মঙ্গলবার, ২রা জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ১৯শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

কোহলির হুমকি বাংলাদেশকে

news-image

স্পোর্টস ডেস্ক।। বিশ্বকাপে ভারত আর অপরাজিত নয়। রবিবার ইংল্যান্ডের কাছেই থেমে গেল ভারতের জয়রথ। এজবাস্টনে ইংল্যান্ড ৩১ রানে হারিয়ে দিল বিরাট-বাহিনীকে। টিম ইন্ডিয়া এ দিন হেরে যাওয়ায় বিশ্বকাপে পাকিস্তান, বাংলাদেশ বেশ বিপদে পড়ে গেল। ভারত জিতলে সুবিধা হত দুই দেশেরই। সেটা আর হলো না।

চলতি বিশ্বকাপের ৩৮তম ম্যাচে রবিবার মাঠে নামে ভারত ও ইংল্যান্ড। ব্যাট করতে নেমে নির্ধারিত ৫০ ওভারে ৭ উইকেট হারিয়ে ৩৩৭ রান করে ইংল্যান্ড। ৩৩৮ রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে শুরুটা ভালো হয়নি ভারতের। রানের খাতা না খুলেই ওকসের বলে তাকে ক্যাচ দিয়ে ফিরেন রাহুল। এরপর ব্যাট হাতে দলের হাল ধরেন কোহলি ও রোহিত। তবে ব্যক্তিগত ৬৬ রানে ভিন্সের ক্যাচে প্ল্যাঙ্কেটের বলে ফিরেন কোহলি ও ১০২ রান করে ওকসের বলে বাটলারের হাতে ধরা পড়ে ফিরেন রোহিত। এরপর পান্থ ও হার্দিক পান্ডিয়ার ব্যাটে এগিয়ে যেতে থাকে ভারত। সেখানে আঘাত করেন প্ল্যাঙ্কেট।

ওকসের হাতে ক্যাচ দিয়ে ৩২ রান করে ফিরেন পান্থ ও ৪৫ রান করে ভিন্সের হাতে তালুবন্দি হয়ে ফিরেন পান্ডিয়া। তবে শেষ পর্যন্ত নির্ধারিত ৫০ ওভারে ৫ উইকেট হারিয়ে ৩০৬ রান করে ভারত। ফলে ৩১ রানে জয় পায় ইংল্যান্ড। ধোনি ৪২ ও কেদার ১২ রানে অপরাজিত ছিলেন। ম্যাচ শেষে বিরাট কোহলি পরের ম্যাচ মানে বাংলাদেশ ম্যাচে ঘুরে দাঁড়ানোর কথা বললেন। ভারতীয় অধিনায়ক বলেন, চেষ্টা করেছিলেন এমএস ধোনি। কিন্তু ওরা ভালো বল করেছে। বাউন্ডারি পাচ্ছিলেন না। পরের ম্যাচেই ঘুরে দাঁড়ানোর চেষ্টা করব।

এ জাতীয় আরও খবর

তাকওয়া মসজিদে হবে তোফায়েল আহমেদের প্রথম জানাজা

অনিয়মের অভিযোগে ডিএসসিসির নির্বাহী প্রকৌশলী বরখাস্ত

চামড়ার বাজারে আবারও ধস, দাম অর্ধেকে নেমে এসেছে

গরমের দাপট আরও বৃদ্ধির আভাস

ঈদ ব্যবস্থাপনায় সরকারের উদ্যোগে জবাবদিহিতা ও সমন্বয়ের দাবি মাহদী আমিনের

“মটকা গরম করবেন না, সামলাইতে পারবেন না”—জামায়াত এমপির মন্তব্য

৭৮ দিনে হাম ও উপসর্গে ৫৮৮ শিশুর মৃত্যু

জেনেভা ক্যাম্পে র‍্যাব-পুলিশের যৌথ অভিযান

এইচএসসি পরীক্ষা নিয়ে বোর্ডের জরুরি নির্দেশ

তোফায়েল আহমেদ: সংগ্রাম ও নেতৃত্বের দীর্ঘ পথচলা

মে তে এলো দ্বিতীয় সর্বোচ্চ রেমিট্যান্স

আইন মেনেই ইসলামী ব্যাংক নিয়ে সিদ্ধান্ত: বাংলাদেশ ব্যাংক