তির ছবি দেখে দুজনের মধ্যে পরকীয়া সম্পর্ক চলছে বলে সন্দেহ করেন। হত্যাকাণ্ডে তিনি অনুতপ্ত নন।’ তিনি আরও জানান, সৌদি আরবে দর্জির কাজ করতেন আজমল। স্ত্রী ও তার পরিবারকে হত্যা করতে ২৫ দিন আগে দেশে ফেরেন তিনি। জিজ্ঞাসাবাদে হত্যাকাণ্ডের ব্যাপারে স্বীকারোক্তি দিয়েছেন তিনি।

কিরণের ভাই আলি রাজা জানান, আজমল ও তার বোনের মধ্যে কয়েক বছর ধরে ঝামেলা চলছিল। যে কারণে কিরণ দুই সন্তান নিয়ে পাকিস্তান ফিরে আসেন এবং তাদের বাড়িতে বসবাস শুরু করেন। রাজা বলেন, ‘আমি বাবাকে নিয়ে বাইরে গিয়েছিলাম। বাড়ি ফিরে দেখি আমার পুরো পরিবারকে মেরে ফেলা হয়েছে।’

এ জাতীয় আরও খবর

জিন্নাহর ভূমিকা অস্বীকারের সুযোগ নেই: নাসীরুদ্দীন পাটওয়ারী

শাহজালালের ৩য় টার্মিনালে ১২ মিলিয়ন ডলার বিনিয়োগ করবে মেনজিস

রাজশাহীতে পদ্মায় হঠাৎ উঁচু ঢেউ, দেবে গেছে ৭৫ মিটার বাঁধ

জাতিসংঘে প্রধানমন্ত্রীর ভাষণ দেশের জন্য গুরুত্বপূর্ণ: প্রেস সচিব

৯৯ বিচারককে একযোগে বদলি

ডাকসু থেকে কোনো টাকা নেননি ভিপি-জিএস-এজিএস

প্রবাসীদের ভোটাধিকার হরণের চেষ্টার অভিযোগ জামায়াত আমিরের

৬ জুনের আগেই ইউপি নির্বাচন শেষ করার তাগিদ ইসির

বাদশাকে নিয়ে ইশার বিস্ফোরক দাবি

প্রোপাগান্ডাকে অভিযোগ হিসেবে নেওয়ায় দুদকের দক্ষতা নিয়ে প্রশ্ন নাহিদের

অডিও ফাস: ক্যান্টনমেন্ট থানার ওসি প্রত্যাহার

এসআই আলতাফ হত্যায় জড়িতদের দ্রুত গ্রেপ্তারের নির্দেশ স্বরাষ্ট্রমন্ত্রীর