,

রিফাত হত্যার বিচার দাবিতে সোচ্চার হলেন ক্রিকেটাররা

news-image

প্রকাশ্য দিবালোকে অসংখ্য মানুষের সামনে কুপিয়ে হত্যা করা হয়েছে বরগুনার রিফাত শরীফকে। তার স্ত্রী প্রাণপণ চেষ্টা করেও বাঁচাতে পারেননি স্বামীকে। ভয়ানক বর্বরোচিত এই ঘটনায় কেঁপে উঠেছে গোটা দেশ। যার ছোঁয়া লেগেছে দেশের ক্রিকেটাঙ্গনেও। বিশ্বকাপ মিশনে ইংল্যান্ডে থাকা জাতীয় দলের ক্রিকেটাররা রিফাত হত্যার বিচার দাবিতে সোশ্যাল সাইটে সোচ্চার হয়েছেন।

‘মি. ডিপেন্ডেবল’ বলে পরিচিত জাতীয় দলের তারকা ক্রিকেটার মুশফিকুর রহিম বিভিন্ন সামাজিক অসংগতির বিরুদ্ধে সবসময়ই প্রতিবাদ করেছেন। এবার তিনি নিজের সোশ্যাল অ্যাকাউন্টে লিখেছেন, ‘আমি মুশফিকুর রহিম। আমি রিফাত হত্যার বিচার চাই।’ সেইসঙ্গে তিনি হ্যাশট্যাগ #JusticeForRifat জুড়ে দিয়েছেন স্ট্যাটাসে।

https://www.facebook.com/MushfiqurOfficial/posts/10156940198847012

জাতীয় দলের ‘গতিদানব’ রুবেল হোসেন #JusticeForRifat হ্যাশট্যাগ দিয়ে একইভাবে প্রতিবাদ জানিয়েছেন। তিনিও লিখেছেন, ‘আমি রুবেল হোসেন। রিফাত হত্যার বিচার চাই।’

https://www.facebook.com/rubel34official/posts/2301210579924845

উল্লেখ্য, বরগুনা সরকারি কলেজের সামনে নেয়াজ রিফাত শরীফ নামে এক যুবককে গতকাল বুধবার সকালে প্রকাশ্যে কুপিয়ে হত্যার ঘটনা ঘটে, যা দেশ ও দেশের বাইরে ব্যাপক আলোড়ন তুলেছে। সে সময় রিফাতের সঙ্গে ছিলেন তার স্ত্রী আয়েশা আক্তার। রিফাতকে বাঁচাতে কেউ এগিয়ে না এলেও ভিডিও করেছেন অনেকে। সোশ্যাল সাইটে ছড়িয়ে পড়া ওই ভিডিওতে দেখা যায়, কলেজের মূল ফটকের কাছে কয়েকজন যুবক রিফাতের ওপর ধারালো অস্ত্র নিয়ে উপর্যুপরি হামলা চালাচ্ছে। এসময় আয়েশা আক্তার একাই দুর্বৃত্তদের হামলা থেকে স্বামীকে বাঁচানোর চেষ্টা করে ব্যর্থ হন।

এ জাতীয় আরও খবর

জিন্নাহর ভূমিকা অস্বীকারের সুযোগ নেই: নাসীরুদ্দীন পাটওয়ারী

শাহজালালের ৩য় টার্মিনালে ১২ মিলিয়ন ডলার বিনিয়োগ করবে মেনজিস

রাজশাহীতে পদ্মায় হঠাৎ উঁচু ঢেউ, দেবে গেছে ৭৫ মিটার বাঁধ

জাতিসংঘে প্রধানমন্ত্রীর ভাষণ দেশের জন্য গুরুত্বপূর্ণ: প্রেস সচিব

৯৯ বিচারককে একযোগে বদলি

ডাকসু থেকে কোনো টাকা নেননি ভিপি-জিএস-এজিএস

প্রবাসীদের ভোটাধিকার হরণের চেষ্টার অভিযোগ জামায়াত আমিরের

৬ জুনের আগেই ইউপি নির্বাচন শেষ করার তাগিদ ইসির

বাদশাকে নিয়ে ইশার বিস্ফোরক দাবি

প্রোপাগান্ডাকে অভিযোগ হিসেবে নেওয়ায় দুদকের দক্ষতা নিয়ে প্রশ্ন নাহিদের

অডিও ফাস: ক্যান্টনমেন্ট থানার ওসি প্রত্যাহার

এসআই আলতাফ হত্যায় জড়িতদের দ্রুত গ্রেপ্তারের নির্দেশ স্বরাষ্ট্রমন্ত্রীর