বুধবার, ২২শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ৭ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

দীর্ঘ সময় পর পড়শী

news-image

বিনোদন ডেস্ক ।। চ্যানেল আইয়ের ক্ষুদে গানরাজ প্রতিযোগিতার মধ্য দিয়ে সংগীতাঙ্গনে পা রাখেন পড়শী। এরপর ২০১০ সালে নিজ নামে প্রকাশ হয় তার প্রথম একক অ্যালবাম। ওই অ্যালবামে থাকা ‘উদাস দুপুর’ গানটির কথা, সুর করেছিলেন শিল্পী নিজেই। সংগীতায়োজন করেছিলেন সন্ধি। দীর্ঘ ৯ বছর পর আবারও নিজের কথা ও সুরে গান প্রকাশ করতে যাচ্ছেন এই শিল্পী।

পড়শী বলেন, ‘দীর্ঘ সময় পর আবারও নিজের জন্য গান করলাম। এরই মধ্যে গানের সুর তৈরি করেছি। কথা লেখার কাজও চলছে। খুব শিগগিরই এটি রেকর্ড করবো। গানটি প্রকাশ হবে আগামী ঈদে। এ ছাড়াও সম্প্রতি “সাপলুডু” ছবির একটি গান গাইলাম। গানটিতে আমার সঙ্গে দ্বৈত কণ্ঠ দিয়েছেন হৃদয় খান।’

এদিকে, চলতি মাসে প্রকাশ হয়েছে ইমরান-পড়শীর মিউজিক ভিডিও ‘আবদার’। রবিউল ইসলাম জীবনের কথায় গানটির সুর ও সংগীতায়োজন করেছেন ইমরান নিজেই। এর ভিডিওটি নির্মাণ করেছেন চন্দন রায় চৌধুরী। এর মাধ্যমে দীর্ঘদিন পর আবারও জুটি হয়েছেন ইমরান-পড়শী।

এ জাতীয় আরও খবর

দিল্লির বিক্ষোভে আতঙ্কিত ছিলেন কঙ্গনা

সংসদে সংখ্যাগরিষ্ঠতার অপব্যবহারের অভিযোগ টিআইবির

নগদ টাকার প্রবাহে বড় উত্থান, ব্যাংক খাতে বাড়ছে চাপের শঙ্কা

বাজেটে ব্যবসা ও কর্মসংস্থানকে গুরুত্ব দেওয়া হয়েছে

তারল্য ঝুঁকি কমাতে ব্যাংকের হিসাব পদ্ধতিতে পরিবর্তন

কোটা আন্দোলন ঘিরে গ্রেপ্তার ১২শ বিএনপি-জামায়াত নেতাকর্মী

আটকের পর মুক্ত রাহুল-প্রিয়াঙ্কাসহ কংগ্রেস নেতারা

ভরা মৌসুমেও ইলিশের দাম চড়া

সংকটে দেশের অর্থনীতি, এলডিসি উত্তরণে বাড়ছে ঝুঁকি

১৭ জেলায় ঝড়-বৃষ্টির পূর্বাভাস, নদীবন্দরে সতর্কতা

ইরান যুদ্ধে যুক্তরাষ্ট্রের খরচ ৩৭.৫ বিলিয়ন ডলার

রাজপ্রাসাদে বিশ্বচ্যাম্পিয়ন স্পেনকে সংবর্ধনা