আখাউড়ায় ট্রেনের ৫ বগি লাইনচ্যুত : ঢাকা-চট্টগ্রাম ও ঢাকা-সিলেট রুটে ট্রেন চলাচল বন্ধ
ডেস্ক রির্পোট : ব্রাহ্মণবাড়িয়ার পাঘাচং রেলস্টেশনের কাছে সিলেট থেকে ছেড়ে আসা জয়ন্তিকা এক্সপ্রেসের পাঁচটি বগি লাইনচ্যুত হয়েছে। এতে বন্ধ হয়ে গেছে ঢাকা-চট্টগ্রাম ও ঢাকা-সিলেট রুটে ট্রেন চলাচল। রোববার (২৫ জানুয়ারি) দুপুর সোয়া ২টার দিকে এ ঘটনা ঘটে। এ ঘটনায় হতাহতের খবর পাওয়া যায়নি। আখাউড়া রেলস্টেশনের ভারপ্রাপ্ত কেবিন মাস্টার জসিম উদ্দিন বিষয়টি নিশ্চিত করেছেন।











