,

বোনকে মাদক খাইয়ে স্কুলেই শিক্ষককে নিয়ে রেপ করল ৪ ভাই

news-image

বোন ভালো পড়াশোনায়। সেই কারণে স্কুলেই তাকে মাদক খাইয়ে বারবার ধর্ষণের অভিযোগ উঠল ঈর্ষান্বিত চার চাচাত ভাইয়ের বিরুদ্ধে। এই জঘন্য কাজে অভিযুক্ত ছাত্রদের বাধা না-দিয়ে এক শিক্ষকও সেই একই কাজে লিপ্ত হয়েছে বলেও অভিযোগ উঠেছে। নৃশংস ঘটনা ভারতের উত্তরপ্রদেশের।

ক্লাস এইটের ছাত্রীকে বারবার যৌন হেনস্থার সময় একদল ছাত্র সেই দৃশ্য ভিডিও করে রাখত। তাদেরই একজন শুক্রবার সেই ভিডিও মেয়েটির পরিবারের হোয়াটসঅ্যাপ গ্রুপে পোস্ট করে দেয়। তাতেই প্রকাশ্যে আসে এই অপরাধ। শনিবার পুলিশে অভিযোগ দায়ের করেন ১৬ বছরের কিশোরীর বাবা-মা। এখনও এই ঘটনায় কেউ গ্রেফতার হয়নি।

পুলিশের এক কর্মকর্তা জানিয়েছেন, ‘নাবালিকা মেয়েটিকে মাদক খাইয়ে অচৈতন্য করে চার নাবালক ও ওই শিক্ষক তাকে ধর্ষণ করত। কিশোরীর জ্ঞান ফিরে এলে তাকে বলা হত, সে মাঠে অজ্ঞান হয়ে পড়ায় তাকে স্টাফ রুমে নিয়ে যাওয়া হয়েছে। হোয়াটসঅ্যাপে পোস্ট করা ভিডিয়ো ক্লিপ দেখার পর সে গোটা ঘটনা বুঝতে পারে।’

গত দু বছর ধরে সীতাপুরের মাহোলির সরকারি স্কুলে এ ভাবেই তাকে বারবার ধর্ষণ করা হয়েছে বলে অভিযোগ করেছে মেয়েটি। সে ও অভিযুক্তরা সবাই যৌথ পরিবারেই থাকত। পুলিশের অনুমান, ক্লাসে প্রথম হওয়া কিশোরীর প্রতি ঈর্ষান্বিত হয়ে তাকে খাটো করতে তুতো ভাইয়েরা দিনের পর দিন এই অপরাধ করে গিয়েছে। তারা টিফিনের সময় বোনকে বলত একসঙ্গে খাওয়ার জন্য। সেই সময়ই বোনের খাবারে তারা মাদক মিশিয়ে দিত।

এ জাতীয় আরও খবর

জিন্নাহর ভূমিকা অস্বীকারের সুযোগ নেই: নাসীরুদ্দীন পাটওয়ারী

শাহজালালের ৩য় টার্মিনালে ১২ মিলিয়ন ডলার বিনিয়োগ করবে মেনজিস

রাজশাহীতে পদ্মায় হঠাৎ উঁচু ঢেউ, দেবে গেছে ৭৫ মিটার বাঁধ

জাতিসংঘে প্রধানমন্ত্রীর ভাষণ দেশের জন্য গুরুত্বপূর্ণ: প্রেস সচিব

৯৯ বিচারককে একযোগে বদলি

ডাকসু থেকে কোনো টাকা নেননি ভিপি-জিএস-এজিএস

প্রবাসীদের ভোটাধিকার হরণের চেষ্টার অভিযোগ জামায়াত আমিরের

৬ জুনের আগেই ইউপি নির্বাচন শেষ করার তাগিদ ইসির

বাদশাকে নিয়ে ইশার বিস্ফোরক দাবি

প্রোপাগান্ডাকে অভিযোগ হিসেবে নেওয়ায় দুদকের দক্ষতা নিয়ে প্রশ্ন নাহিদের

অডিও ফাস: ক্যান্টনমেন্ট থানার ওসি প্রত্যাহার

এসআই আলতাফ হত্যায় জড়িতদের দ্রুত গ্রেপ্তারের নির্দেশ স্বরাষ্ট্রমন্ত্রীর