,

বিকালে মুখোমুখি হচ্ছে শ্রীলঙ্কা-ওয়েস্ট ইন্ডিজ

news-image

স্পোর্টস ডেস্ক : বিশ্বকাপের সেমিফাইনালে যাওয়ার পথটা কিছুটা হলেও উন্মুক্ত থাকতো ইংল্যান্ড গতকাল হেরে গেলে। ভারতকে দাপুটে ভঙ্গিতে হারিয়ে দেওয়াতে সেই সম্ভাবনাটুকুও উবে গেছে শ্রীলঙ্কার। তাই আজকের ম্যাচটা এক কথায় নিয়ম রক্ষার ডেড রাবার ম্যাচ। বিকাল সাড়ে ৩টায় তারা মুখোমুখি হচ্ছে বিশ্বকাপ থেকে আগেই ছিটকে যাওয়া ওয়েস্ট ইন্ডিজের। ম্যাচটি দেখাবে স্টার স্পোর্টস, বিটিভি ও গাজী টিভি।

অথচ দুই দলের পারফরম্যান্সে ছিল ভীষণ বৈপরীত্য। শ্রীলঙ্কার টুর্নামেন্টের শুরুটা ছিলো বাজেভাবে। আফগানিস্তানের বিপক্ষে অল্পের জন্য হার এড়িয়ে যাত্রা শুরু। তাদের সম্ভাবনাটুকু উজ্জ্বল হয় মূলত অপ্রত্যাশিতভাবে ইংল্যান্ডকে হারিয়ে দেওয়ার পর।

অপর দিকে বিপরীত চিত্র ওয়েস্ট ইন্ডিজ দলে। লো স্কোরিং ম্যাচে পাকিস্তানকে হারিয়ে অস্ট্রেলিয়াকেও প্রায় চেপে ধরেছিল ক্যারিবীয়রা। পুরনো ধাঁচের ক্যারিবীয় বোলিংয়ের আভাস দিয়ে ভালো কিছুর সম্ভাবনাও জাগিয়ে তুলেছিল। সেই দলটাই ছিটকে গেলো বাজে পারফরম্যান্সে।

ওয়েস্ট ইন্ডিজ তো ৭ ম্যাচে ১ জয়ে ৩ পয়েন্ট পেয়েছে। সেখানে শ্রীলঙ্কা ৭ ম্যাচে দুই জয়ে পেয়েছে ৬ পয়েন্ট।

লঙ্কান অধিনায়ক স্বীকার করে নিলেন ব্যাটিং ব্যর্থতাই এমন পারফরম্যান্সের মূল কারণ। দিমুথ করুনারত্নে বললেন, ‘ব্যাটিং বিভাগ ব্যর্থতার মূল কারণ। ৫ ম্যাচে একটিও সেঞ্চুরি নেই। কিছু ফিফটি এসেছে। আমার মনে হয় এটাই সবচেয়ে দুর্বল দিক। ভালো দলগুলোর সঙ্গে খেলতে ভালো ব্যাটিং লাইন আপের বিকল্প নেই।’

অপর দিকে বিশ্বকাপ থেকে বিদায় নিশ্চিত হলেও জয়ের ধারায় ফিরতে মরিয়া ক্যারিবীয়রা। কারণ বিশ্বকাপই শেষ কথা নয়। দলের কোচ ফ্লয়েড রেইফার এই মন্ত্র দিচ্ছেন ক্যারিবীয়দের, ‘হ্যাঁ, বিশ্বকাপ থেকে ছিটকে গেছি। কিন্তু বিশ্বকাপের পর অনেক খেলা বাকি। তাই জয়ের ধারায় ফেরাটা গুরুত্বপূর্ণ। তাই ভালো ক্রিকেট উপহার দেওয়া উচিত।’

এ জাতীয় আরও খবর

সংসদের তিন অধিবেশনে ব্যয় ৭০৩ কোটি টাকা, প্রতি সেকেন্ডে খরচ সাড়ে ৫ হাজারের বেশি

ট্রাইব্যুনালে বিস্ফোরক সাক্ষ্য: বিডিআর হত্যার প্রত্যক্ষদর্শীকে গুলি করে পেট চিরে নদীতে ফেলেন জিয়াউল আহসান

৫৫ বছর বয়স থেকেই তোলা যাবে পেনশনের টাকা

৫০ বছর পর ফের লজ্জার হারের সাক্ষী ইউনাইটেড

‘ইসলামবিরোধী’ হান্টকেই সৌদির রাষ্ট্রদূত বানাচ্ছেন ট্রাম্প

পুলিশের উচ্চপর্যায়ে বড় রদবদল

নতুন জাতীয় বেতন স্কেল-২০২৬: মন্ত্রিসভায় অনুমোদনের পর ১১টি প্রধান পরিবর্তন

বাবা হারালেন সংগীতশিল্পী সালমা

বিশ্বজুড়ে আশঙ্কাজনক হারে কমছে সঞ্চিত পানি : ডব্লিউএমও-র সতর্কবার্তা

সৌদির এফ-১৫ যুদ্ধবিমান ভূপাতিত করেছে হুতি

রসদ সংকট ও সামরিক প্রস্তুতিহীনতায় দিশেহারা মার্কিন সেনা: দ্য ইন্টারসেপ্ট

র‌্যাব বিলুপ্ত, আনুষ্ঠানিক যাত্রা শুরু করল এসআরবি