,

‘মেসি’ পরিচয় দিয়ে ২৩ তরুণীকে শয্যাসঙ্গী করলো ইরানি যুবক!

news-image

আন্তর্জাতিক ডেস্কঃ মেসির মত দেখতে ইরানের যুবক রেজা পারাসতেশকে সবাই দ্বিতীয় লিওনেল মেসি হিসাবে জানে। সেই চেহারাকে কাজে লাগিয়ে নারীদের ফাঁদে ফেলত ইরানের এক ব্যক্তি। আর এই সম্পর্ক গড়াত বিছানা পর্যন্ত। এভাবে এক এক করে মোট ২৩ জনকে শয্যাসঙ্গী করেছে ওই ব্যক্তি। তাও মাত্র দু’বছরের মধ্যে।

ইরানের যুবক রেজা পারাস্তেশকে দেখতে অবিকল বার্সেলোনার আর্জেন্টাইন অধিনায়ক মেসির মতো। দু’বছর আগে তার বাবা তাকে মেসির জার্সি পরে পোজ দিতে বলেন। সে ছবি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়ে যায়। ‘নকল মেসি’ হিসেবে বেশ পরিচিতিও লাভ করেন ইরানের ওই যুবক। অভিযোগ, এরপর থেকে নিজের দেশের মহিলাদের ফাঁদে ফেলার জাল বেছাতে শুরু করেন তিনি।

এরমধ্যে বার্সা অধিনায়কের মতোই নিজের চুল ও দাড়ি ছাঁটা শুরু করেন রেজা পারাস্তেশ। তবে মেসির ব্যক্তি জীবন নিষ্কলুষ হলেও উল্টো ঘটনা ঘটেছে ‘নকল মেসি’র ক্ষেত্রে। যদিও সব অভিযোগ অস্বীকার করেছেন ‘নকল মেসি’। ভাবমূর্তি কলুষিত করার জন্য এমন অভিযোগ করা হচ্ছে বলে দাবি করেছেন।

প্রথম যখন প্রচারের আলোতে আসেন, তখন তার সঙ্গে সেলফি তুলতে ইরানের হামাদেন শহরে জমে গিয়েছিল ভক্তদের ভিড়। শৃঙ্খলা ফেরাতে এক পর্যায়ে বাধ্য হয়ে রেজাকে থানায়ও নিয়ে যায় পুলিশ।

দেখতে মেসির মতো হওয়ায় রেজার বাবা তাকে বার্সেলোনার ১০ নম্বর জার্সি কিনে দিয়েছিলেন। কাতালানদের হয়ে এই নম্বরের জার্সি পরে মাঠে নামেন মেসি। জার্সি পরে রেজা যখন রাস্তায় নামেন, তখন অবাক দৃষ্টিতে তাকিয়ে থাকেন আশপাশের মানুষ। আবদার তোলেন একটি সেলফি তোলার।

দেশটির বিজ্ঞাপনের বাজারেও বেশ কদর রয়েছে ইরানি মেসির। বেশ কয়েকটি বাণিজ্যিক প্রতিষ্ঠানের সঙ্গে চুক্তিও হয়। নকল মেসির অভিনয় যাতে ভালোভাবে করতে পারেন, সেজন্য নিজের ফুটবল দক্ষতা বাড়াতেও শুরুতে বেশ মনযোগী ছিলেন রেজা।

এ জাতীয় আরও খবর

জিন্নাহর ভূমিকা অস্বীকারের সুযোগ নেই: নাসীরুদ্দীন পাটওয়ারী

শাহজালালের ৩য় টার্মিনালে ১২ মিলিয়ন ডলার বিনিয়োগ করবে মেনজিস

রাজশাহীতে পদ্মায় হঠাৎ উঁচু ঢেউ, দেবে গেছে ৭৫ মিটার বাঁধ

জাতিসংঘে প্রধানমন্ত্রীর ভাষণ দেশের জন্য গুরুত্বপূর্ণ: প্রেস সচিব

৯৯ বিচারককে একযোগে বদলি

ডাকসু থেকে কোনো টাকা নেননি ভিপি-জিএস-এজিএস

প্রবাসীদের ভোটাধিকার হরণের চেষ্টার অভিযোগ জামায়াত আমিরের

৬ জুনের আগেই ইউপি নির্বাচন শেষ করার তাগিদ ইসির

বাদশাকে নিয়ে ইশার বিস্ফোরক দাবি

প্রোপাগান্ডাকে অভিযোগ হিসেবে নেওয়ায় দুদকের দক্ষতা নিয়ে প্রশ্ন নাহিদের

অডিও ফাস: ক্যান্টনমেন্ট থানার ওসি প্রত্যাহার

এসআই আলতাফ হত্যায় জড়িতদের দ্রুত গ্রেপ্তারের নির্দেশ স্বরাষ্ট্রমন্ত্রীর