,

ভালো ছাত্রী হওয়ায় দুই বছর ধরে ধর্ষণ!

news-image

নিউজ ডেস্ক।। পড়াশোনায় ভাল ফল করায় প্রতিহিংসাবশত এক ছাত্রীকে স্কুলের ভেতরে ধর্ষণ করেছে তার কাজিনরা। ভারতের উত্তরপ্রদেশের সীতাপুর জেলায় এ ঘটনা ঘটে। ইন্ডিয়া টাইমস জানায়, এক শিক্ষকের সহায়তা স্কুলের ভেতরেই দুই বছর ধরে ১৬ বছরের ওই কিশোরীকে ধর্ষণ করা হয়। অভিযুক্তরা একই স্কুলেরই ওপরের ক্লাসের শিক্ষার্থী।

প্রতিবার ধর্ষণের ভিডিও করে রাখে অভিযুক্ত ধর্ষকেরা। পড়াশোনায় ভাল করায় প্রতিহিংসাবশত এ কর্মকাণ্ড করে তারা। একই পরিবারেরই কাজিনরা মিলে এ অপকর্ম ঘটায়। একপর্যায়ে ধর্ষণের ভিডিও পরিবারের সদস্যদের হোয়াটসঅ্যাপে ছড়িয়ে দেয় তারা। এতেই দীর্ঘদিন ধরে চলে আসা এই ধর্ষণের ঘটনা প্রকাশ হয়ে পড়ে। এদিকে শনিবার ওই চার স্কুলশিক্ষার্থী এবং স্কুল শিক্ষকের বিরুদ্ধে থানায় অভিযোগ দায়ের করা হয়েছে। তবে এখন পর্যন্ত কাউকে গ্রেপ্তার করা হয়নি।

পুলিশ কর্মকর্তা মধুবন কুমার সিং বলেন, ‘কাজিনদের দ্বারা ওই কিশোরী দুই বছর ধরে দলবদ্ধ ধর্ষণের শিকার হয়ে আসছিল। সিতাপুরের মাহোলির এক সরকারি স্কুলে এ ঘটনা ঘটে। অভিযুক্তরা সবাই ওই স্কুলের শিক্ষার্থী।’

এ জাতীয় আরও খবর

জিন্নাহর ভূমিকা অস্বীকারের সুযোগ নেই: নাসীরুদ্দীন পাটওয়ারী

শাহজালালের ৩য় টার্মিনালে ১২ মিলিয়ন ডলার বিনিয়োগ করবে মেনজিস

রাজশাহীতে পদ্মায় হঠাৎ উঁচু ঢেউ, দেবে গেছে ৭৫ মিটার বাঁধ

জাতিসংঘে প্রধানমন্ত্রীর ভাষণ দেশের জন্য গুরুত্বপূর্ণ: প্রেস সচিব

৯৯ বিচারককে একযোগে বদলি

ডাকসু থেকে কোনো টাকা নেননি ভিপি-জিএস-এজিএস

প্রবাসীদের ভোটাধিকার হরণের চেষ্টার অভিযোগ জামায়াত আমিরের

৬ জুনের আগেই ইউপি নির্বাচন শেষ করার তাগিদ ইসির

বাদশাকে নিয়ে ইশার বিস্ফোরক দাবি

প্রোপাগান্ডাকে অভিযোগ হিসেবে নেওয়ায় দুদকের দক্ষতা নিয়ে প্রশ্ন নাহিদের

অডিও ফাস: ক্যান্টনমেন্ট থানার ওসি প্রত্যাহার

এসআই আলতাফ হত্যায় জড়িতদের দ্রুত গ্রেপ্তারের নির্দেশ স্বরাষ্ট্রমন্ত্রীর