,

মাহমুদউল্লাহ খেলবেন ভারতের বিপক্ষেই

news-image

চলতি বিশ্বকাপে বাংলাদেশের সর্বশেষ দুটি ম্যাচ ভীষণ গুরুত্বপূর্ণ। এই দুই ম্যাচে জয়-পরাজয়ের ওপর নির্ভর করছে সেমিফাইনালে খেলা-না খেলা। আফগানিস্তানের বিপক্ষে সর্বশেষ ম্যাচে চোট পেয়ে দলের জন্য দুঃসংবাদ বয়ে আনেন মাহমুদউল্লাহ রিয়াদ। দুদিন আগেও ক্রাচে ভর দিয়ে হাঁটতে দেখা গেছে এই নির্ভরযোগ্য মিডল অর্ডার ব্যাটসম্যানকে। তবে এবার মনে হয় টাইগার শিবিরে সুসংবাদই দিচ্ছেন ‘সাইলেন্ট কিলার’।

সাউদাম্পটনে আফগানিস্তান ম্যাচের পর ভারতের বিপক্ষে নামার আগে লম্বা বিরতি থাকায় কোনো ম্যাচ মিস করতে হয়নি মাহমুদউল্লাহকে। জাতীয় দলের প্রধান নির্বাচক মিনহাজুল আবেদিন নান্নুর আশা, ভারতের সঙ্গে মহাগুরুত্বপূর্ণ ম্যাচে পাওয়া যাবে এই ইনফর্ম ব্যাটসম্যানকে। গতকাল শনিবার তিনি সাংবাদিকদের জানিয়েছেন, ‘মাহমুদউল্লাহকে এখন দেখে ভালো মনে হচ্ছে। অনুশীলনের পর কেমন অনুভব করে সেটির ওপর নির্ভর করে ম্যাচ খেলা। তবে মনে হচ্ছে সে অনেকটাই ভালো অবস্থায় আছে।’

অবশ্য ছোটখাট চোট নিয়েই জাতীয় দলের পঞ্চপাণ্ডব বিশ্বকাপ খেলতে গেছেন। বিশ্বকাপের আগেই কাঁধের চোট মাহমুদউল্লাহ রিয়াদের বিশ্বকাপ খেলা অনিশ্চিত করে দিয়েছিল। কিন্তু তাকে ছাড়া জাতীয় দল ভাবতে পারছিল না। যে কারণে পুরো ফিট না হয়েই ইংল্যান্ডের বিমানে ওঠেন তিনি। আনফিট হওয়ার কারণে বিশ্বকাপে ব্যাটিং করলেও বোলিং করতে পারছেন না মাহমুদউল্লাহ। এর মাঝেই আফগান ম্যাচে রান নিতে গিয়ে কাফ মাসলের চোটে পড়েন এই নির্ভরযোগ্য ব্যাটসম্যান।

এ জাতীয় আরও খবর

পুলিশের উচ্চপর্যায়ে বড় রদবদল

নতুন জাতীয় বেতন স্কেল-২০২৬: মন্ত্রিসভায় অনুমোদনের পর ১১টি প্রধান পরিবর্তন

বাবা হারালেন সংগীতশিল্পী সালমা

বিশ্বজুড়ে আশঙ্কাজনক হারে কমছে সঞ্চিত পানি : ডব্লিউএমও-র সতর্কবার্তা

সৌদির এফ-১৫ যুদ্ধবিমান ভূপাতিত করেছে হুতি

রসদ সংকট ও সামরিক প্রস্তুতিহীনতায় দিশেহারা মার্কিন সেনা: দ্য ইন্টারসেপ্ট

র‌্যাব বিলুপ্ত, আনুষ্ঠানিক যাত্রা শুরু করল এসআরবি

জনগণ যেমন আইন চায় তেমন আইনই আনবে সরকার : আইনমন্ত্রী

জনবল বাড়িয়ে ভোক্তা অধিকার সেবা ডিজিটাল করার উদ্যোগ নেওয়া হবে: বাণিজ্যমন্ত্রী

নিউইয়র্কে উপসাগরীয় নেতাদের নিয়ে ট্রাম্পের জরুরি বৈঠক

মেধা ও অর্জনের স্বীকৃতি দেবে সরকার: প্রধানমন্ত্রী

সবকিছুর সমালোচনা না করে সরকারকে সহযোগিতার আহ্বান