মঙ্গলবার, ২রা জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ১৯শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

শিশুদের জন্য স্কুল খুললেন সানি লিওন

news-image

পর্ন তারকা ও বলিউড অভিনেত্রী সানি লিওন। বিভিন্ন সময় এই মডেল ও অভিনেত্রী সংবাদের শিরোনাম হয়েছেন নানা কারণে। তবে এবার ভিন্ন এক কারণে আলোচনায় এসেছেন সানি লিওন। সম্প্রতি স্বামী ড্যানিয়েল ওয়েবারের সঙ্গে মিলে বাচ্চাদের স্কুল ডিআর্ট ফিউশনের একটি নতুন ব্রাঞ্চ চালু করছেন তিনি। মিড ডে পত্রিকায় প্রকাশিত একটি প্রতিবেদন এ তথ্য জানানো হয়।

এ প্রসঙ্গে সানি লিওন বলেন, শারীরিক ও মানসিক বিকাশের পাশাপাশি সৃজনশীলতা ও অবসরকে মেলানোই আমাদের লক্ষ্য। আমরা বাচ্চাদের বইয়ের মধ্যে আবদ্ধ রাখতে চাই না বরং তারা তাদের পারিপাশ্বিক জগৎ পর্যবেক্ষণ করুক তা চাই। আমরা চাই বাচ্চারা আনন্দ করুক।

জানা গেছে, সানি শিশুদের খুব ভালোবাসেন এবং তিন সন্তানের মা। তিনি খুব ভালো করেই জানেন শিশুদের পরিপূর্ণ বিকাশ কতটা গুরুত্বপূর্ণ। তিনি এই স্কুলের পেছনে অনেক শ্রম দিচ্ছেন এবং এর ইন্টেরিয়র, ফিচারের বিষয়ে নিজে সিদ্ধান্ত নিচ্ছেন। এই স্কুলটি সানি ও ড্যানিয়েলের কাছে অনেকটা স্বপ্ন পূরণের মতো।

এদিকে সানি লিওন অভিনীত পরবর্তী সিনেমা কোলা কোলা। হরর-কমেডি ঘরানার সিনেমাটির জন্য বিহারি ভাষা শিখছেন এ অভিনেত্রী। এছাড়া কৃতি স্যানন, দিলজিৎ দুসাঞ্জ, বরুণ শর্মার অর্জুন পাতিয়ালা সিনেমায় অতিথি চরিত্রে দেখা যাবে সানিকে।

এ জাতীয় আরও খবর

তাকওয়া মসজিদে হবে তোফায়েল আহমেদের প্রথম জানাজা

অনিয়মের অভিযোগে ডিএসসিসির নির্বাহী প্রকৌশলী বরখাস্ত

চামড়ার বাজারে আবারও ধস, দাম অর্ধেকে নেমে এসেছে

গরমের দাপট আরও বৃদ্ধির আভাস

ঈদ ব্যবস্থাপনায় সরকারের উদ্যোগে জবাবদিহিতা ও সমন্বয়ের দাবি মাহদী আমিনের

“মটকা গরম করবেন না, সামলাইতে পারবেন না”—জামায়াত এমপির মন্তব্য

৭৮ দিনে হাম ও উপসর্গে ৫৮৮ শিশুর মৃত্যু

জেনেভা ক্যাম্পে র‍্যাব-পুলিশের যৌথ অভিযান

এইচএসসি পরীক্ষা নিয়ে বোর্ডের জরুরি নির্দেশ

তোফায়েল আহমেদ: সংগ্রাম ও নেতৃত্বের দীর্ঘ পথচলা

মে তে এলো দ্বিতীয় সর্বোচ্চ রেমিট্যান্স

আইন মেনেই ইসলামী ব্যাংক নিয়ে সিদ্ধান্ত: বাংলাদেশ ব্যাংক