,

মাহমুদউল্লাহকে নিয়ে দু:সংবাদ

news-image

পাঁচ দিনের ছুটি কাটিয়ে গতকাল রোববার থেকে অনুশীল শুরু করে বাংলাদেশ দল। ইনজুরিতে থাকা মাহমুদল্লাহকে ব্যাটিং অনুশীলন করতে দেখে স্বস্তির নিঃশ্বাস ফেলেছিলেন সবাই। স্বস্তি এখন রূপ নিয়েছে অস্বস্তিতে। ভারতের বিপক্ষে মহাগুরুত্বপূর্ণ ম্যাচে মাহমুদউল্লাহ রিয়াদকে ছাড়াই খেলতে হবে।

মাহমুদউল্লাহর খেলা নিয়ে প্রধান নির্বাচক মিনহাজুল আবেদীন নান্নু বলেন, ‘বর্তমানে মাহমুদউল্লাহ যে অবস্থায় আছে তাতে কালকের ম্যাচ খেলতে পারবে না। কারণ ওর ফিটনেস আপ টু দ্য মার্ক না। যেহেতু ইনজুরি রয়েছে সেহেতু আর কিছু করার নেই। সে হিসেবে খেলার কোনো সম্ভাবনা নেই।’

আফগানিস্তানের বিপক্ষে পায়ের মাংস পেশিতে চোটের কারণে (কাফ ইনজুরি) ভারতের বিপক্ষে মাহমুদউল্লাহ রিয়াদের খেলা নিয়ে সংশয় ছিল। আশঙ্কাই শেষ পর্যন্ত সত্য হলো।সেমিফাইনালের দৌড়ে টিকে থাকতে হলে কোহলিদের বিপক্ষে জয়ের কোনো বিকল্প নেই টাইগারদের। সাত ম্যাচে তিন জয়ে টাইগারদের পয়েন্ট ৭। মাশরাফীরা তিনটিতে হেরেছেন এবং একটি ভেসে গেছে বৃষ্টিতে।

সেমিতে যেতে হলে বাকি দুটি ম্যাচে জয় পেতেই হবে টাইগারদের। যদি একটিতে হারে ও একটিতে জেতে তাহলে জটিল সমীকরণের মুখোমুখি হতে হবে। দুটিতেই জিতলে এবং ইংল্যান্ড একটিতে নিউজিল্যান্ডের কাছে হারলে বাংলাদেশের সেমিফাইনাল নিশ্চিত হয়ে যাবে।আগামীকাল মঙ্গলবার বিকেল সাড়ে ৩টায় ভারতের বিপক্ষে খেলতে নামবে বাংলাদেশ। সূত্রঃ দৈনিক আমাদের সময়

এ জাতীয় আরও খবর

সবকিছুর সমালোচনা না করে সরকারকে সহযোগিতার আহ্বান

নতুন অপরাধ ঠেকাতে পুরোনো আইন যথেষ্ট নয়: স্বরাষ্ট্রমন্ত্রী

মেট্রোরেলের দুই প্রকল্পে ব্যয় বাড়ল ১ লাখ ১০ হাজার কোটি টাকা

দোলাবাড়ি ঋষিপাড়া পঞ্চায়েত কমিটির সভাপতি কালীপদ ঋষি দুর্বৃত্তদের হামলায় গুরুতর আহত

ম্যাচ ছাড়াই সেমিফাইনালে উঠতে পারে বাংলাদেশ

হবু বরকে নিয়ে কী ইঙ্গিত দিলেন মিমি?

বিগত সময়ে শিক্ষাখাতের বরাদ্দে শুভঙ্করের ফাঁকি ছিল : শিক্ষামন্ত্রী

বাণিজ্য- বিনিয়োগ বাড়াতে বাংলাদেশ-ইইউর নতুন উদ্যোগ

আকাশ থেকে বাঘ দেখার সুযোগ, সুন্দরবনে ফাইভ-স্টার ট্রি-হাউস রিসোর্টের পরিকল্পনা

ক্রিকেটার রিংকুর জীবনসঙ্গী হতে যাচ্ছেন এমপি প্রিয়া

উত্তর কোরিয়াকে ৩২৫ কোটি ডলার ক্ষতিপূরণ দেওয়ার নির্দেশ দক্ষিণ কোরিয়ার আদালতের

ইয়েমেনে সৌদির এফ-১৫ যুদ্ধবিমান ভূপাতিতের দাবি হুথিদের