সোমবার, ১লা জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ১৮ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

ইতিহাস তৈরি করলেন ডোনাল্ড ট্রাম্প

news-image

ডেস্ক রিপোর্ট।। নানা জল্পনা-কল্পনার অবসান ঘটিয়ে তৃতীয়বারের মতো সাক্ষাৎ করলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এবং উত্তর কোরিয়ার সর্বোচ্চ নেতা কিম জং উন। রোববার (৩০ জুন) স্থানীয় সময় দুপুরে উত্তর ও দক্ষিণ কোরিয়ার অসামরিক অঞ্চল পানমুনজমে এই দুই নেতা মিলিত হন। এই সফরের মধ্য দিয়ে যুক্তরাষ্ট্রের প্রথম কোনো ক্ষমতাসীন প্রেসিডেন্ট হিসেবে কোরীয় দ্বীপের চিরবৈরী প্রতিদ্বন্দ্বী উত্তর কোরিয়ার ভেতরে প্রবেশ করে ইতিহাস তৈরি করলেন ডোনাল্ড ট্রাম্প।

কিমের সঙ্গে দেখা করার বিষয়টি নিশ্চিত করার ঘণ্টা খানেকের মধ্যেই স্থানীয় সময় দুপুর আড়াইটার দিকে উত্তর ও দক্ষিণ কোরিয়ার সীমান্তবর্তী অসামরিক অঞ্চল পানমুনজমে পৌঁছান মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ক্ষমতায় থাকা অবস্থায় এটিই যুক্তরাষ্ট্রের কোন প্রেসিডেন্টের প্রথম পানমুনজম সফর। এ সময় দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্ট মুন জে ইন ও উর্ধ্বতন সামরিক কর্মকর্তারা অসামরিক অঞ্চলের সীমানা সম্পর্কে তাকে অবগত করেন। ডোনাল্ড ট্রাম্পকে পানমুনজমের বিভিন্ন অংশ ঘুরে দেখান তারা।

এর আগে দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্ট মুন জে ইনের সঙ্গে বৈঠক করেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। উত্তর কোরিয়ার নেতা কিমের সঙ্গে ট্রাম্পের যে রসায়ন রয়েছে তার প্রশংসা করেন তিনি। তার আমলে উত্তর কোরিয়ার সঙ্গে সম্পর্কের ব্যাপক অগ্রগতি হয়েছে বলেও দাবি করেন ট্রাম্প।

অন্যদিকে, ট্রাম্প-কিম সাক্ষাৎকার অত্যন্ত গুরুত্বপূর্ণ উল্লেখ করে মুন জে ইন বলেন, এর মধ্য দিয়ে যুক্তরাষ্ট্র-উত্তর কোরিয়ার আলোচনা চলমান রাখতে সাহায্য করবে। উত্তর কোরিয়ার পরমাণু নিরস্ত্রীকরণ ও কোরীয় উপদ্বীপে শান্তি স্থিতিশীলতার জন্য অব্যাহতভাবে দেশটিকে চাপ দিয়ে আসছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এর আগে গত বছর সিঙ্গাপুরে ঐতিহাসিক ট্রাম্প কিম সম্মেলনে কোরীয় উপদ্বীপকে পরমাণু নিরস্ত্রীকরণের অঙ্গীকার করেন এই দুই নেতা।

চলতি বছর ফেব্রুয়ারিতে ভিয়েতনামের হ্যানয়ে অমীমাংসীত বিষয়গুলো নিয়ে আবারো বৈঠক করেন ট্রাম্প ও কিম। যদিও কোন ধরনের চুক্তি ছাড়াই শেষ হয় ঐ সম্মেলন। পরমাণু নিরস্ত্রীকরণ ও উত্তর কোরিয়ার ওপর মার্কিন নিষেধাজ্ঞাসহ নানা ইস্যুতে ওয়াশিংটন-পিয়ংইয়ং দ্বন্দ্ব নিরসনে ট্রাম্প কিমের এই সাক্ষাৎকারকে তাই বেশ গুরুত্বপূর্ণ বলে মনে করা হচ্ছে।

এ জাতীয় আরও খবর

তাকওয়া মসজিদে হবে তোফায়েল আহমেদের প্রথম জানাজা

অনিয়মের অভিযোগে ডিএসসিসির নির্বাহী প্রকৌশলী বরখাস্ত

চামড়ার বাজারে আবারও ধস, দাম অর্ধেকে নেমে এসেছে

গরমের দাপট আরও বৃদ্ধির আভাস

ঈদ ব্যবস্থাপনায় সরকারের উদ্যোগে জবাবদিহিতা ও সমন্বয়ের দাবি মাহদী আমিনের

“মটকা গরম করবেন না, সামলাইতে পারবেন না”—জামায়াত এমপির মন্তব্য

৭৮ দিনে হাম ও উপসর্গে ৫৮৮ শিশুর মৃত্যু

জেনেভা ক্যাম্পে র‍্যাব-পুলিশের যৌথ অভিযান

এইচএসসি পরীক্ষা নিয়ে বোর্ডের জরুরি নির্দেশ

তোফায়েল আহমেদ: সংগ্রাম ও নেতৃত্বের দীর্ঘ পথচলা

মে তে এলো দ্বিতীয় সর্বোচ্চ রেমিট্যান্স

আইন মেনেই ইসলামী ব্যাংক নিয়ে সিদ্ধান্ত: বাংলাদেশ ব্যাংক