বুধবার, ২২শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ৭ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

আড়াই কোটি টাকা আত্মসাতের অভিযোগ আমিশার বিরুদ্ধে

news-image

বিনোদন ডেস্ক : হৃতিক রোশানের সঙ্গে ‘কাহো না পেয়ার হে’ সিনেমায় অভিনয় করে রাতারাতি জনপ্রিয়তার শীর্ষে উঠেছিলেন বলিউড অভিনেত্রী আমিশা প্যাটেল। এই সিনেমা দিয়ে বলিউডে অভিষেক হয়েছিল তার। আর প্রথম ছবিতেই জিতেছিলেন পুরস্কার। তারপর বেশ কিছু সিনেমায় সফলতার সঙ্গে অভিনয় করেছেন তিনি। কখনও কখনও হয়েছেন সমালোচিত। অনেকের মন চুরি করেছেন।

এবার আমিশার বিরুদ্ধে টাকা আত্মসাতের অভিযোগ উঠেছে। এই অভিযোগটি এনেছেন প্রযোজক অজয় সিং।

পুলিশের কাছে লিখিত অভিযোগে অজয় জানান, ভারতের রাচিতে আমিশা তার সঙ্গে সাক্ষাৎ করেন। সেখানে অভিনেত্রী তার প্রোডাকশন হাউসের জন্য আড়াই কোটি টাকা ধার নেন। এই টাকা ফেরত দেবার সময় উপযুক্ত সুদ দেবেন বলে জানান তিনি। এছাড়া ব্যবসার লভ্যাংশ থেকে ভাগ দিতে চেয়েছিলেন আমিশা।

সাম্প্রতিক ঘটনা উল্লেখ করে তিনি বলেন, কয়েকদিন আগে আমিশা তার প্রোডাকশন হাউস থেকে একটি চেক পাঠায়। কিন্তু সেই চেকে টাকা ছিল না। বিষয়টি আমিশাকে কল করে জানাই। তবে অভিনেত্রী আমাকে টাকা দেবে না বলে জানান। একই সঙ্গে হুমকি দিতে থাকেন।

আমিশার এই আচরণে অসন্তুষ্ট হয়ে পুলিশের দ্বারস্থ হতে বাধ্য হয়েছেন বলে জানান অজয়।

এ জাতীয় আরও খবর

দিল্লির বিক্ষোভে আতঙ্কিত ছিলেন কঙ্গনা

সংসদে সংখ্যাগরিষ্ঠতার অপব্যবহারের অভিযোগ টিআইবির

নগদ টাকার প্রবাহে বড় উত্থান, ব্যাংক খাতে বাড়ছে চাপের শঙ্কা

বাজেটে ব্যবসা ও কর্মসংস্থানকে গুরুত্ব দেওয়া হয়েছে

তারল্য ঝুঁকি কমাতে ব্যাংকের হিসাব পদ্ধতিতে পরিবর্তন

কোটা আন্দোলন ঘিরে গ্রেপ্তার ১২শ বিএনপি-জামায়াত নেতাকর্মী

আটকের পর মুক্ত রাহুল-প্রিয়াঙ্কাসহ কংগ্রেস নেতারা

ভরা মৌসুমেও ইলিশের দাম চড়া

সংকটে দেশের অর্থনীতি, এলডিসি উত্তরণে বাড়ছে ঝুঁকি

১৭ জেলায় ঝড়-বৃষ্টির পূর্বাভাস, নদীবন্দরে সতর্কতা

ইরান যুদ্ধে যুক্তরাষ্ট্রের খরচ ৩৭.৫ বিলিয়ন ডলার

রাজপ্রাসাদে বিশ্বচ্যাম্পিয়ন স্পেনকে সংবর্ধনা