মঙ্গলবার, ২রা জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ১৯শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

ডু প্লেসি বললেন, বাংলাদেশের সেই ধাক্কাটা সামলে ঘুরে দাঁড়াতে পারিনি আমরা

news-image

স্পোর্টস ডেস্ক : চোকার তকমা নিয়ে প্রায় প্রতিটি বিশ্বকাপ শুরু করলেও এবার সেই খেতাবেরও সদ্ব্যবহার করতে পারেনি দক্ষিণ আফ্রিকা। চলতি আসরে ৮ ম্যাচ খেলে মাত্র দুটিতে জয় পেয়েছে প্রোটিয়ারা।

গতকাল ডারহামে শ্রীলংকাকে একরকম হেসে খেলে হারিয়েছে হাসিম আমলারা। তবে তাকে কোনোই লাভ হয়নি তাদের। এর আগেই বিশ্বকাপকে বিদায় জানিয়েছে ফাফ ডুপ্লেসিরা।

ওয়ানডে র‌্যাংকিংয়ে ৩ নম্বর দলটি যে এমন বাজে পারফরম্যান্স দেখিয়ে বিশ্বকাপ থেকে ছিটকে পড়বে তা কোনো বিশ্লেষকই ধারণা করেননি।

তবে এমন বাজে পারফরম্যান্সের জন্য বাংলাদেশকেই দুষছেন ডুপ্লেসিরা।

দুষছেন বলা ঠিক হবে না, নিজেদের দ্বিতীয় ম্যাচে বাংলাদেশের বিপক্ষে হেরেই নাকি দলটি আর দাঁড়াতে পারেনি বলে জানিয়েছেন প্রোটিয়া অধিনায়ক।
বাংলাদেশের বিপক্ষে হারের পরই ছন্দপতন হয়েছিল তাদের শ্রীলঙ্কার বিপক্ষে জয় পেয়ে সে কথা স্বীকার করলেন ডু প্লেসিস।

তিনি বলেন, ‘আমি মনে করি বাংলাদেশ আমাদের দলের ছন্দপতন ঘটিয়েছে। তারা আমাদের তুলনায় বেশ ভালো খেলেছে। বাংলাদেশের বিপক্ষে পরাজয়ের পর মনোবল অনেকটাই ভেঙে পড়ে আমাদের। বাংলাদেশ আমাদের যে ধাক্কাটা দিয়েছে, সেটা থেকে আমরা ঘুরে দাঁড়াতে পারিনি। কারণ টানা ম্যাচ ছিল আমাদের।’

যদিও উদ্ভোধনী ম্যাচে স্বাগতিক ইংল্যান্ডের কাছে হেরে আসর শুরু করে প্রোটিয়ারা। তাই পরের ম্যাচে ফিরতে বেশ মরিয়া হয়েই মাঠে নেমেছিল জেপি ডুমিনিরা।

কিন্তু সে ম্য্যাচে সাকিব-মুশফিক দাপটে উড়ে যায় তারা। টাইগারদের বিপক্ষেও ২১ রানের পরাজয় বরণ করতে হয় ফাফ ডু প্লেসির দলকে।

বাংলাদেশের বিপক্ষে সেই হারের ধাক্কাই আর সামলে উঠতে পারেনি প্রোটিয়ারা।

ভারতের বিপক্ষে এর পরের ম্যাচে পরাজিত হয়ে টানা তিন ম্যাচ খেলে কোনো পয়েন্ট যোগ করতে পারেনি। ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ম্যাচটি বৃষ্টির কারণে পণ্ড হলে চার ম্যাচ খেলে মাত্র এক পয়েন্ট অর্জন করে দ.আফ্রিকা।

এর পরের ম্যাচে দুর্বল আফগানিস্তানের বিপক্ষে জয় পেয়ে ২ পয়েন্ট যোগ করলেও নিউজিল্যান্ড এবং পাকিস্তানের বিপক্ষে হেরে যায় হাসিম আমলারা। ফলাফল ৭ ম্যাচে পয়েন্ট মাত্র ৩ নিয়ে টেবিলের তলানিতে তাদের অবস্থান করতে হয়। তখনই বিশ্বকাপ থেকে ছিটকে পড়ে দক্ষিণ আফ্রিকা।

গতকাল শ্রীলংকার বিপক্ষে জয় পেয়ে ২ পয়েন্ট যোগ করে মোট পয়েন্ট ৫ হলেও কোনোই লাভ হয়নি তাদের।

আগামী ৬ জুলাই অস্ট্রেলিয়ার বিপক্ষে নিজেদের শেষ ম্যাচটি খেলেই দেশের পথে পাড়ি জমাবে দলটি।

এ জাতীয় আরও খবর

তাকওয়া মসজিদে হবে তোফায়েল আহমেদের প্রথম জানাজা

অনিয়মের অভিযোগে ডিএসসিসির নির্বাহী প্রকৌশলী বরখাস্ত

চামড়ার বাজারে আবারও ধস, দাম অর্ধেকে নেমে এসেছে

গরমের দাপট আরও বৃদ্ধির আভাস

ঈদ ব্যবস্থাপনায় সরকারের উদ্যোগে জবাবদিহিতা ও সমন্বয়ের দাবি মাহদী আমিনের

“মটকা গরম করবেন না, সামলাইতে পারবেন না”—জামায়াত এমপির মন্তব্য

৭৮ দিনে হাম ও উপসর্গে ৫৮৮ শিশুর মৃত্যু

জেনেভা ক্যাম্পে র‍্যাব-পুলিশের যৌথ অভিযান

এইচএসসি পরীক্ষা নিয়ে বোর্ডের জরুরি নির্দেশ

তোফায়েল আহমেদ: সংগ্রাম ও নেতৃত্বের দীর্ঘ পথচলা

মে তে এলো দ্বিতীয় সর্বোচ্চ রেমিট্যান্স

আইন মেনেই ইসলামী ব্যাংক নিয়ে সিদ্ধান্ত: বাংলাদেশ ব্যাংক