,

হিন্দু পুরুষদের উচিত মুসলিম নারীদের প্রকাশ্যে গণধর্ষণ করে বাজারে ঝুলিয়ে রাখা: বিজেপি নেত্রী

news-image

হিন্দু পুরুষদের মুসলিম নারীদের প্রকাশ্যে গণধর্ষণ করতে বললেন ভারতের ক্ষমতাসীন দল বিজেপির মহিলা মোর্চার এক নেত্রী। অবশ্য এ মন্তব্যের পর তাকে দলীয় পদ থেকে সরিয়ে দেয়া হয়েছে।উত্তরপ্রদেশের রামকোলার বিজেপি মহিলা মোর্চার নেত্রী সুনীতা সিং গৌড় ফেসবুক পোস্টে লেখেন, ‘মুসলিমদের জন্য একটাই সমাধান রয়েছে। হিন্দু ভাইদের ১০ জন করে দল তৈরি করে মুসলিম মা ও বোনেদের প্রকাশ্য রাস্তায় গণধর্ষণ করা উচিত। এরপর সবাইকে দেখানোর জন্য তাদেরকে বাজারের মাঝখানে ঝুলিয়ে দেয়া উচিত।’

এখানেই না থেমে তিনি আরো বলেছেন, মুসলিম মা ও বোনেদের উচিত নিজেদের সম্ভ্রম লুঠ করতে দেয়া। কারণ দেশকে রক্ষা করতে এ ছাড়া আর অন্য কোনো উপায় নেই।ফেসবুকে এই পোস্টটি করার পরই তা ভাইরাল হয়ে যায়। নেত্রীর তুমুল সমালোচনায় মুখর হয় নেটিজেন। প্রবল চাপের মুখে তাকে দলীয় পদ থেকে সরিয়ে দেয় বিজেপি।

বিজেপি মহিলা মোর্চার জাতীয় সভানেত্রী বিজয় রাহাতকর গৌড়ের টুইটের জবাবে বলেছেন, এ ধরনের মন্তব্য কোনো ভাবেই সহ্য করা হবে না। ২৭ জুন নিজের সেই পোস্ট ডিলিট করে দেন সুনীতা।

এ জাতীয় আরও খবর

জিন্নাহর ভূমিকা অস্বীকারের সুযোগ নেই: নাসীরুদ্দীন পাটওয়ারী

শাহজালালের ৩য় টার্মিনালে ১২ মিলিয়ন ডলার বিনিয়োগ করবে মেনজিস

রাজশাহীতে পদ্মায় হঠাৎ উঁচু ঢেউ, দেবে গেছে ৭৫ মিটার বাঁধ

জাতিসংঘে প্রধানমন্ত্রীর ভাষণ দেশের জন্য গুরুত্বপূর্ণ: প্রেস সচিব

৯৯ বিচারককে একযোগে বদলি

ডাকসু থেকে কোনো টাকা নেননি ভিপি-জিএস-এজিএস

প্রবাসীদের ভোটাধিকার হরণের চেষ্টার অভিযোগ জামায়াত আমিরের

৬ জুনের আগেই ইউপি নির্বাচন শেষ করার তাগিদ ইসির

বাদশাকে নিয়ে ইশার বিস্ফোরক দাবি

প্রোপাগান্ডাকে অভিযোগ হিসেবে নেওয়ায় দুদকের দক্ষতা নিয়ে প্রশ্ন নাহিদের

অডিও ফাস: ক্যান্টনমেন্ট থানার ওসি প্রত্যাহার

এসআই আলতাফ হত্যায় জড়িতদের দ্রুত গ্রেপ্তারের নির্দেশ স্বরাষ্ট্রমন্ত্রীর