প্রযুক্তির ছোঁয়ার উন্নতির বদলে ভুলে ভরা আম্পায়ারিং; কলঙ্কিত বিশ্বকাপ!
হাওকআই, স্নিকো মিটার কিংবা ডিআরএস আসার আগে একসময় এমন অবস্থা ছিল যখন একটি রান আউট, ক্যাচ কিংবা এলবিডাব্লিউয়ের সিদ্ধান্ত তাৎক্ষণিকভাবে মাঠেই দিতে হত আম্পায়ারকে। আম্পায়ের ভুল সিদ্ধান্তের কারণে কত শত সম্ভাব্য বড় ইনিংস মুহুর্তেই শেষ হয়ে গেছে, কত দল ভুল সিদ্ধান্তের কারণে জেতা ম্যাচ হেরে গেছে তার ইয়ত্তা নেই। এগুলো নিয়ে সমালোচনাও কম হয়নি। খেলার সিদ্ধান্তকে নির্ভুল করতে প্রযুক্তির উৎকর্ষতার দ্বারস্থ হয়নি এমন নজির নেই। ক্রিকেটও এর বাইরে নয়। তবে প্রযুক্তি নিয়ে এত মহা সমারোহের পরও কয়েকজন আম্পায়ারের ভুলের জন্য মুখ থুবড়ে পড়ায় আশঙ্কার আইসিসির এই উদ্যোগ!
ক্রিকেটে প্রযুক্তির ছোঁয়া যত বাড়ছে ততই যেন পিছিয়ে পড়ছেন আম্পায়াররা! কিসের প্রযুক্তির সহযোগিতা নিয়ে নির্ভুল সিদ্ধান্ত দেবেন তা না, উল্টো বির্তকিত বিতর্কিত সিদ্ধান্ত দিয়ে আইসিসিকেই প্রশ্নবিদ্ধ করছেন কিছু আম্পায়ার। চলতি বিশ্বকাপেই এরকম বেশ কিছু বিতর্কিত সিদ্ধান্ত দিয়েছেন আম্পায়াররা। এজন্য মাঠেই প্রতিবাদ করে ইতোমধ্যে জরিমানাও গুনতে হয়েছে ভারতের অধিনায়ক বিরাট কোহলি ও ওয়েস্ট ইন্ডিজের কার্লোস ব্রাথওয়েটকে।
আফগানিস্তানের সাথে বাংলাদেশের ম্যাচে লিটনের ক্যাচ ও সৌম্যর এলবিডাব্লিউ নিয়ে কম কথা হয়নি। ওই ম্যাচে ব্যাক্তিগত ১৬ রানে মুজিবের বলে যখন লিটন খুব ধীরে ডিফেন্স করতে ধরেছিলেন তখন সেটা প্রায় ক্যাচ উঠে যায়। তবে সে ক্যাচ আফগানিস্তানের ফিল্ডার হাশমোতুল্লাহ শাহিদি ধরে ফেলার আগেই দুই তালুর ভেতরে দিয়ে ঘাস স্পর্শ করে। মাঠের আম্পায়ারদ্বয় যখন সিদ্ধান্ত নিতে পারছিলেন না তখনই তারা থার্ড আম্পায়ারের দ্বারস্থ হন।
থার্ড আম্পায়ার হিসেবে দায়িত্ব পালন করছেন পাকিস্তানের আলিম দার। কোথায় প্রযুক্তির সহযোগিতা নিয়ে ভালো ভাবে যাচাই করে সিদ্ধান্ত নেবেন, সেখানে লিটন দাসের আউট ঘোষণা করতে বিন্দুমাত্র সময় নিলেন না বিতর্কিত এই আম্পায়ার! অথচ টিভি রিপ্লেতে বারবার দেখা গেল বল মাটি ছুয়েছে। এ নিয়ে কথাও কম হয়নি, বাংলাদেশি তো বটেই ভারত, পাকিস্তানসহ বেশ কয়েকটি দেশের ক্রিকেটভক্তরাও এই সিদ্ধান্তের প্রতিবাদ জানিয়েছেন।
গত ২২ জুন আফগানিস্তানের সাথে ভারতের ম্যাচে আম্পায়ের ভুল সিদ্ধান্তের প্রতিবাদ করায় ২৫ শতাংশ ম্যাচ ফি ও ১ ডিমেরিট পয়েন্ট যোগ হয়েছে ভারতের অধিনায়ক বিরাট কোহলির ঝুলিতে। কোহলির শারিরীক ভঙ্গি কিংবা আক্রমণাত্মক ব্যবহার নিয়ে আলোচনা হতে পারে তবে এটাও তো ঠিক যে সিদ্ধান্তটা বিতর্কিত ছিলো? ২৯ তম ওভারে করা বুমরার প্রথম বলটি পায়ে লাগে রহমত শাহর। কিন্তু আম্পায়ারের দায়িত্বে থাকা আলিম দার ভারতের এলবিডব্লিউয়ের সেই আবেদন নাকচ করে দেন।
আম্পায়ারের ভুল সিদ্ধান্তের প্রতিবাদ জানিয়ে এক পর্যায়ে আম্পায়ারের সঙ্গেই বিতর্কে জড়িয়ে পড়েন ওয়েস্ট ইন্ডিজের অল-রাউন্ডার কার্লোস ব্রাথওয়েট। এজন্য ম্যাচ ফির ১৫ শতাংশ কেটে রাখা হয়েছে ব্রাথওয়েটের। ভারতীয় ইনিংসের ৪৩তম ওভারের সময় ঘটে ঘটনাটি। স্ট্রাইকে তখন ছিলেন ভারতীয় ব্যাটসম্যান হার্দিক পাণ্ডিয়া। সে ওভারে ব্রাথওয়েটের করা একটি বলে ওয়াইড দেন আম্পায়ার। অথচ এটি ওয়াইডই ছিলো না। যে কারণে আম্পায়ারের সঙ্গে বিবাদে জড়িয়ে পড়েন তিনি। ম্যাচ ফির ১৫ শতাংশ জরিমানার সাথে এজন্য তার ঝুলিয়ে যোগ হয় ১ ডিমেরিট পয়েন্ট।
ম্যানচেস্টারের ওল্ড ট্রাফোর্ডে গত বৃহস্পতিবার ওয়েস্ট ইন্ডিজের সাথে খেলায় রোহিত শর্মার আউট নিয়ে কম বিতর্ক হয়নি। এক্ষেত্রে আম্পায়ারের বিতর্কিত সিদ্ধান্ত নিয়ে কোহলি বা ব্রাথওয়েটের চেয়ে এক কদম এগিয়ে আছেন রোহিত শর্মা। মাঠে প্রতিবাদ করলে যেহতু জরিমানা গুনতে হচ্ছে, ডিমেরিট পয়েন্ট যোগ হচ্ছে তাই মাঠে প্রতিবাদ না করে রোহিত আশ্রয় নিয়েছেন মাই্ক্রোব্লগিং সাইট টুইটারের। রোহিত ছাড়াও এজন্য আম্পায়ারকে দুয়ো দিয়েছেন ভারতীয় সমর্থকরা।
ওই ম্যাচে ক্যারিবিয়ানদের বিপক্ষে টস জিতে প্রথমে ব্যাট করার সিদ্ধান্ত নিয়ে ভালো শুরুর এনে দেয়ার লক্ষ্যেই ধীরে সুস্থে ব্যাট করতে থাকেন দুই ওপেনার রোহিত শর্মা ও লোকেশ রাহুল। ইনিংসের ৬ষ্ঠ ওভারের কেমার রোচের ডেলিভারিতে বল রোহিতের প্যাড ও ব্যাটের মাঝখান দিয়ে চলে যায় উইকেটরক্ষক শাই হোপের গ্লাভসে। ওয়েস্ট ইন্ডিজের খেলোয়াড়রা আউটের জোরালো আবেদন করলেও তাতে সারা দেননি অনফিল্ড আম্পায়াররা। পরে ক্যারিবীয় অধিনায়ক জেসন হোল্ডার রিভিউয়ের সিদ্ধান্ত নেন।
টিভি রিভিউ দেখে রোহিতকে আউট ঘোষণা করেন ওই ম্যাচের থার্ড আম্পায়ার মাইকেল গফ। তবে আম্পায়ারের এই সিদ্ধান্তে নাখোশ রোহিত মাথা নাড়তে নাড়তে ফেরেন প্যাভিলিয়নে। পরে টুইটারে আম্পায়ারের এই সিদ্ধান্তের প্রতিবাদ জানিয়ে একটি ছবি প্রকাশ করেন এই ডানহাতি ব্যাটসম্যান। যেখানে দেখা যায় বল তার ব্যাটে নয় বরং প্যাডে ঘেঁষে উইকেটকিপারের হাতে গিয়েছিল এবং সেই ছবির ক্যাপশনে মাথায় হাত দেয়ার ও বড় বড় চোখের ইমোজি ব্যবহার করেন তিনি।
প্রযুক্তির উৎকর্ষতা আসলেও তাকে সঠিকভাবে কাজে লাগাতে হিমশিম খাচ্ছেন আম্পায়াররা যা বিশ্বকাপের মত বড় ইভেন্টেও চোখে পড়ার মতো। আইসিসি কি শুধু প্লেয়ারদের উপরই জরিমানার মধ্যেই সীমাবদ্ধ থাকবে নাকি প্রযুক্তির সাথে আম্পায়ারদের সহযোগে কোন উদ্যোগ নেবে সেটাই দেখার বিষয়।










