,

টসে হেরে বোলিংয়ে ভারত

news-image

শেষ মুহূর্তে এসে বেশ জমে উঠেছে বিশ্বকাপের এবারের আসর। রাউন্ড রবিন লিগ প্রায় শেষে দিকে পৌঁছে গেলেও এখন পর্যন্ত কেবল মাত্র অস্ট্রেলিয়াই নিশ্চিত করতে পেরেছে সেমিফাইনালের টিকিট। শেষ চার নিশ্চিত করার দৌড়ে আছে আরও প্রায় ৫টি দল। এ দলগুলোর মধ্যে থেকে যে কোনো ৩ দল কাটবে শেষ চারের টিকিট। আর বাকিরা ছিটকে যাবে বিশ্বকাপের এবারের আসর থেকে।

আজকের ভারত-ইংল্যান্ড ম্যাচেও নির্ধারণ হবে অনেক কিছু। এই যেমন ভারত জিতে গেলেই দ্বিতীয় দল হিসেবে তারা উঠে যাবে সেমিফাইনালে। তাতে অবশ্য কপাল পুড়বে ইংল্যান্ডের। টুর্নামেন্ট থেকে একেবারে ছিটকে না পড়লেও তাদের শেষ চারের স্বপ্ন খাবে বড় ধাক্কা। অনেকটা ডু অর ডাই ম্যাচ খেলতে নামছে তারা।

একাদশে পরিবর্তন এনেছে ভারতও। পায়ের আঙ্গুলে ব্যাথার কারণে অলরাউন্ডার বিজয় শঙ্করের পরিবর্তে একাদশে ডাক পেয়েছেন উইকেটরক্ষক ব্যাটসম্যান রিশাভ পান্ত। বিশ্বকাপে নিজের প্রথম ম্যাচ খেলতে নামছেন তিনি।

ভারতীয় একাদশ
লোকেশ রাহুল, রোহিত শর্মা, বিরাট কোহলি (অধিনায়ক), রিশাভ পান্ত, কেদার যাদব, মহেন্দ্র সিং ধোনি (উইকেটরক্ষক), হার্দিক পান্ডিয়া, মোহাম্মদ শামি, কুলদিপ যাদব, ইয়ুজবেন্দ্র চাহাল, জসপ্রিত বুমরাহ।

ইংল্যান্ড একাদশ
জেসন রয়, জনি বেয়ারেস্ট, জো রুট, ইয়ন মরগ্যান (অধিনায়ক), বেন স্টোকস, জস বাটলার (উইকেটরক্ষক), ক্রিস ওকস, আদিল রশিদ, লিয়াম প্লাঙ্কেট, জোফরা আর্চার, মার্ক উড।

এ জাতীয় আরও খবর

সংসদের তিন অধিবেশনে ব্যয় ৭০৩ কোটি টাকা, প্রতি সেকেন্ডে খরচ সাড়ে ৫ হাজারের বেশি

ট্রাইব্যুনালে বিস্ফোরক সাক্ষ্য: বিডিআর হত্যার প্রত্যক্ষদর্শীকে গুলি করে পেট চিরে নদীতে ফেলেন জিয়াউল আহসান

৫৫ বছর বয়স থেকেই তোলা যাবে পেনশনের টাকা

৫০ বছর পর ফের লজ্জার হারের সাক্ষী ইউনাইটেড

‘ইসলামবিরোধী’ হান্টকেই সৌদির রাষ্ট্রদূত বানাচ্ছেন ট্রাম্প

পুলিশের উচ্চপর্যায়ে বড় রদবদল

নতুন জাতীয় বেতন স্কেল-২০২৬: মন্ত্রিসভায় অনুমোদনের পর ১১টি প্রধান পরিবর্তন

বাবা হারালেন সংগীতশিল্পী সালমা

বিশ্বজুড়ে আশঙ্কাজনক হারে কমছে সঞ্চিত পানি : ডব্লিউএমও-র সতর্কবার্তা

সৌদির এফ-১৫ যুদ্ধবিমান ভূপাতিত করেছে হুতি

রসদ সংকট ও সামরিক প্রস্তুতিহীনতায় দিশেহারা মার্কিন সেনা: দ্য ইন্টারসেপ্ট

র‌্যাব বিলুপ্ত, আনুষ্ঠানিক যাত্রা শুরু করল এসআরবি