,

আর্জেন্টিনা খুশি নয় কোপার মাঠ নিয়ে

news-image

স্পোর্টস ডেস্ক।। কোপা আমেরিকায় এখনও লিয়োনেল মেসি তেমন ভাবে জ্বলে উঠতে পারেননি। তা সত্ত্বেও বারো বছর পরে ফের এই প্রতিযোগিতায় ব্রাজিল এবং আর্জেন্টিনা মুখোমুখি হওয়ার পর মেসি-ই যাবতীয় আশা ও আশঙ্কার প্রতীক। ভেনেজ়ুয়েলা ম্যাচের পরে মেসি বলেছেন, ‘‘এটা ঠিক আমি এখনও এ বারের কোপায় নিজের সেরা খেলাটা খেলতে পারিনি। ব্রাজিলের সঙ্গে ম্যাচ মানেই অন্য রকম অনুভূতি এবং উত্তেজনা জড়িয়ে থাকে। ওই ম্যাচটা জেতার জন্য আমাদের চেষ্টার ত্রুটি থাকবে না।’’

মেসি চেষ্টার কথা বললেও আর্জেন্টিনার সংবাদমাধ্যম কিন্তু লিখতে শুরু করে দিয়েছে, ‘‘নিজেকে দেখানোর জন্য বুধবারের ভোরের ম্যাচটাই সেরা মঞ্চ হতে চলেছে লিয়োর।’’ মেসি এর আগে বিশ্বের চারটে বড় টুনার্মেন্টের ফাইনালে উঠেও সফল হননি। ২০১৪ বিশ্বকাপ ফাইনাল, ২০০৭, ২০১৫ এবং ২০১৬ কোপার ফাইনালেও সফল হতে পারেননি। ২০০৭ সালে কোপা ফাইনালে শেষবার ব্রাজিল এবং আর্জেন্টিনা মুখোমুখি হয়েছিল। মেসি মাঠে থাকা সত্ত্বেও ব্রাজিল জিতেছিল তিন গোলে।

সেমিফাইনালে ওঠার পরে মাঠ নিয়ে সরব হয়েছিলেন আর্জেন্টিনার অধিনায়ক। মেসির বক্তব্য, ‘‘কোপায় যে মাঠে খেলা হচ্ছে তা খেলার অযোগ্য। বল যাচ্ছে ইঁদুরের মতো। বল যে কোনও জায়গায় চলে যাচ্ছে পাস বাড়ালে। ড্রিবল করতে গেলেও সমস্যায় পড়তে হচ্ছে।’’ যে অভিযোগের পর শোরগোল পড়ে গিয়েছে ব্রাজিলে। তা সত্ত্বেও ব্রাজিলের ডিফেন্ডার থিয়াগো সিলভা বলে দিয়েছেন, ‘‘আমার মতে মেসি বিশ্বের ফুটবল ইতিহাসে সেরা ফুটবলার। ওর বিরুদ্ধে খেলতে নামাটাই বিরাট ব্যাপার। ওর উপরে আমাদের সবসময় নজর রাখতে হবে এবং রুখতে হবে। ওকে কোনও মতেই জায়গা দেওয়া চলবে না।’’ যা থেকে স্পষ্ট মেসিই তাদের যাবতীয় মাথাব্যথার কারণ। উৎস: আনন্দবাজার পত্রিকা।

এ জাতীয় আরও খবর

কসবায় বিষাক্ত কেরির বড়ি সেবনে দুইজনের মৃত্যু

নবীনগরে এলসিএস কর্মীদের সঞ্চয়কৃত টাকার চেক বিতরণ

শিক্ষার্থীদের শিক্ষাবান্ধব পরিবেশ নিশ্চিতে কাজ করছে সরকার: এমপি মান্নান

সংসদের তিন অধিবেশনে ব্যয় ৭০৩ কোটি টাকা, প্রতি সেকেন্ডে খরচ সাড়ে ৫ হাজারের বেশি

ট্রাইব্যুনালে বিস্ফোরক সাক্ষ্য: বিডিআর হত্যার প্রত্যক্ষদর্শীকে গুলি করে পেট চিরে নদীতে ফেলেন জিয়াউল আহসান

৫৫ বছর বয়স থেকেই তোলা যাবে পেনশনের টাকা

৫০ বছর পর ফের লজ্জার হারের সাক্ষী ইউনাইটেড

‘ইসলামবিরোধী’ হান্টকেই সৌদির রাষ্ট্রদূত বানাচ্ছেন ট্রাম্প

পুলিশের উচ্চপর্যায়ে বড় রদবদল

নতুন জাতীয় বেতন স্কেল-২০২৬: মন্ত্রিসভায় অনুমোদনের পর ১১টি প্রধান পরিবর্তন

বাবা হারালেন সংগীতশিল্পী সালমা

বিশ্বজুড়ে আশঙ্কাজনক হারে কমছে সঞ্চিত পানি : ডব্লিউএমও-র সতর্কবার্তা