,

উরুগুয়ের বিদায় করে সেমিতে পেরু

news-image

স্পোর্টস ডেস্ক।। টাইব্রেকারে উরুগুয়েকে হারিয়ে কোপা আমেরিকার সেমিফাইনাল নিশ্চিত করল পেরু। পুরো ম্যাচে উরুগুয়েই খেলেছে দাপট দেখিয়ে। কিন্তু সুযোগ তৈরি করেও গোলের দেখা পায়নি। শেষপর্যন্ত টাইব্রেকার ভাগ্যে কপাল পুড়ল তাদেরই।

সালভাদরে স্থানীয় সময় শনিবার বিকালে শেষ কোয়ার্টার ফাইনালে নির্ধারিত সময়ে গোলশূন্য ড্রয়ের পর টাইব্রেকারে উরুগুয়েকে ৫-৪ ব্যবধানে হারিয়ে কোপা আমেরিকার সেমিফাইনালে নাম লিখিয়েছে পেরু। বিদায় হয়ে গেছে অস্কার তাবারেজের দলের।

দুই দল কেউ কাউকে ছাড় দিতে রাজি নয়। ম্যাচের নির্ধারিত ৯০ মিনিট তাই গোলশূন্যই থাকল। উরুগুয়ে-পেরু, দুই দলের কোনোটিই জাল খুঁজে পেল না। বল দখল সমান সমান থাকলেও সুযোগ বেশি তৈরি করেছিল উরুগুয়ে। ৬টি শটের মধ্যে অন টার্গেট ছিল ৩টি। পেরু তো সবমিলিয়ে শটই নিতে পারে ৩টি। তার মধ্যে একটিও অন টার্গেট ছিল না।

ম্যাচের ৪১ মিনিটে এগিয়ে যাওয়ার ভালো একটি সুযোগ পেয়েছিল উরুগুয়ে। লুইস সুয়ারেজের বক্সের মধ্য থেকে নেওয়া বাঁ পায়ের শট একটুর জন্য জাল পায়নি। এরপরও বেশ কয়েকবার সুযোগ তৈরি করেছিল তাবারেজের শিষ্যরা, তবে বেশিরভাগ শটই ছিল লক্ষ্যভ্রষ্ট।

পেরুও যে দুয়েকটি সুযোগ পায়, সেগুলো গোল হওয়ার মতো ছিল না। শেষ পর্যন্ত গোলশূন্য ড্র নিয়েই নির্ধারিত সময় শেষ করে দুই দল, মাচ গড়ায় টাইব্রেকারে।  টাইব্রেকারে প্রথমেই ভুল করে বসে উরুগুয়ে। সুয়ারেজের ডান পায়ের শট বাঁ দিকে ঝাঁপিয়ে পড়ে আটকে দেন পেরুর গোলরক্ষক পেদ্রো গেলেস। জবাবে পাওরো গুরেরোর গোলে এগিয়ে যায় পেরু।

এরপরের চার চেষ্টায় দুই দলই সমান সমান থাকে। কিন্তু ওই প্রথম গোল মিস করার কারণে ৪-৫ ব্যবধানে পিছিয়েই শেষ করতে হয় উরুগুয়েকে। শেষ পর্যন্ত টাইব্রেকারের হতাশায় শেষ আট থেকেই বিদায় নিতে হল কাভানি-সুয়ারেজদের।

এই জয়ে ২০১৫ আসরের পর আবার কোপা আমেরিকা লড়াইয়ের সেমিতে উঠল পেরু। শেষ চারে তাদের প্রতিপক্ষ গত দুই আসরের (২০১১ ও ২০১৬) চ্যাম্পিয়ন চিলি। অন্যদিকে ‍উরুগুয়ে শেষবার সেমিফাইনালে ওঠে ২০১১ আসরে।

এ জাতীয় আরও খবর

জিন্নাহর ভূমিকা অস্বীকারের সুযোগ নেই: নাসীরুদ্দীন পাটওয়ারী

শাহজালালের ৩য় টার্মিনালে ১২ মিলিয়ন ডলার বিনিয়োগ করবে মেনজিস

রাজশাহীতে পদ্মায় হঠাৎ উঁচু ঢেউ, দেবে গেছে ৭৫ মিটার বাঁধ

জাতিসংঘে প্রধানমন্ত্রীর ভাষণ দেশের জন্য গুরুত্বপূর্ণ: প্রেস সচিব

৯৯ বিচারককে একযোগে বদলি

ডাকসু থেকে কোনো টাকা নেননি ভিপি-জিএস-এজিএস

প্রবাসীদের ভোটাধিকার হরণের চেষ্টার অভিযোগ জামায়াত আমিরের

৬ জুনের আগেই ইউপি নির্বাচন শেষ করার তাগিদ ইসির

বাদশাকে নিয়ে ইশার বিস্ফোরক দাবি

প্রোপাগান্ডাকে অভিযোগ হিসেবে নেওয়ায় দুদকের দক্ষতা নিয়ে প্রশ্ন নাহিদের

অডিও ফাস: ক্যান্টনমেন্ট থানার ওসি প্রত্যাহার

এসআই আলতাফ হত্যায় জড়িতদের দ্রুত গ্রেপ্তারের নির্দেশ স্বরাষ্ট্রমন্ত্রীর