সোমবার, ১লা জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ১৮ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

লঙ্কান তোপ সামলে লড়াই করলো ওয়েস্ট ইন্ডিজও

news-image

স্পোর্টস ডেস্ক : টুর্নামেন্ট থেকে ইতোমধ্যেই বিদায় নিশ্চিত হয়ে গেলেও চেস্টার লি স্ট্রিটে দারুণ উপভোগ্য এক ক্রিকেট ম্যাচ উপহার দিলো শ্রীলঙ্কা ও ওয়েস্ট ইন্ডিজ। যেখানে শেষ হাসি হেসেছে শ্রীলঙ্কা। তাদের ছুঁড়ে দেয়া ৩৩৯ রানের লক্ষ্য তাড়া করতে নেমে নিকোলাস পুরানের দুর্দান্ত সেঞ্চুরি সত্ত্বেও ওয়েস্ট ইন্ডিজ ম্যাচ হেরে গেছে ২৩ রানের ব্যবধানে।

এবারের বিশ্বকাপে নিজেদের সর্বোচ্চ ৩৩৮ রানের দলীয় স্কোর গড়ে বেশ সুবিধাজনক অবস্থানেই ছিল শ্রীলঙ্কা। বল হাতে তাদের দারুণ শুরু উইন্ডিজদের ফেলে দেয় আরও চাপে। ফলে নিয়মিত বিরতিতে উইকেট হারাতে থাকে তারা।

বড় লক্ষ্য তাড়া করতে নামা ওয়েস্ট ইন্ডিজ মাত্র ২২ রানের মধ্যে হারিয়ে বসে তাদের দুই অভিজ্ঞ ব্যাটসম্যান সুনীল অ্যামব্রিস ও শাই হোপের উইকেট। দুজনেই ৫ রান করে শিকার হন লাসিথ মালিঙ্গার।

ক্রিস গেইল স্বভাববিরুদ্ধ ব্যাটিং করে প্রাথমিক চাপ সামাল দিলেও ইনিংসকে বড় করতে পারেননি। শিমরন হেটমায়ারের সঙ্গে তার গড়া তৃতীয় উইকেট ভাঙে ৪৯ রানে। কাসুন রাজিতার বলে ভানডারসের তালুবন্দী হয়ে সাজঘরে ফিরে যান ৩৫ রান করা গেইল। এর কিছুক্ষণ পর হেটমায়ারও ধরেন গেইলের পথ। ২৯ রান করে তিনি পড়েন রানআউটের ফাঁদে।

উইকেটে নতুন নিকোলাস পুরানকে ভালো সঙ্গ দিলেও ২৬ রান করে দলীয় অধিনায়ক জেসন হোল্ডার আউট হলে খাঁদের কিনারায় চলে যায় ক্যারিবীয়রা। সেই বিপদকে আরও বাড়ান কার্লোস ব্র্যাথওয়েট। মাত্র ৮ রান করেই তিনিও রানআউট হলে ম্যাচ থেকে পুরো ছিটকে পড়ে ওয়েস্ট ইন্ডিজ।

কিন্তু সপ্তম উইকেটে হঠাৎ করেই উইন্ডিজ সমর্থকদের মধ্যে আশার আলো জ্বেলে দেন পুরান-অ্যালেন। পাল্টা আক্রমণে লঙ্কান বোলারদের দিশেহারা করে তোলেন তারা। একসময় তাদের অনবদ্য ব্যাটিংয়ে ফের জয়ের দৌড়ে ফেরে ওয়েস্ট ইন্ডিজ। তবে কপাল মন্দ হলে যা হয় আর কী! দুজনের দারুণ এই জুটি শেষ হয় দুজনের ভুল বোঝাবুঝিতেই।

ইনিংসের ৪৫তম ওভারের প্রথম বলে রানআউট হন দলের প্রয়োজনে ওয়ানডে ক্রিকেটে প্রথম ফিফটি তুলে নেয়া অ্যালেন। ৫১ রান করে ইনিংসের তৃতীয় রানআউটের শিকার হন তিনি। এরপর ওয়ানডে ক্যারিয়ারে প্রথম সেঞ্চুরি তুলে নিয়ে পুরান ম্যাচেই রাখে ক্যারিবীয়ানদের।

তবে ২০১৭ সালে ডিসেম্বরের পর থেকে আর কখনো বোলিং না করা অ্যাঞ্জেলো ম্যাথিউজ হঠাৎ করে বল হাতে তুলে নিয়েই চমকে দেন সবাইকে। প্রথম বলেই তুলে নেন সেঞ্চুরিয়ান পুরানের উইকেট। উইকেটের পেছনে থাকা কুশাল পেরেরার হাতে ১১৮ রান করা পুরান ক্যাচ তুলে দেয়ায় উইন্ডিজদের জয়ের স্বপ্ন থামে সেখানেই।

শেষতক, ৩১৫ রানে থামে ওয়েস্ট ইন্ডিজের রানের চাকা। আর শ্রীলঙ্কা ম্যাচ জিতে নেয় ২৩ রানে। লঙ্কানদের হয়ে ম্যাচে সর্বোচ্চ ৩টি উইকেট নিয়েছেন মালিঙ্গা।

এ জাতীয় আরও খবর

তাকওয়া মসজিদে হবে তোফায়েল আহমেদের প্রথম জানাজা

অনিয়মের অভিযোগে ডিএসসিসির নির্বাহী প্রকৌশলী বরখাস্ত

চামড়ার বাজারে আবারও ধস, দাম অর্ধেকে নেমে এসেছে

গরমের দাপট আরও বৃদ্ধির আভাস

ঈদ ব্যবস্থাপনায় সরকারের উদ্যোগে জবাবদিহিতা ও সমন্বয়ের দাবি মাহদী আমিনের

“মটকা গরম করবেন না, সামলাইতে পারবেন না”—জামায়াত এমপির মন্তব্য

৭৮ দিনে হাম ও উপসর্গে ৫৮৮ শিশুর মৃত্যু

জেনেভা ক্যাম্পে র‍্যাব-পুলিশের যৌথ অভিযান

এইচএসসি পরীক্ষা নিয়ে বোর্ডের জরুরি নির্দেশ

তোফায়েল আহমেদ: সংগ্রাম ও নেতৃত্বের দীর্ঘ পথচলা

মে তে এলো দ্বিতীয় সর্বোচ্চ রেমিট্যান্স

আইন মেনেই ইসলামী ব্যাংক নিয়ে সিদ্ধান্ত: বাংলাদেশ ব্যাংক