মঙ্গলবার, ২রা জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ১৯শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

বিশ্বকাপের পরেই অবসর নয়, জানালেন মাশরাফি

news-image

স্পোর্টস ডেস্ক : বাংলাদেশ ক্রিকেট দলের ওয়ানডে অধিনায়ক মাশরাফী বিন মোর্ত্তজা তার অবসরের সম্ভবনা উড়িয়ে দিয়ে বলেছেন, এখনই এ ব্যাপারে কিছু ভাবছেন না তিনি। তবে ক্যাপ্টেন ম্যাশ আবারও মনে করিয়ে দিলেন, এবারের বিশ্বকাপটাই হতে যাচ্ছে তার ক্যারিয়ারের শেষ বিশ্বকাপ।

ক্রিকেটভিত্তিক জনপ্রিয় ওয়েবসাইট ক্রিকইনফোকে ৩৫ বছর বয়সী মাশরাফী বলেছেন, ‘এটা অবশ্যই আমার শেষ বিশ্বকাপ, তবে এই টুর্নামেন্টের পরেই অবসরে যাচ্ছি না আমি। এখনই আমি এই ব্যাপারটি নিয়ে ভাবতে চাইছি না; বিশেষ করে টুর্নামেন্ট যখন এগিয়ে চলছে। মানুষ এই সময়টাতে বেশ আবেগী হয়ে পড়ে।’

তবে বোর্ডের যেকোনো সিদ্ধান্তই শ্রদ্ধার সঙ্গে মেনে নিতে প্রস্তুত মাশরাফী। তিনি বলেন, ‘কিন্তু বোর্ড থেকে কোনো নির্দেশনা এলে আমি অবশ্যই অবসরের কথা ভেবে দেখব।’

এ বছরই জাতীয় সংসদ নির্বাচনে নড়াইল-২ আসন থেকে সাংসদ নির্বাচিত হয়েছেন মাশরাফী। কখনোই ওয়ানডে থেকে অবসরের ইঙ্গিত না দিলেও তার রাজনীতিতে যোগ দেয়া ও সক্রিয় অংশগ্রহণের কারণে অনেকেই ধারণা করেছিলেন, বিশ্বকাপের পরই হয়তো ক্রিকেট ক্যারিয়ারের ইতি টানতে যাচ্ছেন ম্যাশ। বহুদিন যাবত হাঁটুর ইনজুরি নিয়ে খেলা মাশরাফী যদিও সাফ জানিয়ে দিলেন, অবসর নেয়ার কথা এখনই ভাবনায় নেই তার।

বিশ্বকাপে এখনো সেমিফাইনালের আশা ভালোভাবেই বেঁচে আছে টাইগারদের। আপাতত সেদিকেই সব দৃষ্টি নিবদ্ধ রেখেছেন বলে জানালেন মাশরাফী। ২ জুলাই বার্মিংহ্যামে ভারতের বিপক্ষে ও ৫ জুলাই লর্ডসে পাকিস্তানের বিপক্ষে বিশ্বকাপের রাউন্ড রবিন লীগের শেষ দুই ম্যাচ খেলবে বাংলাদেশ।

এ জাতীয় আরও খবর

তাকওয়া মসজিদে হবে তোফায়েল আহমেদের প্রথম জানাজা

অনিয়মের অভিযোগে ডিএসসিসির নির্বাহী প্রকৌশলী বরখাস্ত

চামড়ার বাজারে আবারও ধস, দাম অর্ধেকে নেমে এসেছে

গরমের দাপট আরও বৃদ্ধির আভাস

ঈদ ব্যবস্থাপনায় সরকারের উদ্যোগে জবাবদিহিতা ও সমন্বয়ের দাবি মাহদী আমিনের

“মটকা গরম করবেন না, সামলাইতে পারবেন না”—জামায়াত এমপির মন্তব্য

৭৮ দিনে হাম ও উপসর্গে ৫৮৮ শিশুর মৃত্যু

জেনেভা ক্যাম্পে র‍্যাব-পুলিশের যৌথ অভিযান

এইচএসসি পরীক্ষা নিয়ে বোর্ডের জরুরি নির্দেশ

তোফায়েল আহমেদ: সংগ্রাম ও নেতৃত্বের দীর্ঘ পথচলা

মে তে এলো দ্বিতীয় সর্বোচ্চ রেমিট্যান্স

আইন মেনেই ইসলামী ব্যাংক নিয়ে সিদ্ধান্ত: বাংলাদেশ ব্যাংক