মঙ্গলবার, ২রা জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ১৯শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

পারবে না কারিনা ও সোনম, কপাল খুললো অপু বিশ্বাসের

news-image

বিনোদন ডেস্ক: বলিউডের জনপ্রিয় অভিনেত্রী কারিনা কাপুর বর্তমানে নিজের ছেলে ও সিনেমার কাজ নিয়ে ব্যস্ত সময় পার করছেন। বলিউডের আরেক অভিনেত্রী সোনম কাপুর সন্তানসম্ভবা। তাই বর্তমানে অভিনয় থেকে খানিকটা দূরেই রয়েছেন সোনম। আর এই সুযোগে কপাল খুললো ঢালিউড কুইন অপু বিশ্বাসের।

হয়তো অনেকেই ভাবছেন অপু বিশ্বাস সামনে বলিউডের ছবিতে কাজ করতে যাচ্ছেন কিনা? না, অপু বিশ্বাস কোনো বলিউডের ছবিতে কাজ করতে যাচ্ছেন না। আপাতত বলিউডে কাজ করার সম্ভাবনাও নাই। বিগত কয়েক বছর ধরে আন্তর্জাতিক ব্র্যান্ড মাল্যবরের মডেল হিসেবে কাজ করেছেন কারিনা-সোনম। কিন্তু কারিনা নিজের ছবি ও সন্তান নিয়ে ব্যস্ত। আর সোনম কাপুর সন্তানসম্ভবা। তাই তারা আর কাজটি করতে পারছেন না। আর এই সুযোগে এবার ব্র্যান্ডটির মডেল হয়েছেন অপু বিশ্বাস।

মাল্যবর ব্র্যান্ডের একটি শোরুম উদ্বোধন করতে মঙ্গলবার দুবাইয়ের উদ্দেশ্য উড়াল দিবেন অপু। এ ছাড়া সেখানে তাদের একটি ফটোশুটেও অংশ নেবেন তিনি। বিষয়টি নিয়ে অপু বিশ্বাস বলেন, মাল্যবর ব্র্যান্ডের সঙ্গে যুক্ত হতে পেরে খুবই ভালো লাগছে। আজই দুবাই যাচ্ছি। সেখানে বাংলাদেশ ও ভারতের অনেক মানুষ বসবাস করেন। তাদের মাঝে এই ব্র্যান্ডের জিনিস ব্যবহারে উদ্বুদ্ধ করবো।

সেখানে বাংলাদেশিদের মধ্যে আমার জনপ্রিয়তা কেমন সেটাও পরখ করে নেয়ার সুযোগটাও পাচ্ছি। কাজ শেষে শুক্রবার ঢাকায় ফিরবো। বর্তমানে অপু বিশ্বাস শেষ করেছেন দেবাশীষ বিশ্বাস পরিচালিত ‘শ্বশুরবাড়ি জিন্দাবাদ-২’ ছবি। এ ছবির কয়েকটি গানের শুটিং বাকি আছে। আগামী মাসে এসব গানের শুটিংয়ে অংশ নেবেন তিনি। এর বাহিরে ছেলে আব্রাহাম জয়কে নিয়ে ভালোই কাটছে অপু বিশ্বাসের সময়গুলো।

এ জাতীয় আরও খবর

তাকওয়া মসজিদে হবে তোফায়েল আহমেদের প্রথম জানাজা

অনিয়মের অভিযোগে ডিএসসিসির নির্বাহী প্রকৌশলী বরখাস্ত

চামড়ার বাজারে আবারও ধস, দাম অর্ধেকে নেমে এসেছে

গরমের দাপট আরও বৃদ্ধির আভাস

ঈদ ব্যবস্থাপনায় সরকারের উদ্যোগে জবাবদিহিতা ও সমন্বয়ের দাবি মাহদী আমিনের

“মটকা গরম করবেন না, সামলাইতে পারবেন না”—জামায়াত এমপির মন্তব্য

৭৮ দিনে হাম ও উপসর্গে ৫৮৮ শিশুর মৃত্যু

জেনেভা ক্যাম্পে র‍্যাব-পুলিশের যৌথ অভিযান

এইচএসসি পরীক্ষা নিয়ে বোর্ডের জরুরি নির্দেশ

তোফায়েল আহমেদ: সংগ্রাম ও নেতৃত্বের দীর্ঘ পথচলা

মে তে এলো দ্বিতীয় সর্বোচ্চ রেমিট্যান্স

আইন মেনেই ইসলামী ব্যাংক নিয়ে সিদ্ধান্ত: বাংলাদেশ ব্যাংক