,

ফ্রান্সে মসজিদে হামলা, ইমামসহ গুলিবিদ্ধ ২

news-image

আন্তর্জাতিক ডেস্কঃ ফ্রান্সের পশ্চিমের শহর ব্রেস্টে বৃহস্পতিবার এক মসজিদে হামলার ঘটনা ঘটেছে। অজ্ঞাত এক বন্দুকধারীর গুলিতে ওই মসজিদের ইমামসহ ২ জন আহত হয়েছে। হামলার পর হামলাকারী নিজের ওপর গুলি চালিয়ে মারা যায়। দেশটির পুলিশ এ তথ্য জানায়। খবর এবিসি নিউজের।

ওই ঘটনার পরপরই গোটা এলাকা ঘিরে, বন্দুকবাজদের খোঁজে তল্লাশি অভিযানে নেমেছে পুলিশ। তবে ওই হামলায় দায় এখন পর্যন্ত কেউ স্বীকার করেনি এবং এখন পর্যন্ত কেউ গ্রেফতারও হয়নি। বৃহস্পতিবার (২৭ জুন) পশ্চিমের শহর ব্রেস্টের একটি মসজিদ থেকে মুসুল্লিরা আসরের নামাজের পর বের হওয়ার সময় এই হামলা করে অজ্ঞাত সন্ত্রাসী।

ফ্রান্সের স্বরাষ্ট্রমন্ত্রী ক্রিস্টোফ কাস্টনার ট্যুইট করে জানিয়েছেন, বৃহস্পতিবারের এই শুটিংয়ের পরেই তিনি গোটা দেশের ধর্মীয়স্থানগুলোতে নিরাপত্তা নিশ্ছিদ্র করার নির্দেশ দিয়েছেন। স্থানীয় প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, গুলিবিদ্ধ ২ জনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। তারা এখন বিপন্মুক্ত।

প্রত্যক্ষদর্শীরা পুলিশকে জানিয়েছেন, হামলার পরেই একটি গাড়িতে চেপে ওই বন্দুকধারী পালিয়ে যায়। তল্লাশি অভিযান চলাকালীন সুরক্ষার কারণে ঘটনাস্থলের আশপাশের লোকজনকে বাড়ি থেকে বেরোতে নিষেধ করা হয়েছে। এই হামলায় সন্ত্রাসী কি না, পুলিশ তা খতিয়ে দেখছে।

পুলিশের একটি সূত্রে দাবি করা হয়, বন্দুকধারীর পরিচয় জানা গেছে। তবে, তার নাম-ধাম মিডিয়াকে জানানো হয়নি।

এ জাতীয় আরও খবর

জিন্নাহর ভূমিকা অস্বীকারের সুযোগ নেই: নাসীরুদ্দীন পাটওয়ারী

শাহজালালের ৩য় টার্মিনালে ১২ মিলিয়ন ডলার বিনিয়োগ করবে মেনজিস

রাজশাহীতে পদ্মায় হঠাৎ উঁচু ঢেউ, দেবে গেছে ৭৫ মিটার বাঁধ

জাতিসংঘে প্রধানমন্ত্রীর ভাষণ দেশের জন্য গুরুত্বপূর্ণ: প্রেস সচিব

৯৯ বিচারককে একযোগে বদলি

ডাকসু থেকে কোনো টাকা নেননি ভিপি-জিএস-এজিএস

প্রবাসীদের ভোটাধিকার হরণের চেষ্টার অভিযোগ জামায়াত আমিরের

৬ জুনের আগেই ইউপি নির্বাচন শেষ করার তাগিদ ইসির

বাদশাকে নিয়ে ইশার বিস্ফোরক দাবি

প্রোপাগান্ডাকে অভিযোগ হিসেবে নেওয়ায় দুদকের দক্ষতা নিয়ে প্রশ্ন নাহিদের

অডিও ফাস: ক্যান্টনমেন্ট থানার ওসি প্রত্যাহার

এসআই আলতাফ হত্যায় জড়িতদের দ্রুত গ্রেপ্তারের নির্দেশ স্বরাষ্ট্রমন্ত্রীর