বুধবার, ২২শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ৭ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

আজ জয়া আহসানের জন্মদিন

news-image

বিনোদন প্রতিবেদক : আজ দুই বাংলার জনপ্রিয় অভিনেত্রী জয়া আহসানের জন্মদিন। তবে এবারের জন্মদিনেও দেশে নেই এই অভিনেত্রী। বর্তমানে জয়া অবস্থান করছেন কলকাতায়। সেখানেই বন্ধু-বান্ধবদের সঙ্গে আজকের দিনটি উদযাপন করছেন বলে জানান তিনি।

জয়া আহসান বলেন, ‘এবারের জন্মদিনেও দেশে থাকা হলো না। দেশের সবাইকে ভীষণ মিস করছি। সবার কাছে দোয়া চাই, আল্লাহ যেন আমাকে সুস্থ রাখেন, ভালো রাখেন।’

এদিকে, এরই মধ্যে জয়া আহসান অংশ নিয়েছেন সরকারি অনুদানের ছবি ‘অলাতচক্র’র শুটিংয়ে। সম্প্রতি ময়মনসিংহে শুরু হয়েছে এর দৃশ্যধারণ। কথাসাহিত্যিক আহমদ ছফা’র উপন্যাস অবলম্বনে ছবিটি নির্মাণ করছেন হাবিবুর রহমান হাবিব। তিনি জানান, বাংলাদেশে বাংলা ভাষায় নির্মিতব্য এটিই প্রথম ত্রিমাত্রিক (থ্রিডি) ছবি। এতে জয়ার পাশাপাশি আরও অভিনয় করছেন আহমেদ রুবেল।

এ জাতীয় আরও খবর

দিল্লির বিক্ষোভে আতঙ্কিত ছিলেন কঙ্গনা

সংসদে সংখ্যাগরিষ্ঠতার অপব্যবহারের অভিযোগ টিআইবির

নগদ টাকার প্রবাহে বড় উত্থান, ব্যাংক খাতে বাড়ছে চাপের শঙ্কা

বাজেটে ব্যবসা ও কর্মসংস্থানকে গুরুত্ব দেওয়া হয়েছে

তারল্য ঝুঁকি কমাতে ব্যাংকের হিসাব পদ্ধতিতে পরিবর্তন

কোটা আন্দোলন ঘিরে গ্রেপ্তার ১২শ বিএনপি-জামায়াত নেতাকর্মী

আটকের পর মুক্ত রাহুল-প্রিয়াঙ্কাসহ কংগ্রেস নেতারা

ভরা মৌসুমেও ইলিশের দাম চড়া

সংকটে দেশের অর্থনীতি, এলডিসি উত্তরণে বাড়ছে ঝুঁকি

১৭ জেলায় ঝড়-বৃষ্টির পূর্বাভাস, নদীবন্দরে সতর্কতা

ইরান যুদ্ধে যুক্তরাষ্ট্রের খরচ ৩৭.৫ বিলিয়ন ডলার

রাজপ্রাসাদে বিশ্বচ্যাম্পিয়ন স্পেনকে সংবর্ধনা