,

র‍্যাংকিংয়ে বড় সুখবর পেল বাংলাদেশ

news-image

স্পোর্টস ডেস্কঃ এক ধাপ এগিয়েছে বাংলাদেশ আইসিসি’র নতুন ওয়ানডে র‍্যাংকিংয়ে। ২৫ জুন প্রকাশিত র‍্যাংকিং অনুযায়ী বাংলাদেশের অবস্থান সাতে। অন্যদিকে ইংলিশদের হটিয়ে শীর্ষস্থান দখল করেছে ভারত।

গত ১৪ জুন প্রকাশিত ওয়ানডে র‍্যাংকিংয়ে বাংলাদেশের অবস্থান ছিল আটে। রেটিং পয়েন্ট ছিল ৮৫। বিশ্বকাপ শুরুর পর ওই সময়ের মধ্যে বাংলাদেশ ৩ ম্যাচ খেলে ১টিতে জয় পেয়েছিল, হেরেছিল ১টিতে আর ১টি হয়েছিল ড্র। তবে এরপর ২৫ জুনের মধ্যে বাংলাদেশ ৩ ম্যাচ খেলে জয় পেয়েছে ২টিতে। ফলে বাংলাদেশের রেটিং পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ৯২-এ।

বাংলাদেশকে জায়গা ছেড়ে দিয়ে নবম স্থানে নেমে গেছে ওয়েস্ট ইন্ডিজ। তাদের রেটিং পয়েন্ট এখন ৭৮। সমান রেটিং পয়েন্ট নিয়েও আটে আছে শ্রীলঙ্কা। কারণ তাদের ম্যাচ সংখ্যা আর পয়েন্ট উইন্ডিজের চেয়ে বেশি।

অন্যদিকে এর আগের র‍্যাংকিংয়ে শীর্ষে থাকা ইংলিশদের রেটিং পয়েন্ট কমে দাঁড়িয়েছে ১২২-এ (কমেছে ২ পয়েন্ট)। আর ভারতের রেটিং পয়েন্ট ১২৩। অর্থাৎ মাত্র ১ রেটিং পয়েন্টের ব্যবধান নিয়ে ইংলিশদের শীর্ষস্থান এখন ভারতের দখলে।

শীর্ষ ১০ দলের তালিকায় আগের মতোই তৃতীয় স্থানে আছে নিউজিল্যান্ড। তবে দক্ষিণ আফ্রিকাকে পাঁচে নামিয়ে চারে ওঠে এসেছে অস্ট্রেলিয়া। আর আগের মতোই ছয়ে আছে পাকিস্তান। দশে থাকা আফগানিস্তানেরও অবস্থানের নড়চড় হয়নি। তবে ২ রেটিং পয়েন্ট কমেছে।

এ জাতীয় আরও খবর

জিন্নাহর ভূমিকা অস্বীকারের সুযোগ নেই: নাসীরুদ্দীন পাটওয়ারী

শাহজালালের ৩য় টার্মিনালে ১২ মিলিয়ন ডলার বিনিয়োগ করবে মেনজিস

রাজশাহীতে পদ্মায় হঠাৎ উঁচু ঢেউ, দেবে গেছে ৭৫ মিটার বাঁধ

জাতিসংঘে প্রধানমন্ত্রীর ভাষণ দেশের জন্য গুরুত্বপূর্ণ: প্রেস সচিব

৯৯ বিচারককে একযোগে বদলি

ডাকসু থেকে কোনো টাকা নেননি ভিপি-জিএস-এজিএস

প্রবাসীদের ভোটাধিকার হরণের চেষ্টার অভিযোগ জামায়াত আমিরের

৬ জুনের আগেই ইউপি নির্বাচন শেষ করার তাগিদ ইসির

বাদশাকে নিয়ে ইশার বিস্ফোরক দাবি

প্রোপাগান্ডাকে অভিযোগ হিসেবে নেওয়ায় দুদকের দক্ষতা নিয়ে প্রশ্ন নাহিদের

অডিও ফাস: ক্যান্টনমেন্ট থানার ওসি প্রত্যাহার

এসআই আলতাফ হত্যায় জড়িতদের দ্রুত গ্রেপ্তারের নির্দেশ স্বরাষ্ট্রমন্ত্রীর